Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
সাহিত্য ও সংস্কৃতি

উলটো রথে ভক্তদের ঢল নবদ্বীপ ও মায়াপুরে ফিরলেন জগন্নাথদেব

উলটো রথে ভক্তদের ঢল নবদ্বীপ ও মায়াপুরে ফিরলেন জগন্নাথদেব

উলটো রথ উপলক্ষে নবদ্বীপ ও মায়াপুরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গুন্ডিচা মন্দির থেকে রাজাপুরে ফিরলেন জগন্নাথদেব, পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে পালিত হল ঐতিহ্যবাহী উলটো রথ উৎসব।

রুদ্র বিশ্বাস, বনগাঁ: উলটো রথ উপলক্ষে শুক্রবার নবদ্বীপ ও মায়াপুরে উৎসবের আবহ তৈরি হয়। প্রচণ্ড গরম উপেক্ষা করেই সকাল থেকে বিভিন্ন মন্দির ও রথযাত্রার পথে ভিড় জমান অসংখ্য ভক্ত। এদিন মায়াপুর ইসকনের গুন্ডিচা মন্দির থেকে রাজাপুরের জগন্নাথ মন্দিরে ফিরে আসেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। নদীয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুণকুমার মণ্ডল এবং ইসকনের সন্ন্যাসীরা উলটো রথের সূচনা করেন। উল্লেখ্য, গত ১৬ জুলাই রাজাপুরের জগন্নাথ মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দিরে পৌঁছেছিল। সেখানে অস্থায়ী গুন্ডিচা মন্দিরে কয়েকদিন অবস্থান করেন জগন্নাথদেব। এই সময় প্রতিদিন ৫৬ ভোগ নিবেদন করা হয় এবং দেশ-বিদেশের বহু ভক্ত দর্শনের জন্য উপস্থিত হন।


শুক্রবার দুপুরে চন্দ্রোদয় মন্দির থেকে উলটো রথযাত্রা শুরু হলে রাস্তার দু'ধারে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। যদিও আয়োজকদের দাবি, অন্যান্য বছরের তুলনায় এবার উপস্থিতি কিছুটা কম ছিল। ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, রথযাত্রা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে মিলন ও সম্প্রীতিরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।


অন্যদিকে, নবদ্বীপের প্রাচীন মায়াপুর জগন্নাথবাড়ি, বালকসাধুর আশ্রম, প্রতাপনগরের রাধাসুদর্শন মন্দির-সহ শহরের একাধিক ঐতিহ্যবাহী মঠ ও মন্দিরেও উলটো রথের আয়োজন করা হয়। বেশিরভাগ রথ শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলায় পৌঁছালে সেখানে ভক্তরা চিনি ও কলা নিবেদন করে পূজা দেন এবং রথের রশি টানায় অংশ নেন। রথের মেলাকেও ঘিরে ছিল উৎসবের আমেজ। বিভিন্ন খেলনা, মাটির পুতুল, মিষ্টি ও পাঁপড়ের দোকানে সকাল থেকেই ভিড় ছিল। ব্যবসায়ীরাও ভালো বিক্রির আশায় দোকান সাজিয়ে বসেন। ছোট থেকে বড়—সব বয়সের মানুষের উপস্থিতিতে দিনভর জমজমাট ছিল উলটো রথের উৎসব।

Related News

গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গণপতি উৎসবে
সাহিত্য ও সংস্কৃতি
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গ...

গোপুরমে গজানন থিমকে সামনে রেখে সিদ্ধিদাতা গণেশের জন্ম থেকে মহাভারত রচনার কাহিনি ছবির মাধ্যমে তুলে ধরে গণেশ উৎসবে মাতলো ব...

1 days ago
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গণপতি উৎসবে
সাহিত্য ও সংস্কৃতি
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গ...

গোপুরমে গজানন থিমকে সামনে রেখে সিদ্ধিদাতা গণেশের জন্ম থেকে মহাভারত রচনার কাহিনি ছবির মাধ্যমে তুলে ধরে গণেশ উৎসবে মাতলো ব...

1 days ago
জীবনে চিরন্তন সত্য
সাহিত্য ও সংস্কৃতি
জীবনে চিরন্তন সত্য

নিজের মতো করে বাঁচো? কারো কাছে তুমি নগন্য, কারো কাছে তুমি জঘন্য, আবার কারো কাছে তার সবটুকুই তুমিই। যেমন, শিশুর কাছে তার ...

2 days ago
দুর্গা পুজো নিয়ে পুরোহিত প্রশিক্ষণ শিবির বাঁকুড়ায়।
সাহিত্য ও সংস্কৃতি
দুর্গা পুজো নিয়ে পুরোহিত প্রশিক্ষণ শিবির বাঁকুড়ায়।

আসন্ন দুর্গাপূজা কিভাবে হবে সে বিষয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে বাঁকুড়া জেলা টোল পন্ডিত পুরোহিত সমিতি।

2 days ago
হাওড়া টাউনহলঘরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান
সাহিত্য ও সংস্কৃতি
হাওড়া টাউনহলঘরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

শনিবার হাওড়া টাউন হলে এক অনন্যসাধারণ অভিনব অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে শুরু থেকে শেষ অবধি উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্...

2 days ago
কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে ক্ষুদে পড়ুয়ারা।
সাহিত্য ও সংস্কৃতি
কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে ক্ষুদে পড়ুয়ারা।

কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের জন্ম বার্ষিকী উপলক্ষে চাতরী নিম্ন বুনিয়াদি আবাসিক বিদ্যালয়ের শিমুল -...

3 days ago
ভাষা নির্বাচন করুন