Sangbad Bharat
Sunday, 18 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো...
রাজ্য-রাজনীতি

হিঙ্গলগঞ্জে ভুয়ো আর্থিক সংস্থার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার প্রতারক

হিঙ্গলগঞ্জে ভুয়ো আর্থিক সংস্থার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার প্রতারক

হিঙ্গলগঞ্জে আর্থিক প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম শিবনাথ সরকার। ধৃত বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার কেওড়াখালি এলাকার বাসিন্দা

বসিরহাট : হিঙ্গলগঞ্জে আর্থিক প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম শিবনাথ সরকার। ধৃত বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার কেওড়াখালি এলাকার বাসিন্দা। অভিযোগ, বসিরহাট, বামনগাছি ও বারাসাত সহ একাধিক এলাকায় ভুয়ো অফিস খুলে নামে একটি সংস্থার কর্ণধার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতো সে।


অভিযোগকারীদের দাবি, লোন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে আধার কার্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়েছিল। হিঙ্গলগঞ্জের সেহেরাটি এলাকার বাসিন্দা সংগীতা মণ্ডলও শিবনাথের সঙ্গে যুক্ত হয়ে এই কাজ করতেন বলে অভিযোগ। বসিরহাট সহ বিভিন্ন এলাকার বেশ কয়েকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার পর শিবনাথ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে অভিযোগ।


বুধবার তার বাড়িতে কয়েকজন প্রতারিত ব্যক্তি টাকা ফেরতের দাবি নিয়ে হাজির হলে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় প্রশাসন। পরে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ শিবনাথ সরকারকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আর্থিক প্রতারণার অভিযোগ ছাড়াও শিবনাথের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ সামনে এসেছে। কয়েকজন মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে তাদের কাছ থেকেও টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।


পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। ধৃত ব্যক্তির সঙ্গে আর কারা যুক্ত এবং প্রতারণার মাধ্যমে মোট কত টাকা সংগ্রহ করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related News

মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা গ্রামে। Breaking
রাজ্য-রাজনীতি
মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো ...

বাঁকুড়ার খাতড়া ব্লকের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গোঁসাই ডাঙ্গা গ্রামের মহিলাদের উদ্যোগে ও পরিচালনায় অন্নপূর্ণা...

15 min ago
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? Breaking
রাজ্য-রাজনীতি
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছি...

সপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে অতিরিক্ত ভিড়ের চাপে হুড়োহুড়িতে দুর্ঘটনা। ধাক্কাধাক্কিতে ...

5 hrs ago
পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ,  দুষ্কৃতীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মিছিল Breaking
রাজ্য-রাজনীতি
পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, ...

বিজেপির বাধা সত্ত্বেও বুক স্টল তৈরি করা হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেই স্টল ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠল। ...

19 hrs ago
নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমিটির পুজায় Breaking
রাজ্য-রাজনীতি
নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিল...

নবপত্রিকা স্নান / কলাবউ স্নান এর শোভাযাত্রা দেখা গেল অরুন্ডা গ্রাম বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমিটির পুজায়। সপ্তমীর ভোরে ...

1 days ago
অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বোধন করলেন "অরুন্ডা বন্ধু মিলন সংঘের দুর্গাপুজো কমিটির" Breaking
রাজ্য-রাজনীতি
অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দ...

অভিনব উদ্যোগ "অরুন্ডা বন্ধু মিলন সংঘের দুর্গাপুজো কমিটির" গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বোধন করলেন। এই অভিনব...

1 days ago
দুর্গাপুজোর আগেই বড় সাফল্য বীরভূমের লাভপুর থানার পুলিশের, প্রায় ৭০ লিটার বিদেশি মদ-সহ গ্রেফতার ১ Breaking
রাজ্য-রাজনীতি
দুর্গাপুজোর আগেই বড় সাফল্য বীরভূমের লাভপুর থানার পুলিশের, প্রায় ৭০ ল...

দুর্গাপুজোর আগেই বড় সাফল্য লাভপুর থানার পুলিশের। পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৭০ লিটার বিদেশি মদ উদ্ধার করে। সেই সঙ্গে ঘ...

3 days ago
ভাষা নির্বাচন করুন