Sangbad Bharat
Tuesday, 11 August 2026
Home জেলার খবর দেশ-বিদেশ বিনোদন ব্যবসা ও বানিজ্য রাজ্য-রাজনীতি শিক্ষা ও স্বাস্থ্য সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের স্বচ্ছতা জন্য নতুন চারজন সদস্য কে নিয়োগ, তিনজন সদস্য রামকৃষ্... বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশ্নফাঁস, নিয়োগ দূর্নীতি ইস্যুতে ঝাড়খণ্ড বিধানসভা অভিযানে পড়ুয়াদের উপর পুলিশের লাঠিচার্জ... শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া বামফ্রন্টের আইন অমান্য ও জেলভরো কর্মসূচি ঘিরে ধুন্ধুমার সিউড়িতে ব্যারিকেড ভেঙে পুলিশের স... প্রশ্নফাঁস কেলেঙ্কারি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে ঝাড়খন্ড, বিধানসভা অভিযান আন্দোলনকারীদের। কলকাতায় "হর ঘর তিরঙ্গা" যাত্রা, নেতৃত্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাইপুরে আইসিডিএস সেন্টারে নিম্নমানের ডাল নিয়ে ক্ষোভ এলাকাবাসীর স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের স্বচ্ছতা জন্য নতুন চারজন সদস্য কে নিয়োগ, তিনজন সদস্য রামকৃষ্... বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশ্নফাঁস, নিয়োগ দূর্নীতি ইস্যুতে ঝাড়খণ্ড বিধানসভা অভিযানে পড়ুয়াদের উপর পুলিশের লাঠিচার্জ... শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া বামফ্রন্টের আইন অমান্য ও জেলভরো কর্মসূচি ঘিরে ধুন্ধুমার সিউড়িতে ব্যারিকেড ভেঙে পুলিশের স... প্রশ্নফাঁস কেলেঙ্কারি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে ঝাড়খন্ড, বিধানসভা অভিযান আন্দোলনকারীদের। কলকাতায় "হর ঘর তিরঙ্গা" যাত্রা, নেতৃত্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাইপুরে আইসিডিএস সেন্টারে নিম্নমানের ডাল নিয়ে ক্ষোভ এলাকাবাসীর
শিক্ষা ও স্বাস্থ্য

শিক্ষক সংকটে সাত মাস ধরে তালাবন্ধ শিশু শিক্ষাকেন্দ্র, বিপাকে বীরভূমের খন্নি গ্রামের পড়ুয়ারা

শিক্ষক সংকটে সাত মাস ধরে তালাবন্ধ শিশু শিক্ষাকেন্দ্র, বিপাকে বীরভূমের খন্নি গ্রামের পড়ুয়ারা

বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার খন্নি গ্রামের রবীন্দ্র-নজরুল শিশু শিক্ষাকেন্দ্র (এসএসকে) গত সাত মাস ধরে শিক্ষক সংকটে তালাবন্ধ। দুই সম্প্রসারক (শিক্ষিকা) অবসর নেওয়ার পর নতুন নিয়োগ না হওয়ায় ২০০২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার খন্নি গ্রামের রবীন্দ্র-নজরুল শিশু শিক্ষাকেন্দ্র (এসএসকে) গত সাত মাস ধরে শিক্ষক সংকটে তালাবন্ধ। দুই সম্প্রসারক (শিক্ষিকা) অবসর নেওয়ার পর নতুন নিয়োগ না হওয়ায় ২০০২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বিদ্যালয় বন্ধ থাকায় পড়ুয়াদের দেড় কিলোমিটার দূরের লোকপুর প্রাথমিক বিদ্যালয়ে যেতে হচ্ছে। এতে শিশু ও অভিভাবকদের দুর্ভোগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, যাতায়াতের পথে ভারী যানবাহন চলাচল করায় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

অভিভাবক ও গ্রামবাসীরা বিদ্যালয়টি চালুর দাবিতে খয়রাশোলের বিডিওর কাছে দু'বার লিখিত আবেদন জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। স্থানীয় বিধায়ক অনুপ কুমার সাহা জানান, বিষয়টি তাঁর জানা ছিল না।

ব্লক প্রশাসনের একটি সূত্রের দাবি, নতুন সম্প্রসারক নিয়োগের সরকারি নির্দেশ এলেই নিয়ম মেনে বিদ্যালয়টি পুনরায় চালু করা সম্ভব হবে। গ্রামবাসীদের দাবি, শিশুদের শিক্ষার স্বার্থে অবিলম্বে শিক্ষক নিয়োগ করে বিদ্যালয়টি পুনরায় চালু করা হোক।

Related News

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের স্বচ্ছতা জন্য নতুন চারজন সদস্য কে নিয়োগ, তিনজন সদস্য রামকৃষ্ণ মিশনের Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের স্বচ্ছতা জন্য নতুন চারজন সদস্য কে নিয়োগ,...

১১ ই আগস্ট মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের স্বচ্ছতা জন্য নতুন চারজন সদস্য কে নিয়োগ করলো বিজ্ঞপ্তি জারি করে

2 hrs ago
বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব ২০২৬" (NESHA MUKT YUVA FOR VIKSIT BHARAT 2026) অনুষ্ঠিত হল দক্ষিণ কলকাতায়
শিক্ষা ও স্বাস্থ্য
বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব ২০২৬" (NESHA MUKT YUVA FOR VIKSIT BHA...

তারিখে ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের ‘মাই ভারত’ (MY BHARAT) কলকাতা দক্ষিণ-এর উদ্যোগে এবং টেকনো গ্রূপের অধী...

2 days ago
২৬০০০ চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরিতে পুনর্বহালের দাবিতে রাজপথে বিক্ষোভ মিছিল Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
২৬০০০ চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরিতে পুনর...

আবারও রাজপথে বিক্ষোভ আন্দোলন ২৬০০০ চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মহা...

4 days ago
প্রাথমিক বিদ্যালয়ে 'সারপ্লাস' বদলী এখনই কার্যকর নয় : কলকাতা হাইকোর্ট Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
প্রাথমিক বিদ্যালয়ে 'সারপ্লাস' বদলী এখনই কার্যকর নয় : কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক - শিক্ষিকাদের বদলী সংক্রান্ত এক মামলায় গুরত্বপূর্ণ নির্দেশ দিল।সম্প্রতি প্রাথম...

5 days ago
সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন রাইপুর বিধানসভার বিধায়ক ক্ষেত্র মোহন হাঁসদা
শিক্ষা ও স্বাস্থ্য
সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণপুর প্রাথমিক ...

সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন রাইপুর বিধানসভার ...

7 days ago
উত্তর বাঁকুড়া আশা কর্মীদের অপমানের ঝড় দক্ষিণ বাঁকুড়ার রায়পুরেও এসে পড়ল
শিক্ষা ও স্বাস্থ্য
উত্তর বাঁকুড়া আশা কর্মীদের অপমানের ঝড় দক্ষিণ বাঁকুড়ার রায়পুরেও এসে...

রায়পুর ব্লক এলাকার আশা কর্মীরা, কর্মী রিম্পা মন্ডল অকাল মৃত্যুর প্রতিবাদে কালো ব্যাচ পরে রায়পুর বিডিও কাছে আসেন এবং তা...

7 days ago
ভাষা নির্বাচন করুন