Sangbad Bharat
Sunday, 26 July 2026
Home খেলা জেলার খবর দেশ-বিদেশ বিনোদন ব্যবসা ও বানিজ্য রাজ্য-রাজনীতি শিক্ষা ও স্বাস্থ্য সাহিত্য ও সংস্কৃতি
Breaking News
APAAR ID নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের স্বেচ্ছাসেবী হলে থাকতেই হবে অপট আউটের সুযোগ সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত রাজ্য সরকারের পাকিস্তানের কর্তৃত্ব অস্বীকার: আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে বেলুচিস্তানের ‘স্বঘোষিত প্রশাস... শিক্ষক সংকটে সাত মাস ধরে তালাবন্ধ শিশু শিক্ষাকেন্দ্র, বিপাকে বীরভূমের খন্নি গ্রামের পড়ুয়... রাজ্যসভার সাংসদপদে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। ১ দিনও অধিবেশনে না গিয়ে ইস্তফা ইংল্যান্ড কে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা, ৮ মিনিটেই ব্রিটিশ বধ। ১৮ বছর পর কলকাতায় আসছেন কবি,সাহিত্যিক তসলিমা নাসরিন ১ আগস্ট থেকে ইসকনের হাতে মিড ডে মিল, ডিম নিয়ে জল্পনার মাঝেই বড় বার্তা প্রশাসনের APAAR ID নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের স্বেচ্ছাসেবী হলে থাকতেই হবে অপট আউটের সুযোগ সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত রাজ্য সরকারের পাকিস্তানের কর্তৃত্ব অস্বীকার: আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে বেলুচিস্তানের ‘স্বঘোষিত প্রশাস... শিক্ষক সংকটে সাত মাস ধরে তালাবন্ধ শিশু শিক্ষাকেন্দ্র, বিপাকে বীরভূমের খন্নি গ্রামের পড়ুয়... রাজ্যসভার সাংসদপদে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। ১ দিনও অধিবেশনে না গিয়ে ইস্তফা ইংল্যান্ড কে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা, ৮ মিনিটেই ব্রিটিশ বধ। ১৮ বছর পর কলকাতায় আসছেন কবি,সাহিত্যিক তসলিমা নাসরিন ১ আগস্ট থেকে ইসকনের হাতে মিড ডে মিল, ডিম নিয়ে জল্পনার মাঝেই বড় বার্তা প্রশাসনের
জেলার খবর

স্বনির্ভর গোষ্ঠীরএক মহিলার আত্মহত্যা কে কেন্দ্র করে উত্তাল রানীবাঁধের ঠুঁটাশোল।

স্বনির্ভর গোষ্ঠীরএক মহিলার আত্মহত্যা কে কেন্দ্র করে উত্তাল রানীবাঁধের ঠুঁটাশোল।

মানসিক চাপ সহ্য করতে না পেরে স্বনির্ভর গোষ্ঠীর এক সদস্যা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠল রানিবাঁধ ব্লকের অম্বিকানগর পঞ্চায়েতের ঠুঁটাশোল গ্রামে

সাধন মন্ডল, বাঁকুড়া : মানসিক চাপ সহ্য করতে না পেরে স্বনির্ভর গোষ্ঠীর এক সদস্যা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠল রানিবাঁধ ব্লকের অম্বিকানগর পঞ্চায়েতের ঠুঁটাশোল গ্রামে। ঠুঁটাশোল মা মনসা গ্রুপের সভানেত্রী উত্তরা মাহাতো (৪২) বুধবার বিষ খান। প্রথমে খাতড়া মহকুমা হাসপাতালে ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছিল।বাঁকুড়া মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তাঁর মৃত্যু হয়। সোমবার বিকেলে তাঁর দেহ গ্রামে এলে ক্ষোভে ফেটে পড়েন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। দেহ রাস্তায় রেখে অম্বিকানগর-রুদড়া রাস্তায়, ঠুঁটাশোল মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। তাদের দাবি , ব্যাঙ্ক ঋণের কিস্তির টাকা কাটা বন্ধ না করলে তাঁদের অনেকেই এই পথ বেছে নিতে হবে। তাঁরা আত্মসাৎ করা টাকা ফেরতের দাবি তোলেন। পুলিশ সংশ্লিষ্ট ব্যাঙ্কের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে রাতে অবরোধ ওঠে।

