Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
সাহিত্য ও সংস্কৃতি

রবীন্দ্র ভারতী সোসাইটির রাখি পূর্ণিমা পালন

রবীন্দ্র ভারতী সোসাইটির রাখি পূর্ণিমা পালন

রবীন্দ্রভারতী সোসাইটি বাংলা সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে কাজ করে চলেছে দীর্ঘদিন ধরে।রাখি পূর্ণিমা উপলক্ষে বুধবার সন্ধেবেলায় সোসাইটির লাইব্রেরীতে অনুষ্ঠিত হলো রাখিবন্ধন উৎসব।

মোল্লা জসিমউদ্দিন, রবীন্দ্রভারতী সোসাইটি বাংলা সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে কাজ করে চলেছে দীর্ঘদিন ধরে।রাখি পূর্ণিমা উপলক্ষে বুধবার সন্ধেবেলায় সোসাইটির লাইব্রেরীতে অনুষ্ঠিত হলো রাখিবন্ধন উৎসব। দায়িত্বে ছিলেন মিলন বন্দ্যোপাধ্যায় ও সঞ্চিতা সাহা। ফুলের রাখি ছিল আজকের অনুষ্ঠানের দৃশ্যপট। সবাইকে রাখি ও চন্দন পরিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সোসাইটির সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের প্রাক কথন দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। তিনি বলেন -"সৌভ্রাতৃত্বের বন্ধনের প্রতীক এই উৎসব।


রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতিবাদে রাখিবন্ধন উৎসব শুরু করেন"। 'বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু....' গানটি লেখেন সেই উপলক্ষে। এই অনুষ্ঠান শুরু হয় এই গান দিয়ে।এরপর রাখি বন্ধন উৎসবকে ঘিরে গান, আবৃত্তি পরিবেশন করেন সোসাইটির সদস্যরা।অবনীন্দ্রনাথ সেদিনের যে বর্ণনা ' ঘরোয়া ' য় লিখেছিলেন সেখান থেকে পাঠ করা হয়।


রাখি পূর্ণিমা উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি পরিবেশন করেন সোসাইটির সদস্যরা। রাখি পূর্ণিমায় ঝুলন হয়। রাধা কৃষ্ণের সেই শাশ্বত লীলার আজ তৃতীয় দিন হ‌ওয়ায় আজকের অনুষ্ঠানে পদাবলীর গান পরিবেশিত হয়।


এই দিনটিতে রবীন্দ্রভারতী সোসাইটি শুধুমাত্র রাখি সংক্রান্ত অনুষ্ঠান করবে ঠিক করলেও আজ স্মরণ করা হয় মাদার টেরিজাকে। আজ তাঁর জন্মদিন। সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের বাড়ি মাদার টেরিজা ১৯৯৪ সালের ২৫ জানুয়ারী এসেছিলেন,সেই অভিজ্ঞতার কথা তিনি বলেন। অতুল প্রসাদ সেনের তিরোধান দিবস হ‌ওয়ায় তাঁর গানেই তাঁকে শ্রদ্ধা নিবেদন করা হয়।সৌমিত রায় অতুল প্রসাদ সেনের একটি গান পরিবেশন করেন।শতবর্ষে পা রাখলো আকাশবাণী কলকাতা। ১৯২৭ সালের ২৬ শে আগষ্ট আকাশবাণীর পথ চলা শুরু হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এর নামকরণ করেন। ঝর্ণা বাড়ুই ,কর্মসূত্রে স্বামী আকাশবাণীতে থাকায় তার চোখ দিয়ে আকাশবাণীর কথা বলেন, আর বলেন নিজের অভিজ্ঞতা।


সৌমিত্র বন্দ্যোপাধ্যায় আকাশবাণী সম্পর্কে তাঁর অভিজ্ঞতার কথা শোনান। বিশিষ্ট শিল্পীদের মধ্যে তাঁর অনুষ্ঠান করার স্মৃতিকথা।

