Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
রাজ্য-রাজনীতি

শিলিগুড়িকে আলাদা জেলা করার উদ্যোগে জোরদার প্রশাসনিক প্রস্তুতি

শিলিগুড়িকে আলাদা জেলা করার উদ্যোগে জোরদার প্রশাসনিক প্রস্তুতি

দীর্ঘদিনের দাবি মেনে শিলিগুড়িকে আলাদা জেলা করার সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। প্রশাসনিক স্তরে একাধিক প্রস্তুতির খবর সামনে আসতেই উত্তরের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাড়ছে আগ্রহ।

রুদ্র বিশ্বাস, বনগাঁ: উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়িকে আলাদা একটা জেলা হিসেবে গড়ে তোলার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, প্রশাসনিক স্তরে প্রস্তাবিত জেলার মৌজা ম্যাপ এবং ভোটার তালিকা তৈরির কাজ এগোচ্ছে। এই খবর প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। প্রস্তাব অনুযায়ী, দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার পাশাপাশি জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ও ফুলবাড়ির দুটি গ্রাম পঞ্চায়েত এবং উত্তর দিনাজপুর জেলার একটি অংশকে যুক্ত করে নতুন জেলা গঠনের ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক সরকারি ঘোষণা প্রকাশিত হয়নি।


জানা যাচ্ছে, মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের নতুন বিধায়ক নির্বাচিত হওয়ার পর এই দাবি আরও জোরালো হয়েছে। পাশাপাশি বাগডোগরা ও শিবমন্দির এলাকাকে আলাদা পুর এলাকা হিসেবে গড়ে তোলা এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের কার্যালয় স্থানান্তরের বিষয়েও আলোচনা চলছে। প্রাথমিকভাবে বর্তমান মহকুমা পরিষদ ভবনকে ভবিষ্যতে জেলা প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের অতিরিক্ত এক্সিকিউটিভ অফিসার মানবেন্দ্র ঘোষ জানিয়েছেন, শিলিগুড়িকে পৃথক জেলা করার দাবি বহুদিনের। বিভিন্ন সময়ে একাধিক জনপ্রতিনিধিও এই দাবির পক্ষে সরব হয়েছেন। বর্তমানে বিষয়টি নিয়ে প্রশাসনের উচ্চপর্যায়ে আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেছেন। একইসঙ্গে বিজেপির শিলিগুড়ি জেলা সভাপতি অরুণ মণ্ডলও দ্রুত সিদ্ধান্তের আশা প্রকাশ করেছেন।


উল্লেখ্য, শিলিগুড়িকে পৃথক জেলা করার ভাবনা নতুন নয়। বাম আমল থেকেই এই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছিল। পরবর্তীতে প্রশাসনিক সুবিধার জন্য শিলিগুড়িতে পৃথক জেলা-স্তরের একাধিক দফতর এবং পরে আলাদা পুলিশ কমিশনারেটও গড়ে তোলা হয়। সেই ধারাবাহিকতায় এবার পূর্ণাঙ্গ জেলা গঠনের সম্ভাবনা নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সরকারের আনুষ্ঠানিক ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছে সকলের নজর।

Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

5 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

2 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

3 days ago
ভাষা নির্বাচন করুন