অবরোধকারী মহিলাদের দাবি, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত অম্বিকানগর পঞ্চায়েতের প্রায় ৫০টি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের একটি ব্যাঙ্ক থেকে ঋণ পাইয়ে দেওয়ার পরে ধাপে ধাপে তাঁদের থেকে প্রায় দেড় কোটি টাকা আত্মসাৎ করেন তৎকালীন কমিউনিটি সার্ভিস প্রোভাইডার (সিএসপি) পদে থাকা মল্লিকা কর্মকার। তিনি স্বনির্ভর গোষ্ঠীগুলির ঋণ সংক্রান্ত কাজের দেখভালের দায়িত্বে ছিলেন। অভিযোগ, ঋণ মঞ্জুর হওয়ার পরে কখনও বেশি সুদের প্রলোভন দেখিয়ে, কখনও নানা অজুহাতে বা ভুল বুঝিয়ে গোষ্ঠীর সদস্যাদের কাছ থেকে ঋণের টাকা নিয়ে নিতেন তিনি। 


স্থানীয় বাসিন্দা দুলালী মাহাতো, বিশাখা মাহাতো রা বলেন, ‘‘ঠুঁটাশোল মা মনসা গ্রুপ থেকেই তিন লক্ষ আশি হাজার টাকা প্রতারণা করা হয়েছে। এখন গ্রুপের সদস্যাদের অ্যাকাউন্ট থেকে ঋণের কিস্তি ও সুদ কাটা শুরু হয়েছে অথচ এই ঋণের টাকা তারা হাতে পায়নি।এই মানসিক চাপই উত্তরার মৃত্যুর কারণ।’’ গ্রামবাসী রঞ্জিত মাহাতোর অভিযোগ, ‘‘ঋণের টাকা কীভাবে শোধ হবে, সেই চিন্তায় উত্তরা রাতে ঘুমোতে পারত না। অন্নপূর্ণা যোজনার টাকাও ব্যাঙ্ক কেটে নিচ্ছিল। এই মানসিক চাপেই ওকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। আমরা এত বড় আর্থিক দুর্নীতির সিবিআই তদন্ত চাই।’’


এর আগেও অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও টাকা ফেরতের দাবিতে রানিবাঁধ থানায় বিক্ষোভ দেখিয়ে লিখিত অভিযোগ করেছিলেন গোষ্ঠীর সদস্যারা। সম্প্রতি মুকুটমণিপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাতেও তাঁরা প্ল্যাকার্ড হাতে এসেছিলেন। স্থানীয় মহিলা তুলসীরানি ধীবর, ঝুনু মাহাতো বলেন, ‘‘পুলিশ, ব্লক প্রশাসন, মন্ত্রী সব জায়গায় অভিযোগ করেছি। কিন্তু এখনও ব্যাঙ্ক থেকে কিস্তির টাকা কাটা বন্ধ হয়নি। আমাদের ঋণ মুকুব করতে হবে। তা না হলে আরও মহিলার প্রাণ যেতে পারে।’’ অভিযুক্ত মল্লিকাকে ইতিপূর্বেই পুলিশ গ্রেফতার করেছে। তবে বিক্ষোভকারীদের দাবি, শুধু গ্রেফতার করলেই হবে না, আত্মসাৎ করা টাকা ফেরতের ব্যবস্থাও করতে হবে। সেই সঙ্গে ব্যাঙ্ক থেকে ঋণের কিস্তি কাটা অবিলম্বে বন্ধ করতে হবে। রানীবাঁধ থানা পুলিশ পুলিশ বিষয়টি নজরে রেখেছেন বলে জানা যায়।