এবার হিমাদ্রি মুখার্জী তাঁকে দেওয়া মাদারের আশীর্বাদ পড়ে শোনান আর ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন থাকায় তাঁর লিপে 'পুতুল নেবে গো পুতুল ' গানটি পরিবেশন করেন।


আজ ভারতীয় সিনেমার ইতিহাসে এক উজ্জ্বলতম দিন। আজকের দিনে সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী ' সিনেমাটি রিলিজ করে। ইন্দিরা বন্দোপাধ্যায় 

বিশ্ব সিনেমায় 'পথের পাঁচালী ' কে সিনেমা বিশেষজ্ঞরা কিভাবে দেখেছেন তা সুন্দর করে তাঁর বক্তব্যে বলেন।


সব মিলিয়ে আজকের অনুষ্ঠান বৈচিত্র্যে ভরপুর ছিল।অপরাজিতা ঘোষ , কৃষ্ণকলি বসু নিয়োগী , মীনাক্ষী দে দত্ত মঞ্জরী ভট্টাচার্য , সুবোধ সরকার, মহঃ রফিক, পিয়ালী ঘোষ,দ্বৈপায়ন গোস্বামী , দোলোন রায়, ইতি সাহা , সুভদ্রা গোহো সহ বহু সদস‍্য অংশগ্রহন করে সকলকে আনন্দ দেন।অনুষ্ঠান শেষে মনে হলো, শেষ হয়ে হ‌ইল না শেষ।তবু তো শেষ করতে হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয়।

Related News

গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গণপতি উৎসবে
সাহিত্য ও সংস্কৃতি
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গ...

গোপুরমে গজানন থিমকে সামনে রেখে সিদ্ধিদাতা গণেশের জন্ম থেকে মহাভারত রচনার কাহিনি ছবির মাধ্যমে তুলে ধরে গণেশ উৎসবে মাতলো ব...

1 days ago
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গণপতি উৎসবে
সাহিত্য ও সংস্কৃতি
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গ...

গোপুরমে গজানন থিমকে সামনে রেখে সিদ্ধিদাতা গণেশের জন্ম থেকে মহাভারত রচনার কাহিনি ছবির মাধ্যমে তুলে ধরে গণেশ উৎসবে মাতলো ব...

1 days ago
জীবনে চিরন্তন সত্য
সাহিত্য ও সংস্কৃতি
জীবনে চিরন্তন সত্য

নিজের মতো করে বাঁচো? কারো কাছে তুমি নগন্য, কারো কাছে তুমি জঘন্য, আবার কারো কাছে তার সবটুকুই তুমিই। যেমন, শিশুর কাছে তার ...

2 days ago
দুর্গা পুজো নিয়ে পুরোহিত প্রশিক্ষণ শিবির বাঁকুড়ায়।
সাহিত্য ও সংস্কৃতি
দুর্গা পুজো নিয়ে পুরোহিত প্রশিক্ষণ শিবির বাঁকুড়ায়।

আসন্ন দুর্গাপূজা কিভাবে হবে সে বিষয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে বাঁকুড়া জেলা টোল পন্ডিত পুরোহিত সমিতি।

2 days ago
হাওড়া টাউনহলঘরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান
সাহিত্য ও সংস্কৃতি
হাওড়া টাউনহলঘরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

শনিবার হাওড়া টাউন হলে এক অনন্যসাধারণ অভিনব অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে শুরু থেকে শেষ অবধি উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্...

2 days ago
কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে ক্ষুদে পড়ুয়ারা।
সাহিত্য ও সংস্কৃতি
কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে ক্ষুদে পড়ুয়ারা।

কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের জন্ম বার্ষিকী উপলক্ষে চাতরী নিম্ন বুনিয়াদি আবাসিক বিদ্যালয়ের শিমুল -...

3 days ago
ভাষা নির্বাচন করুন