Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
শিক্ষা ও স্বাস্থ্য

রাখী বন্ধনের দিনে রক্তদানের অঙ্গীকার, মানবিক উদ্যোগ বীরভূম পথপ্রদর্শকের

রাখী বন্ধনের দিনে রক্তদানের অঙ্গীকার, মানবিক উদ্যোগ বীরভূম পথপ্রদর্শকের

রাখীর বদলে রক্তের অঙ্গীকার’—এই অভিনব ভাবনাকে সামনে রেখে সংস্থার উদ্যোগে সাঁইথিয়ার সন্ধানী মোড় প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বিশেষ মানবিক কর্মসূচির।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: রাখী পূর্ণিমার পবিত্র দিনে যখন ভাই-বোনের ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হয়, ঠিক সেই দিনই সেই ভালোবাসার পরিধিকে সমাজের মানুষের জীবনের সঙ্গে আরও ব্যাপকভাবে যুক্ত করল বীরভূম পথপ্রদর্শক নামক স্বেচ্ছাসেবী সংগঠন। ‘রাখীর বদলে রক্তের অঙ্গীকার’—এই অভিনব ভাবনাকে সামনে রেখে সংস্থার উদ্যোগে সাঁইথিয়ার সন্ধানী মোড় প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বিশেষ মানবিক কর্মসূচির।


এদিনের কর্মসূচিতে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রায় ৭০ জন ব্যক্তি জরুরি প্রয়োজনে রক্তদানের অঙ্গীকারপত্র পূরণ করেন। তাঁদের এই অঙ্গীকার ভবিষ্যতে কোনো মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। জরুরি পরিস্থিতিতে কোনো রোগীর রক্তের প্রয়োজন হলে সংস্থার পক্ষ থেকে অঙ্গীকারপত্র পূরণকারী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে রক্তদানের ব্যবস্থা করা হবে।


এই উদ্যোগ প্রসঙ্গে সংস্থার সম্পাদক প্রীতম দাস বলেন, “আমরা গত ১২ বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি। রাখী পূর্ণিমার দিনকে সামনে রেখে রক্ত দানের অঙ্গীকার নিয়ে আমাদের সেই মানবিক পথচলারই আরও একটি নতুন সংযোজন। একটি মানুষের রক্ত যদি আরেকটি মানুষের জীবন বাঁচাতে পারে, তার চেয়ে বড় উপহার আর কী হতে পারে!”

ক্যাম্পে অঙ্গীকারপত্র পূরণ করা ছাত্রী সোহেলী দাস ও রঞ্জিত দাস জানান, তাঁদের রক্ত যদি কোনো মুমূর্ষু মানুষের জীবন বাঁচানোর কাজে আসে, তাহলে সেটিই হবে তাঁদের কাছে সবচেয়ে বড় গর্বের বিষয়। সেই মানবিক ভাবনা থেকেই তাঁরা এদিন রক্তদানের অঙ্গীকারপত্র পূরণ করেছেন।

রাখীর বন্ধনকে শুধু ভাই-বোনের ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে বীরভূম পথপ্রদর্শকের এই উদ্যোগ এলাকায় বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

Related News

জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়...

জঙ্গলমহলের রাইপুর ব্লকের মন্ডলকুলি গ্রাম পঞ্চায়েতের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়া জেলা শ...

8 hrs ago
বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মা...

যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনার পরিপেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা।'যাদবপুর সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে অনুপ...

1 days ago
খন্নি মাদ্রাসার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
শিক্ষা ও স্বাস্থ্য
খন্নি মাদ্রাসার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে খন্নি মাদ্রাসা কমিটির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো।

1 days ago
পরিযায়ী ও বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার নিয়ে সিউড়িতে সচেতনতা শিবির
শিক্ষা ও স্বাস্থ্য
পরিযায়ী ও বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার নিয়ে সিউড়িতে সচেতনতা শিবির

পরিযায়ী শ্রমিক এবং বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার ও তাঁদের সুরক্ষা নিয়ে একটি বিশেষ আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো সিউড়...

2 days ago
জঙ্গলমহলের রানীবাঁধ ব্লক এলাকায় সম্প্রতি ম্যালেরিয়ায় দুইজনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর। Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
জঙ্গলমহলের রানীবাঁধ ব্লক এলাকায় সম্প্রতি ম্যালেরিয়ায় দুইজনের মৃত্যু...

জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রানিবাঁ ধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালনায় চলছে স্বাস্থ্য পরীক্ষা ও রক্ত পরীক...

2 days ago
দক্ষিণেশ্বরে আইনী সচেতনতা শিবিরে বিচারপতি - আইপিএস
শিক্ষা ও স্বাস্থ্য
দক্ষিণেশ্বরে আইনী সচেতনতা শিবিরে বিচারপতি - আইপিএস

রবিবার আইনি সচেতনার উপর একটি শিবির অনুষ্ঠিত হলো আড়িয়াদহ অ্যাসোসিয়েশন গ্রন্থাগারে।

2 days ago
ভাষা নির্বাচন করুন