নিজস্ব প্রতিনিধি : বাংলায় এই প্রথমবার বিজেপি সরকার গঠন করেছে। তৃনমূল এর অপশাসন থেকে বিজেপিকে ক্ষমতায় এনেছে জনগন । জনগনের জন্য বাংলায় উন্নয়নের কাজ করে চলছে বিজেপি সরকার তথা রাজ্যসরকার। বিজেপির বিধায়কগন বিধানসভা এলাকায় জনগণের সাথে যোগাযোগ করছেন তাদের অভাব অভিযোগ শুনছেন প্রতিনিয়ত। ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচি বিভিন্ন কর্মসূচি পালন করতে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন কর্মীদের সাথে নিয়ে। কর্মসূচি সেরে ফেরার পথে কর্মীদের সাথে নিয়ে রাস্তার ধারে কচুরির দোকানে বসে জমিয়ে কচুরি খেলেন। আসলে বিধায়ক হয়েছে বলে কি কচুরির স্বাদ ভোলা যায়।
প্রিয় কচুরির দোকান, গরম গরম কচুরির স্বাদ। আর সেই দোকানের পাশ দিয়ে গেলে কি ছাড়া যায়। তাই ব্যাকারপুর গান্ধীঘাট মোড়ে রাস্তার ধারে কচুরির দোকানে বসে কচুরি খেলেন বিধায়ক কৌস্তভ বাগচি। জমিয়ে আড্ডা দিলেন কর্মীদের সাথে।
সমাজ মাধ্যমে বিধায়ক কৌস্তভ বাগচি লেখেন, "সবাই মিলে কতদিন পর এমন আড্ডা আর গরম গরম কচুরির স্বাদ! এই যে সম্পর্কের টান আর একসাথে পথ চলার আনন্দ - এগুলোই আসলে সব ক্লান্তি ভুলিয়ে দেয়।"