Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
জেলার খবর

নেতাজী সুভাষ রোডের নাম অপরিবর্তিত রাখার দাবিতে রামপুরহাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন

নেতাজী সুভাষ রোডের নাম অপরিবর্তিত রাখার দাবিতে রামপুরহাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন

রামপুরহাটের পাঁচমাথা মোড় থেকে নিশ্চিন্তপুর ঝনঝনিয়া সাঁকো পর্যন্ত দীর্ঘদিন ধরে পরিচিত 'নেতাজী সুভাষচন্দ্র বসু রোড' নামে। সম্প্রতি ওই রাস্তার নাম পরিবর্তন করে 'শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড' করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : রামপুরহাটের পাঁচমাথা মোড় থেকে নিশ্চিন্তপুর ঝনঝনিয়া সাঁকো পর্যন্ত দীর্ঘদিন ধরে পরিচিত 'নেতাজী সুভাষচন্দ্র বসু রোড' নামে। সম্প্রতি ওই রাস্তার নাম পরিবর্তন করে 'শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড' করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ তোলে এসইউসিআই (কমিউনিস্ট)-এর ছাত্র সংগঠন এআইডিএসও। সংগঠনের দাবি, গত ৬ জুলাই রামপুরহাটের বিধায়ক ও মহকুমা প্রশাসনের উদ্যোগে নতুন নামের সাইনবোর্ডও বসানো হয়েছে।

এর প্রতিবাদে এআইডিএসও-র বীরভূম জেলা কমিটি ধারাবাহিক আন্দোলন শুরু করে। রামপুরহাট শহরের স্থানীয় বাজার, স্কুল ও রামপুরহাট কলেজে প্রচার অভিযান, স্বাক্ষর সংগ্রহ, ব্যাজ পরিধান, পোস্টারিং এবং হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে জনমত গড়ে তোলা হয়। সংগঠনের দাবি, সাধারণ মানুষ এই আন্দোলনে ব্যাপক সমর্থন জানিয়েছেন এবং অনেকেই আর্থিক সহযোগিতাও করেছেন।

সেই কর্মসূচিরই অংশ হিসেবে সোমবার, ২১ জুলাই, প্রবল বৃষ্টি উপেক্ষা করে রামপুরহাট কলেজ ও বিভিন্ন স্কুলের পড়ুয়াদের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে ভারত ভ্রমণকারী এক সন্ন্যাসীও বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে যোগ দেন। নেতাজী সুভাষচন্দ্র বসুর ছবি, প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বিক্ষোভ প্রদর্শনের পর মহকুমা শাসকের নিকট স্মারকলিপি জমা দেওয়া হয়।

ডেপুটেশন গ্রহণের পর প্রশাসনের এক আধিকারিক প্রতিনিধিদের জানান, রাস্তার নাম 'শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড' করার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলেও তিনি আশ্বাস দেন। পাশাপাশি, ইতিমধ্যেই বসানো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত ফলক অপসারণের দাবিও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। সেই বিষয়টিও ঊর্ধ্বতন মহলে জানানো হবে বলে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইডিএসও-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুরজিৎ দাস, রাজ্য কোষাধ্যক্ষ সুমন দাস, বীরভূম জেলা সম্পাদক অমিত মণ্ডল-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Related News

স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন Breaking
জেলার খবর
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর...

বিদ্যুৎপৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ল পাঁচ ছাত্রছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ...

2 hrs ago
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে Breaking
জেলার খবর
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে

জমি দখলের অভিযোগে স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রভাব খাটানোরও অভিযোগ করেছেন সম্পত্তির দাবিদার সাহিদা বিবি। ঘটনাকে কেন্দ্র ক...

2 hrs ago
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের Breaking
জেলার খবর
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রাম...

বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের নবীনগঞ্জ এলাকায় আচমকাই ভেঙে পড়ল ২০০০ লিটারের জলের ট্যাঙ্ক।

2 hrs ago
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের Breaking
জেলার খবর
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারে...

বসিরহাটের সন্দেশখালি ১নং ব্লকের ন্যাজাটে বিদ্যাধরী নদীর জরাজীর্ণ বাঁধ পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক সনৎ সর্দার।

2 hrs ago
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ Breaking
জেলার খবর
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়...

বসিরহাট ২ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি সৌমেন মণ্ডলকে ঘিরে বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালো এলাকায়।

2 hrs ago
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য Breaking
জেলার খবর
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না ...

রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে তৈরি হলো প্রশাসনিক অচলাবস্থা। নির্ধারিত দিন ও সময়ে সভাপতি নির্বাচনের জন্য ...

3 hrs ago
ভাষা নির্বাচন করুন