Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
শিক্ষা ও স্বাস্থ্য

পরিযায়ী ও বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার নিয়ে সিউড়িতে সচেতনতা শিবির

পরিযায়ী ও বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার নিয়ে সিউড়িতে সচেতনতা শিবির

পরিযায়ী শ্রমিক এবং বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার ও তাঁদের সুরক্ষা নিয়ে একটি বিশেষ আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো সিউড়ি আদালত চত্বরে।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: পরিযায়ী শ্রমিক এবং বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার ও তাঁদের সুরক্ষা নিয়ে একটি বিশেষ আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো সিউড়ি আদালত চত্বরে। রবিবার বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ (ডিএলএসএ) এবং ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের যৌথ উদ্যোগে সিউড়ি কোর্টের কনফারেন্স রুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়।


শিবিরে পরিযায়ী শ্রমিকদের আইনি অধিকার, বন্ধকী শ্রমিকদের সুরক্ষা এবং ভিন রাজ্যে কাজ করতে গিয়ে শ্রমিকরা কী ধরনের সমস্যার সম্মুখীন হন, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শ্রমিক ঠিকাদার বা মালিকপক্ষের দ্বারা কোনও শ্রমিক শারীরিক, মানসিক কিংবা অর্থনৈতিক নির্যাতনের শিকার হলে কীভাবে সেই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায় এবং আইনি সুরক্ষা পাওয়ার জন্য কী কী পদক্ষেপ করা প্রয়োজন, সে বিষয়ে সচেতন করা হয়।


এছাড়াও কোনও মামলায় কীভাবে প্রমাণ, নথিপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে, সেই বিষয়েও আলোচনা হয়। শ্রমিকদের অধিকার রক্ষায় আইনি সহায়তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও বক্তব্য রাখেন উপস্থিত আইনজীবীরা।


আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও বিচারক নিরুপমা দাস ভৌমিক, কলকাতা হাইকোর্টের আইনজীবী পিয়ালী মুখার্জী সরকার, সপ্তর্ষী বিশ্বাস, রবিন পাল, অধিকার মিত্র মহম্মদ রফিক, মহম্মদ কায়েস, মহিউদ্দিন-সহ সিউড়ি, বোলপুর ও দুবরাজপুরের প্যানেল আইনজীবী, আইনি সহায়ক, অন্যান্য অধিকার মিত্র এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। 

শিবির প্রসঙ্গে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক জানান, বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করতেই এই শিবিরের আয়োজন করা হয়েছে। কোনও মামলায় কীভাবে প্রমাণ ও অন্যান্য নথিপত্র সংগ্রহ করতে হয়, সেই বিষয়গুলিও আলোচনা করা হয়েছে।


শ্রমিকদের অধিকার রক্ষা এবং তাঁদের আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে এই ধরনের সচেতনতা শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

Related News

জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়...

জঙ্গলমহলের রাইপুর ব্লকের মন্ডলকুলি গ্রাম পঞ্চায়েতের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়া জেলা শ...

6 hrs ago
বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মা...

যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনার পরিপেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা।'যাদবপুর সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে অনুপ...

23 hrs ago
খন্নি মাদ্রাসার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
শিক্ষা ও স্বাস্থ্য
খন্নি মাদ্রাসার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে খন্নি মাদ্রাসা কমিটির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো।

1 days ago
জঙ্গলমহলের রানীবাঁধ ব্লক এলাকায় সম্প্রতি ম্যালেরিয়ায় দুইজনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর। Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
জঙ্গলমহলের রানীবাঁধ ব্লক এলাকায় সম্প্রতি ম্যালেরিয়ায় দুইজনের মৃত্যু...

জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রানিবাঁ ধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালনায় চলছে স্বাস্থ্য পরীক্ষা ও রক্ত পরীক...

1 days ago
দক্ষিণেশ্বরে আইনী সচেতনতা শিবিরে বিচারপতি - আইপিএস
শিক্ষা ও স্বাস্থ্য
দক্ষিণেশ্বরে আইনী সচেতনতা শিবিরে বিচারপতি - আইপিএস

রবিবার আইনি সচেতনার উপর একটি শিবির অনুষ্ঠিত হলো আড়িয়াদহ অ্যাসোসিয়েশন গ্রন্থাগারে।

1 days ago
বসিরহাটে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১৩৩তম বর্ষে পালিত বিশ্ব ভ্রাতৃত্ব দিবস Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
বসিরহাটে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১৩৩তম বর্ষে পালিত বিশ্ব ভ...

স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতার ১৩৩তম বর্ষ স্মরণে বসিরহাটে বিশ্ব ভ্রাতৃত্ব দিবস পালন করলো বৈদিক শিক্ষা সংস্...

3 days ago
ভাষা নির্বাচন করুন