Related News

বাঁকুড়ায় দরিদ্র ছাত্রীর পাশে সমাজকর্মী সৌভিক মল্লিক।
জেলার খবর
বাঁকুড়ায় দরিদ্র ছাত্রীর পাশে সমাজকর্মী সৌভিক মল্লিক।

অর্থাভাবে বই কিনতে পারছিলেন না ,সেই খবরটি রাইপুর সবুজ বাজারের বিশিষ্ট বিজেপি কর্মী তথা সমাজকর্মী সৌভিক মল্লিকের কানে পৌঁ...

8 hrs ago
ভারতীয় স্টেট ব্যাংকের বাঁকুড়া রাইপুর বাজার শাখার উদ্যোগে বিশেষ পরিষেবা প্রদান।
জেলার খবর
ভারতীয় স্টেট ব্যাংকের বাঁকুড়া রাইপুর বাজার শাখার উদ্যোগে বিশেষ পরিষেব...

ভারতীয় স্টেট ব্যাঙ্কের রাইপুর বাজার শাখার উদ্যোগে গ্রাহকদের ফোনে whatsapp এর মাধ্যমে গ্রাহকরা যাতে ব্যাংকের যাবতীয় সুয...

2 days ago
স্মার্ট মিটারের বিরুদ্ধে বীরভূমের সিউড়িতে মানববন্ধন, আন্দোলন
জেলার খবর
স্মার্ট মিটারের বিরুদ্ধে বীরভূমের সিউড়িতে মানববন্ধন, আন্দোলন

স্মার্ট মিটার বাতিলের দাবিতে সারা রাজ্যের পাশাপাশি বীরভূমের সিউড়িতেও মানববন্ধন কর্মসূচি পালন করল সারা বাংলা বিদ্যুৎ গ্র...

2 days ago
বাঁকুড়া পুরুলিয়া জাতীয় সড়কের উপর গ্যাসের লরিতে আগুন
জেলার খবর
বাঁকুড়া পুরুলিয়া জাতীয় সড়কের উপর গ্যাসের লরিতে আগুন

বাঁকুড়া পুরুলিয়া ৬০নম্বর জাতীয় সড়কে পুয়াবাগানে ইঞ্জিনিয়ারিং কলেজের সন্নিকটে সিএনজি গ্যাস বোঝাই একটি গাড়িতে অগ্নিক...

3 days ago
নেতাজী সুভাষ রোডের নাম অপরিবর্তিত রাখার দাবিতে রামপুরহাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন
জেলার খবর
নেতাজী সুভাষ রোডের নাম অপরিবর্তিত রাখার দাবিতে রামপুরহাট মহকুমা শাসকের...

রামপুরহাটের পাঁচমাথা মোড় থেকে নিশ্চিন্তপুর ঝনঝনিয়া সাঁকো পর্যন্ত দীর্ঘদিন ধরে পরিচিত 'নেতাজী সুভাষচন্দ্র বসু রোড' নামে...

4 days ago
সারেঙ্গার পণ্ডিত রঘুনাথ মুরমু মহাবিদ্যালয়ে শতাধিক পড়ুয়ার সদস্যতা গ্রহণ
জেলার খবর
সারেঙ্গার পণ্ডিত রঘুনাথ মুরমু মহাবিদ্যালয়ে শতাধিক পড়ুয়ার সদস্যতা গ্...

সারেঙ্গা নগর ইউনিটির উদ্যোগে আজ পন্ডিত রঘুনাথ মুরমু স্মৃতি মহাবিদ্যালয়ে ছাত্রসমাজের মধ্যে জাতীয়তাবোধ, নেতৃত্বের বিকাশ,...

4 days ago