Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
রাজ্য-রাজনীতি

সই জাল কান্ডে আইনী স্বস্তির মেয়াদ বৃদ্ধি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সই জাল কান্ডে আইনী স্বস্তির মেয়াদ বৃদ্ধি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় বিধায়কদের সই জাল কাণ্ডে কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন । তৃণমূল নেতার রক্ষাকবচের মেয়াদ চলতি বছরের নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট।

মোল্লা জসিমউদ্দিন, সোমবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় বিধায়কদের সই জাল কাণ্ডে কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন । তৃণমূল নেতার রক্ষাকবচের মেয়াদ চলতি বছরের নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে সই জাল কাণ্ডের শুনানি চলে । সেই মামলায় অভিষেকের পক্ষে সওয়াল করেন আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় এবং আইনজীবী অয়ন ভট্টাচার্য।রাজ্যের উচ্চ আদালতের নির্দেশ -' চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ বা সিআইডি'।তৃণমূল কংগ্রেসের বিধায়কদের সই জাল কাণ্ডে তদন্ত করছে সিআইডি।


ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা-দের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছিল হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তারপরেই সেই তদন্তভার যায় রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির হাতে। সেই মামলাতে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছেন রাজ্য়ের গোয়েন্দারা। যদিও তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের। তৃণমূল সাংসদ-কে রক্ষাকবচ দিয়ে রেখেছিল আদালত। সেই রক্ষাকবচের মেয়াদই বৃদ্ধি করা হয়েছে।এদিন শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে সওয়াল করে বলেন, 'ফরেনসিক রিপোর্ট এসেছে।


বিধায়কদের সই জালের সত্যতা উঠে এসেছে রিপোর্টে। ফরেনসিক পরীক্ষায় স্পষ্ট যে, তিন জন বিধায়কের সই জাল করা হয়েছিল।' বিচারপতি কৌশিক চন্দ তখন প্রশ্ন করেন মোট কত জন বিধায়কের সই ছিল? উত্তরে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জানান, ৭০ জনের। পাল্টা আদালতের প্রশ্ন, কত জনের সই জাল হয়েছে বলে তদন্তে উঠে এসেছে? রাজ্যের আইনজীবী জবাব দেন, অভিযোগ ছিল পাঁচ জনের সই জালের। তার মধ্যে তিন জনের সই জালের সত্যতা ফরেনসিক রিপোর্টে স্পষ্ট হয়েছে। বিচারপতি ফের প্রশ্ন করেন, সই জালিয়াতি হল কী ভাবে? সই জাল হয়েছে, কোন তথ্যের ভিত্তিতে এই তথ্য দিচ্ছে সিআইডি, জানতে চান বিচারপতি। তার জবাবে রাজ্য জানায়, অভিষেকের উপস্থিতিতে বিধায়কদের সই জালিয়াতি হয়েছে। গত ৬ মে কোনও রেজ্য়ুলেশন হয়নি। অথচ লেখা হয়েছে সেটা। বিধায়কদের সই করানোই হয়নি ওই দিন। সই করা হয়েছে ১৯ মে।


কিন্তু ৬ মে সাধারণ সম্পাদকের প্যাডে লেখা রেজ্যুলেশন পাঠানো হয় বিধানসভার স্পিকারকে। যার প্রেক্ষিতে পাঁচ বিধায়ক বয়ান দিয়ে জানিয়েছেন, তাদের সই জাল করা হয়েছে। ফরেনসিক রিপোর্টে সেই জালিয়াতির সত্যতা সামনে এসেছে। এর প্রেক্ষিতে বিচারপতি চন্দ বলেন, 'অভিষেক বন্দোপাধ্যায় জালিয়াতিতে যুক্ত, প্রাথমিক ভাবে আদালত তা মনে করছে না।'আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আইনী স্বস্তিরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

3 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

2 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

2 days ago
ভাষা নির্বাচন করুন