Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
জেলার খবর

সারেঙ্গার পণ্ডিত রঘুনাথ মুরমু মহাবিদ্যালয়ে শতাধিক পড়ুয়ার সদস্যতা গ্রহণ

সারেঙ্গার পণ্ডিত রঘুনাথ মুরমু মহাবিদ্যালয়ে শতাধিক পড়ুয়ার সদস্যতা গ্রহণ

সারেঙ্গা নগর ইউনিটির উদ্যোগে আজ পন্ডিত রঘুনাথ মুরমু স্মৃতি মহাবিদ্যালয়ে ছাত্রসমাজের মধ্যে জাতীয়তাবোধ, নেতৃত্বের বিকাশ, সামাজিক দায়বদ্ধতা এবং সাংগঠনিক চেতনা গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হল সদস্যতা গ্রহণ কর্মসূচি।

সাধন মন্ডল, বাঁকুড়া: সারেঙ্গা নগর ইউনিটির উদ্যোগে আজ পন্ডিত রঘুনাথ মুরমু স্মৃতি মহাবিদ্যালয়ে ছাত্রসমাজের মধ্যে জাতীয়তাবোধ, নেতৃত্বের বিকাশ, সামাজিক দায়বদ্ধতা এবং সাংগঠনিক চেতনা গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হল সদস্যতা গ্রহণ কর্মসূচি। এই কর্মসূচিতে কলেজের শতাধিক ছাত্র-ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে সদস্যতা গ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের উদ্দেশ্য, আদর্শ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপস্থিত ছাত্র-ছাত্রীদের বিস্তারিতভাবে অবহিত করা হয়। বক্তারা বলেন, শুধুমাত্র পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজসেবা, জাতীয় মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি এবং শিক্ষার্থীদের সার্বিক ব্যক্তিত্ব বিকাশে এমন সাংগঠনিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ প্রান্তের প্রান্ত সহ-সম্পাদক প্রণব মাহাত। তিনি অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব বর্তমান প্রজন্মের হাতে। শিক্ষার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনা নিয়ে এগিয়ে গেলে আগামী দিনে তারাই সমাজের নেতৃত্ব দেবে।

এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ প্রান্তের খেল ভারত-এর প্রমুখ দুবরাজ মাহাত। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একজন সুস্থ ও সচেতন ছাত্রই ভবিষ্যতে দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।

অনুষ্ঠানে সারেঙ্গা নগর ইউনিটের অন্যান্য কার্যকর্তা এবং কলেজের দায়িত্বশীল সদস্যরাও উপস্থিত ছিলেন। তাঁরা নবীন সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

সদস্যতা গ্রহণ কর্মসূচিকে ঘিরে কলেজ চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আজকের কর্মসূচিকে গেলে কলেজে ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Related News

স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন Breaking
জেলার খবর
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর...

বিদ্যুৎপৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ল পাঁচ ছাত্রছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ...

1 hrs ago
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে Breaking
জেলার খবর
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে

জমি দখলের অভিযোগে স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রভাব খাটানোরও অভিযোগ করেছেন সম্পত্তির দাবিদার সাহিদা বিবি। ঘটনাকে কেন্দ্র ক...

1 hrs ago
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের Breaking
জেলার খবর
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রাম...

বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের নবীনগঞ্জ এলাকায় আচমকাই ভেঙে পড়ল ২০০০ লিটারের জলের ট্যাঙ্ক।

1 hrs ago
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের Breaking
জেলার খবর
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারে...

বসিরহাটের সন্দেশখালি ১নং ব্লকের ন্যাজাটে বিদ্যাধরী নদীর জরাজীর্ণ বাঁধ পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক সনৎ সর্দার।

1 hrs ago
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ Breaking
জেলার খবর
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়...

বসিরহাট ২ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি সৌমেন মণ্ডলকে ঘিরে বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালো এলাকায়।

1 hrs ago
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য Breaking
জেলার খবর
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না ...

রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে তৈরি হলো প্রশাসনিক অচলাবস্থা। নির্ধারিত দিন ও সময়ে সভাপতি নির্বাচনের জন্য ...

2 hrs ago
ভাষা নির্বাচন করুন