সাধন মন্ডল, বাঁকুড়া: মটগোদা উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী সুস্মিতা কালিন্দী অর্থাভাবে বই কিনতে পারছিলেন না ,সেই খবরটি রাইপুর সবুজ বাজারের বিশিষ্ট বিজেপি কর্মী তথা সমাজকর্মী সৌভিক মল্লিকের কানে পৌঁছায়।
খবর পাওয়ার পর তড়িঘড়ি আজ সুস্মিতার বাড়িতে গিয়ে তার হাতে তার প্রয়োজনীয় বইপত্র তুলে দিলেন এবং আগামী দিনে পড়াশোনার ক্ষেত্রে অর্থ কোন বাধা হয়ে দাঁড়াবে না তার পাশে রয়েছেন তিনি বলেও আশ্বাস দেন। বই হাতে পেয়ে সুস্মিতা অত্যন্ত খুশি এবং সৌভিক মল্লিককের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সুস্মিতা বলে টাকার অভাবে বই কিনতে পারছিলাম না উনি আমায় বইগুলো কিনে দিয়ে অনেক উপকার করলেন ।আমি ভালোভাবে পড়াশোনা করবার চেষ্টা করব।