Sangbad Bharat
Monday, 02 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
সাহিত্য ও সংস্কৃতি

রাখিবন্ধনে সম্প্রীতি ও মানবিকতার বার্তা, মধ্যমগ্রাম প্রণব কন্যা সঙ্ঘের আবাসিক ছাত্রীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান

রাখিবন্ধনে সম্প্রীতি ও মানবিকতার বার্তা, মধ্যমগ্রাম প্রণব কন্যা সঙ্ঘের আবাসিক ছাত্রীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান

মধ্যমগ্রাম প্রণব কন্যা সঙ্ঘের উদ্যোগে সঙ্ঘের আবাসিক ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় বিশেষ রাখিবন্ধন অনুষ্ঠান ‘এসো রাখি পরি’।

মধ্যমগ্রাম :  রাখিবন্ধন উৎসবকে কেন্দ্র করে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিকতার বার্তা দিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হল। উৎকর্ষে আরোহণ ও মধ্যমগ্রাম প্রণব কন্যা সঙ্ঘের উদ্যোগে সঙ্ঘের আবাসিক ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় বিশেষ রাখিবন্ধন অনুষ্ঠান ‘এসো রাখি পরি’।

এই অনুষ্ঠানে শুধু রাখি পরানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেননি উদ্যোক্তারা। আবাসিক ছাত্রীদের প্রতিভার বিকাশ ঘটাতে দিনভর নানা সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের আয়োজন করা হয়। বিশিষ্ট ভাস্কর বিমল কুন্ডু, বাচিকশিল্পী দেবাশীষ বসু-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। তাঁরা আবাসিক ছাত্রীদের হাতে রাখি পরিয়ে দেন এবং ছবি আঁকা, গান ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করেন।

বিশিষ্ট ভাস্কর বিমল কুন্ডু বলেন, রাখিবন্ধনের মতো একটি আনন্দের উৎসবকে শিশুদের প্রতিভা বিকাশের সঙ্গে যুক্ত করাই এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। ‘আয় হবে সহচরী, হাতে হাতে রাখি পরি, সবে মিলে আঁকা শিখি, ধরি সবে গান’ এই ভাবনাকে সামনে রেখে আবাসিক ছাত্রীদের ছবি আঁকা ও গান শেখানোর উদ্যোগ নেওয়া হয়।

আয়োজকদের বক্তব্য, সমাজে রাখিবন্ধনের মূল বার্তা শুধুমাত্র ভাই-বোনের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করাই এই উৎসবের মূল উদ্দেশ্য। সেই ভাবনাকে সামনে রেখেই প্রবীণদের সঙ্গে আবাসিক ছাত্রীদের মিলিত করে সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।


মধ্যমগ্রাম প্রণব কন্যা সঙ্ঘের সভানেত্রী সন্ন্যাসিনী পরমানন্দময়ী মাতাজী বলেন, রাখী পূর্ণিমার এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলাই তাঁদের প্রধান উদ্দেশ্য। পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য দিয়ে সমাজে একটি সুন্দর ও মানবিক পরিবেশ গড়ে তোলার বার্তাই এই অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হয়েছে।


অন্যদিকে, উৎকর্ষে আরোহণের আহ্বায়ক অনুপম মজুমদার বলেন, রাখিবন্ধনের এই উৎসব মানুষের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করুক। এই রাখির মাধ্যমে প্রত্যেকের জীবনে আরও সুন্দর সম্পর্ক তৈরি হোক এটাই তাঁদের কামনা।


সব মিলিয়ে, আবাসিক ছাত্রী, প্রবীণ এবং বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে ‘এসো রাখি পরি’ অনুষ্ঠান হয়ে উঠল সম্প্রীতি, সৃজনশীলতা ও মানবিকতার এক সুন্দর মিলনমেলা।

Related News

মহাতীর্থ নাসিক শিব ও রামের মেলবন্ধন
সাহিত্য ও সংস্কৃতি
মহাতীর্থ নাসিক শিব ও রামের মেলবন্ধন

মহাকাব্য রামায়ণ ও পৌরাণিক কাহিনী অনুসারে মহারাষ্ট্রের পবিত্র গোদাবরী নদীর তীরে অবস্থিত নাসিক শুধু একটি শহর নয়, এটি হাজ...

5 hrs ago
বোলপুর গণনাট্য উত্তরণের ৪৫ বছর পূর্তি উপলক্ষে সুপুরে দু’দিনের নাট্য উৎসব শুরু
সাহিত্য ও সংস্কৃতি
বোলপুর গণনাট্য উত্তরণের ৪৫ বছর পূর্তি উপলক্ষে সুপুরে দু’দিনের নাট্য উৎ...

বোলপুর গণনাট্য উত্তরণের ৪৫ বছর পূর্তি উপলক্ষে ‘এসো প্রাণের উৎসবে’ স্লোগানকে সামনে রেখে শনিবার সুপুর দেবদূত ক্লাব সংস্কৃত...

1 days ago
"বৈদেহী" পত্রিকার শারদীয়া সংখ্যা প্রকাশ
সাহিত্য ও সংস্কৃতি
"বৈদেহী" পত্রিকার শারদীয়া সংখ্যা প্রকাশ

রবিবার 'বৈদেহী' পত্রিকার শারদীয়া সংখ্যা প্রকাশ উপলক্ষে ভারতসভা হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টা দেব...

1 days ago
বীরভূম জেলা পুলিশের উদ্যোগে খয়রাশোল থানার বিজয়া সম্মিলনী, সম্মানিত ৮টি পুজো কমিটি
সাহিত্য ও সংস্কৃতি
বীরভূম জেলা পুলিশের উদ্যোগে খয়রাশোল থানার বিজয়া সম্মিলনী, সম্মানিত ৮...

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে পুজো কমিটিগুলির সৃজনশীলতা, নান্দনিকতা ও সামাজিক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে ব...

2 days ago
श्रीसीतारामवैदिकादर्शसंस्कृतमहाविद्यालये पाक्षिकी वाक्यार्थसभा सम्पन्ना।
সাহিত্য ও সংস্কৃতি
श्रीसीतारामवैदिकादर्शसंस्कृतमहाविद्यालये पाक्षिकी वाक्यार्थसभा सम्पन्न...

केन्द्रीयसंस्कृतविश्वविद्यालयसम्बद्धे श्रीसीतारामवैदिकादर्शसंस्कृतमहाविद्यालये प्रतिपक्षम् आयोज्यमानायाः पाक्षिक्याः वाक...

5 days ago
রুদ্রাণীর বেশে নিবেদিতা: অগ্নিযুগের গোপন ধাত্রী
সাহিত্য ও সংস্কৃতি
রুদ্রাণীর বেশে নিবেদিতা: অগ্নিযুগের গোপন ধাত্রী

শ্বেতশুভ্র সন্ন্যাসিনীর বেশ, গলায় রুদ্রাক্ষের মালা, আর চোখেমুখে এক শান্ত সমাহিত জ্যোতি। স্বামী বিবেকানন্দের মানসকন্যা ভগ...

5 days ago
ভাষা নির্বাচন করুন