Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
রাজ্য-রাজনীতি

সন্দেশখালির ভাইরাল ভিডিও কাণ্ডে পাল্টা রেখা পাত্র, শরিকি জমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ

সন্দেশখালির ভাইরাল ভিডিও কাণ্ডে পাল্টা রেখা পাত্র, শরিকি জমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ

সন্দেশখালির শরিকি জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে বিজেপি বিধায়িকা রেখা পাত্রের বচসার অভিযোগের ভিডিও ভাইরাল হওয়ার পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর

বসিরহাট : সন্দেশখালির শরিকি জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে বিজেপি বিধায়িকা রেখা পাত্রের বচসার অভিযোগের ভিডিও ভাইরাল হওয়ার পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এবার ওই ঘটনায় পাল্টা দাবি করলেন রেখা পাত্র। তার দাবি, ২০২৪ সালে আদালতের নির্দেশ অনুযায়ী উভয় পক্ষের সম্মতিতে বউ ঠাকুরনী গ্রামে তাদের ঠাকুরদা-বাবাদের প্রায় ৯ বিঘা জমিতে চাষের বিষয়টি নির্ধারিত হয়েছিল। কিন্তু অভিযোগ, স্থানীয় দালাল ও পুলিশ-প্রশাসনের সহযোগিতায় তার শরিক সঞ্জীব নস্কর জোর করে ওই জমিতে চাষ করছেন।


রেখা পাত্রের অভিযোগ, পুলিশ-প্রশাসনের কিছু আধিকারিক চোখে ধুলো দিয়ে কাজ করছেন। তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত বলেও দাবি করেছেন তিনি। তার এই বক্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অন্যদিকে, রেখা পাত্রের শরিক সঞ্জীব নস্করের দাবি, ৩ সেপ্টেম্বর ২০২৬-এর আদালতের নির্দেশ অনুযায়ী তাদের অংশের জমিতে তারাই চাষ করতে পারবেন। আদালতের নির্দেশ মেনেই তারা জমিতে চাষ করতে গিয়েছিলেন বলে দাবি সঞ্জীবের। তার অভিযোগ, বিধায়ক আদালতের নির্দেশ মানছেন না। বরং পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ক্ষমতার জোরে তাদের জমি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি মারধর ও অশ্লীল গালিগালাজের অভিযোগও তুলেছেন তিনি।


সঞ্জীব নস্কর জানান, বিচার ব্যবস্থার উপর তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী তারা নিজেদের জমিতে চাষ করতে চান। দুই পক্ষের পরস্পরবিরোধী দাবিকে ঘিরে সন্দেশখালিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর বিতর্ক। তবে জমি সংক্রান্ত বিষয়ে আদালতের নির্দেশ এবং দুই পক্ষের অভিযোগের প্রকৃত অবস্থান নিয়ে চূড়ান্ত তথ্য আদালতের নথি ও প্রশাসনিক তদন্তেই স্পষ্ট হবে।

Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

1 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

1 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

2 days ago
ভাষা নির্বাচন করুন