Sangbad Bharat
Sunday, 26 July 2026
Home খেলা জেলার খবর দেশ-বিদেশ বিনোদন ব্যবসা ও বানিজ্য রাজ্য-রাজনীতি শিক্ষা ও স্বাস্থ্য সাহিত্য ও সংস্কৃতি
Breaking News
APAAR ID নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের স্বেচ্ছাসেবী হলে থাকতেই হবে অপট আউটের সুযোগ সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত রাজ্য সরকারের পাকিস্তানের কর্তৃত্ব অস্বীকার: আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে বেলুচিস্তানের ‘স্বঘোষিত প্রশাস... শিক্ষক সংকটে সাত মাস ধরে তালাবন্ধ শিশু শিক্ষাকেন্দ্র, বিপাকে বীরভূমের খন্নি গ্রামের পড়ুয়... রাজ্যসভার সাংসদপদে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। ১ দিনও অধিবেশনে না গিয়ে ইস্তফা ইংল্যান্ড কে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা, ৮ মিনিটেই ব্রিটিশ বধ। ১৮ বছর পর কলকাতায় আসছেন কবি,সাহিত্যিক তসলিমা নাসরিন ১ আগস্ট থেকে ইসকনের হাতে মিড ডে মিল, ডিম নিয়ে জল্পনার মাঝেই বড় বার্তা প্রশাসনের APAAR ID নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের স্বেচ্ছাসেবী হলে থাকতেই হবে অপট আউটের সুযোগ সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত রাজ্য সরকারের পাকিস্তানের কর্তৃত্ব অস্বীকার: আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে বেলুচিস্তানের ‘স্বঘোষিত প্রশাস... শিক্ষক সংকটে সাত মাস ধরে তালাবন্ধ শিশু শিক্ষাকেন্দ্র, বিপাকে বীরভূমের খন্নি গ্রামের পড়ুয়... রাজ্যসভার সাংসদপদে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। ১ দিনও অধিবেশনে না গিয়ে ইস্তফা ইংল্যান্ড কে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা, ৮ মিনিটেই ব্রিটিশ বধ। ১৮ বছর পর কলকাতায় আসছেন কবি,সাহিত্যিক তসলিমা নাসরিন ১ আগস্ট থেকে ইসকনের হাতে মিড ডে মিল, ডিম নিয়ে জল্পনার মাঝেই বড় বার্তা প্রশাসনের
জেলার খবর

স্মার্ট মিটারের বিরুদ্ধে বীরভূমের সিউড়িতে মানববন্ধন, আন্দোলন

স্মার্ট মিটারের বিরুদ্ধে বীরভূমের সিউড়িতে মানববন্ধন, আন্দোলন

স্মার্ট মিটার বাতিলের দাবিতে সারা রাজ্যের পাশাপাশি বীরভূমের সিউড়িতেও মানববন্ধন কর্মসূচি পালন করল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি (অ্যাবেকা)।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: স্মার্ট মিটার বাতিলের দাবিতে সারা রাজ্যের পাশাপাশি বীরভূমের সিউড়িতেও মানববন্ধন কর্মসূচি পালন করল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি (অ্যাবেকা)। বৃহস্পতিবার বিকেলে সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায় বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, স্মার্ট মিটার গ্রাহক স্বার্থবিরোধী। তাই রাজ্যের বিভিন্ন প্রান্তে হাজার হাজার বিদ্যুৎ গ্রাহক স্মার্ট মিটার স্থাপনের বিরোধিতা করে প্রতিদিন সংশ্লিষ্ট কল সেন্টারে আপত্তিপত্র (অবজেকশন ফর্ম) জমা দিচ্ছেন। তাদের দাবি, সাধারণ মানুষের মধ্যে স্মার্ট মিটার নিয়ে ব্যাপক অসন্তোষ ও উদ্বেগ তৈরি হয়েছে।

সংগঠনের বক্তব্য অনুযায়ী, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছেন, আপাতত সাধারণ গৃহস্থদের বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে না। তবে অ্যাবেকার দাবি, আরডিআরএস (RDRS) প্রকল্প সম্পূর্ণভাবে বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সেই লক্ষ্যেই রাজ্যের সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে গ্রাহকদের স্বার্থ ও মতামতকে গুরুত্ব দিয়ে যে কোনও সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। পাশাপাশি ভবিষ্যতেও বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানানো হয়।

এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির (অ্যাবেকা) বীরভূম জেলার অন্যতম সংগঠক কল্যাণ মণ্ডল-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকার বিদ্যুৎ গ্রাহকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Related News

বাঁকুড়ায় দরিদ্র ছাত্রীর পাশে সমাজকর্মী সৌভিক মল্লিক।
জেলার খবর
বাঁকুড়ায় দরিদ্র ছাত্রীর পাশে সমাজকর্মী সৌভিক মল্লিক।

অর্থাভাবে বই কিনতে পারছিলেন না ,সেই খবরটি রাইপুর সবুজ বাজারের বিশিষ্ট বিজেপি কর্মী তথা সমাজকর্মী সৌভিক মল্লিকের কানে পৌঁ...

8 hrs ago
ভারতীয় স্টেট ব্যাংকের বাঁকুড়া রাইপুর বাজার শাখার উদ্যোগে বিশেষ পরিষেবা প্রদান।
জেলার খবর
ভারতীয় স্টেট ব্যাংকের বাঁকুড়া রাইপুর বাজার শাখার উদ্যোগে বিশেষ পরিষেব...

ভারতীয় স্টেট ব্যাঙ্কের রাইপুর বাজার শাখার উদ্যোগে গ্রাহকদের ফোনে whatsapp এর মাধ্যমে গ্রাহকরা যাতে ব্যাংকের যাবতীয় সুয...

2 days ago
বাঁকুড়া পুরুলিয়া জাতীয় সড়কের উপর গ্যাসের লরিতে আগুন
জেলার খবর
বাঁকুড়া পুরুলিয়া জাতীয় সড়কের উপর গ্যাসের লরিতে আগুন

বাঁকুড়া পুরুলিয়া ৬০নম্বর জাতীয় সড়কে পুয়াবাগানে ইঞ্জিনিয়ারিং কলেজের সন্নিকটে সিএনজি গ্যাস বোঝাই একটি গাড়িতে অগ্নিক...

3 days ago
স্বনির্ভর গোষ্ঠীরএক মহিলার আত্মহত্যা কে কেন্দ্র করে উত্তাল রানীবাঁধের ঠুঁটাশোল।
জেলার খবর
স্বনির্ভর গোষ্ঠীরএক মহিলার আত্মহত্যা কে কেন্দ্র করে উত্তাল রানীবাঁধের ...

মানসিক চাপ সহ্য করতে না পেরে স্বনির্ভর গোষ্ঠীর এক সদস্যা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠল রানিবাঁধ ব্লকের অম্বিকানগর পঞ্চ...

4 days ago
নেতাজী সুভাষ রোডের নাম অপরিবর্তিত রাখার দাবিতে রামপুরহাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন
জেলার খবর
নেতাজী সুভাষ রোডের নাম অপরিবর্তিত রাখার দাবিতে রামপুরহাট মহকুমা শাসকের...

রামপুরহাটের পাঁচমাথা মোড় থেকে নিশ্চিন্তপুর ঝনঝনিয়া সাঁকো পর্যন্ত দীর্ঘদিন ধরে পরিচিত 'নেতাজী সুভাষচন্দ্র বসু রোড' নামে...

4 days ago
সারেঙ্গার পণ্ডিত রঘুনাথ মুরমু মহাবিদ্যালয়ে শতাধিক পড়ুয়ার সদস্যতা গ্রহণ
জেলার খবর
সারেঙ্গার পণ্ডিত রঘুনাথ মুরমু মহাবিদ্যালয়ে শতাধিক পড়ুয়ার সদস্যতা গ্...

সারেঙ্গা নগর ইউনিটির উদ্যোগে আজ পন্ডিত রঘুনাথ মুরমু স্মৃতি মহাবিদ্যালয়ে ছাত্রসমাজের মধ্যে জাতীয়তাবোধ, নেতৃত্বের বিকাশ,...

4 days ago