Sangbad Bharat
Monday, 24 August 2026
Home জেলার খবর দেশ-বিদেশ বিনোদন ব্যবসা ও বানিজ্য রাজ্য-রাজনীতি শিক্ষা ও স্বাস্থ্য সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ মুক্তির আগেই বড় সাফল্য ! কন্নড় তারকা যশ অভিনীত ছবি ‘টক্সিক’ , বাড়ানো হল শো প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ' মহাভারত' - র গুরুত্বপূর্ণ চরিত্র আশা সিং রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "এডমন্ড লালরিনডিকার" দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন তিন দৃষ্টিহীন ছাত্রস... শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে সচেতনতা শিবির, কৃষকদের উন্নত চাষাবাদের পরামর্শ কৃষিমন্ত... টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ মুক্তির আগেই বড় সাফল্য ! কন্নড় তারকা যশ অভিনীত ছবি ‘টক্সিক’ , বাড়ানো হল শো প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ' মহাভারত' - র গুরুত্বপূর্ণ চরিত্র আশা সিং রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "এডমন্ড লালরিনডিকার" দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন তিন দৃষ্টিহীন ছাত্রস... শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে সচেতনতা শিবির, কৃষকদের উন্নত চাষাবাদের পরামর্শ কৃষিমন্ত...
শিক্ষা ও স্বাস্থ্য

সিউড়িতে মেগা আইনি সচেতনতা কর্মসূচি, আলোচনায় নেশামুক্ত বীরভূম, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ

সিউড়িতে মেগা আইনি সচেতনতা কর্মসূচি, আলোচনায় নেশামুক্ত বীরভূম, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ

সিউড়ির রবীন্দ্র সদনে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং ইউকো ব্যাংকের সহযোগিতায় মঙ্গলবার মেগা আইনি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিউড়ি ও পার্শ্ববর্তী এলাকার মোট ১৬টি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: সিউড়ির রবীন্দ্র সদনে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং ইউকো ব্যাংকের সহযোগিতায় মঙ্গলবার মেগা আইনি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিউড়ি ও পার্শ্ববর্তী এলাকার মোট ১৬টি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিচারক শান্তনু ঝা, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও বিচারক নিরুপমা দাস ভৌমিক, ডিএসপি (ডিইবি) সুরজিৎ মণ্ডল, অতিরিক্ত জেলা শাসক বুলবুল বকশি, জুভেনাইল জাস্টিস বোর্ডের বিচারক সমতা দাস, বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের প্রতিনিধি চিকিৎসক যীষ্ণু ভট্টাচার্য, ইউকো ব্যাংকের ম্যানেজার জিরওয়া জাওলা, সিউড়ি মহিলা থানার এএসআই সুমনা দে, জেলা শিশু সুরক্ষা আধিকারিক নিরুপম সিংহ, সমাজকল্যাণ আধিকারিক সৌরভ কোড়া সহ অন্যান্যরা।

কর্মসূচিতে ‘নেশামুক্ত বীরভূম’, বাল্যবিবাহ প্রতিরোধ, সাইবার ক্রাইম, নারী সুরক্ষা এবং মানসিকভাবে অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা-সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাধারণ মানুষ কীভাবে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের মাধ্যমে বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা পেতে পারেন, সে বিষয়েও উপস্থিত ছাত্রছাত্রীদের সচেতন করা হয়।


অনুষ্ঠানের সূচনায় আরটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা উদ্বোধনী সংগীত,কালীগতী স্মৃতি নারী শিক্ষা নিকেতনের ছাত্রীরা নৃত্য এবং নেতাজি বিদ্যাভবনের পক্ষ থেকে পরিবেশিত হয় আদিবাসী নৃত্য। এছাড়াও আড্ডা হাইস্কুল, অজয়পুর হাইস্কুল, বেণীমাধব হাইস্কুল, বিদ্যাপীঠ স্কুল এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি হাইস্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখে।


জেলা ও রাজ্যস্তরে বিভিন্ন খেলাধুলায় সাফল্য অর্জনকারী স্কুলের ছাত্রছাত্রীদের অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। কর্মসূচির শেষপর্বে চন্দ্রগতি হাইস্কুলের ছাত্ররা নেশামুক্তির বার্তা নিয়ে একটি নাটক পরিবেশন করে। পুরো অনুষ্ঠানটির দায়িত্বে ছিলেন অধিকার মিত্র মহম্মদ রফিক এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কর্মীবৃন্দ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রছাত্রীদের মাধ্যমে সমাজের বৃহত্তর অংশের মধ্যে আইনি অধিকার ও বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

Related News

দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন তিন দৃষ্টিহীন ছাত্রসহ ২০ জন Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
দৃষ্টিহীন ছাত্রদের নেতৃত্বে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন ...

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত অ্যাচিভার অর্গানাইজেশ...

1 days ago
প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অভিভাবকদের বিক্ষোভ
শিক্ষা ও স্বাস্থ্য
প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অভিভাবকদের বিক্ষোভ

সড়বেড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজির আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা।

5 days ago
বসিরহাটের শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে শিশুদের নিয়ে আঁকা প্রতিযোগিতা ও নৃত্যানুষ্ঠান
শিক্ষা ও স্বাস্থ্য
বসিরহাটের শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে শিশুদের নিয়ে আঁকা প্রতিযোগিতা...

বসিরহাটের শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত হল আঁকা প্রতিযোগিতা ও নৃত্যানুষ্ঠান।

6 days ago
তালডাংরা এক নম্বর মন্ডলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির।
শিক্ষা ও স্বাস্থ্য
তালডাংরা এক নম্বর মন্ডলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির।

তালডাংরা এক নম্বর মন্ডলের উদ্যোগে ভ্যেন্ডা জুনিয়র হাইস্কুলে আজ একটি স্বেচ্ছায় রক্তদান শিবির

9 days ago
চাতরি নিম্ন বুনিয়াদী আবাসিক বিদ্যালয়ের উদ্যোগে তাল পিঠেপরব উৎসব।
শিক্ষা ও স্বাস্থ্য
চাতরি নিম্ন বুনিয়াদী আবাসিক বিদ্যালয়ের উদ্যোগে তাল পিঠেপরব উৎসব।

তাল পিঠের স্বাদ শিশুদের দিতে উদ্যোগী হয়ে তাল পিঠাপুলির অনুষ্ঠান উদযাপিত করল রায়পুর ব্লকের চাতরি নিম্ন বুনিয়াদি আবাসিক...

10 days ago
আয়ুষ্মান সপ্তাহ উপলক্ষে বোলপুরে স্বেচ্ছা রক্তদান শিবির
শিক্ষা ও স্বাস্থ্য
আয়ুষ্মান সপ্তাহ উপলক্ষে বোলপুরে স্বেচ্ছা রক্তদান শিবির

আয়ুষ্মান সপ্তাহকে সামনে রেখে স্বেচ্ছা রক্তদানে সাধারণ মানুষকে উৎসাহিত করতে বোলপুরের কেন্দ্রডাঙ্গালে একটি স্বেচ্ছায় রক্ত...

10 days ago
ভাষা নির্বাচন করুন