Sangbad Bharat
Tuesday, 03 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
সাহিত্য ও সংস্কৃতি

মহালয়ার প্রাক্কালে আগমনির আলোয় বিকশিত 'রবীন্দ্রভারতী সোসাইটি'

মহালয়ার প্রাক্কালে আগমনির আলোয় বিকশিত 'রবীন্দ্রভারতী সোসাইটি'

কবিগুরুর লেখা ' নব কুন্দধবলদলসুশীতলা' গানটির উদ্ধৃতি ক'রে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির শিল্পীসদস্যরা তাদের প্রশস্ত পাঠাগার কক্ষে উপস্থাপনা করল একটি অনবদ্য প্রযোজনা 'আগমনির আলোয়' শিরোনামে।

মোল্লা জসিমউদ্দিন, বুধবার সন্ধেবেলায় আশ্বিন মাসে শরৎ রানির অপরূপ শোভা মাধুর্য বর্ণনায় কবিগুরুর লেখা ' নব কুন্দধবলদলসুশীতলা' গানটির উদ্ধৃতি ক'রে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির শিল্পীসদস্যরা তাদের প্রশস্ত পাঠাগার কক্ষে উপস্থাপনা করল একটি অনবদ্য প্রযোজনা 'আগমনির আলোয়' শিরোনামে।

দেবী স্ত্রোত্র পাঠ, দেবী মহিমা গীতি ও রবীন্দ্রসংগীত সমন্বয়ে ভাষ্যযোগে নির্মিত এই আলেখ্যটির পরিকল্পনা সংকলন ও রচনায় সুমিত অধিকারী। ভাষ্যপাঠে পিয়ালী ঘোষ, সুভদ্রা গোহ, সুমিত অধিকারী; সংগীতাংশে শম্পা কুন্ডু, প্রকৃতি ব্যানার্জী, মধুমিতা নন্দী, দেবশ্রী মুখার্জী, ছবি দে, ভাস্বর মুখার্জী ও হিমাদ্রী মুখোপাধ্যায়। অনুষ্ঠানের সূচনায় সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় বলেন, -"জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে শারদীয়া দুর্গাপূজা শুরু হয় নীলমণি ঠাকুরের হাত ধরে, আর দ্বারকানাথ ঠাকুরের সময় সেটি ঠাকুরবাড়ির দুর্গোৎসব হিসাবে বিশেষ খ্যাতি লাভ করে।" কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্মে দীক্ষিত হওয়ার পর থেকে ধীরে ধীরে এই মহাপূজা বন্ধ হয়ে যায়, তবে এই ৫নং বাড়িটিতে দুর্গাপূজা না হলেও হিন্দুধর্মমতে সমস্ত পূজা আচার অনুষ্ঠান পালন চলত।

আগমনি আলেখ্যটি পরিবেশনার পর অরিন্দম মুখোপাধ্যায়ের নিবেদনে ছিল পুরাতনী আগমনি গান, তার সাথে পুরানো দিনের বৈঠকি গানের সম্ভার। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন নন্দিনী লাহা। উৎসবমুখর আনন্দঘন আয়োজনে উপস্থিত ছিলেন সোসাইটির অগণিত সদস্য। শারদীয়া মহাপূজার প্রাক্কালে রবীন্দ্রভারতী সোসাইটির তরফে এইরকম একটি অনুষ্ঠান যথেষ্ট সাড়া ফেলে উপস্থিত শ্রোতা-দর্শকদের মধ্যে।

Related News

মহাতীর্থ নাসিক শিব ও রামের মেলবন্ধন
সাহিত্য ও সংস্কৃতি
মহাতীর্থ নাসিক শিব ও রামের মেলবন্ধন

মহাকাব্য রামায়ণ ও পৌরাণিক কাহিনী অনুসারে মহারাষ্ট্রের পবিত্র গোদাবরী নদীর তীরে অবস্থিত নাসিক শুধু একটি শহর নয়, এটি হাজ...

10 hrs ago
বোলপুর গণনাট্য উত্তরণের ৪৫ বছর পূর্তি উপলক্ষে সুপুরে দু’দিনের নাট্য উৎসব শুরু
সাহিত্য ও সংস্কৃতি
বোলপুর গণনাট্য উত্তরণের ৪৫ বছর পূর্তি উপলক্ষে সুপুরে দু’দিনের নাট্য উৎ...

বোলপুর গণনাট্য উত্তরণের ৪৫ বছর পূর্তি উপলক্ষে ‘এসো প্রাণের উৎসবে’ স্লোগানকে সামনে রেখে শনিবার সুপুর দেবদূত ক্লাব সংস্কৃত...

1 days ago
"বৈদেহী" পত্রিকার শারদীয়া সংখ্যা প্রকাশ
সাহিত্য ও সংস্কৃতি
"বৈদেহী" পত্রিকার শারদীয়া সংখ্যা প্রকাশ

রবিবার 'বৈদেহী' পত্রিকার শারদীয়া সংখ্যা প্রকাশ উপলক্ষে ভারতসভা হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টা দেব...

1 days ago
বীরভূম জেলা পুলিশের উদ্যোগে খয়রাশোল থানার বিজয়া সম্মিলনী, সম্মানিত ৮টি পুজো কমিটি
সাহিত্য ও সংস্কৃতি
বীরভূম জেলা পুলিশের উদ্যোগে খয়রাশোল থানার বিজয়া সম্মিলনী, সম্মানিত ৮...

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে পুজো কমিটিগুলির সৃজনশীলতা, নান্দনিকতা ও সামাজিক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে ব...

2 days ago
श्रीसीतारामवैदिकादर्शसंस्कृतमहाविद्यालये पाक्षिकी वाक्यार्थसभा सम्पन्ना।
সাহিত্য ও সংস্কৃতি
श्रीसीतारामवैदिकादर्शसंस्कृतमहाविद्यालये पाक्षिकी वाक्यार्थसभा सम्पन्न...

केन्द्रीयसंस्कृतविश्वविद्यालयसम्बद्धे श्रीसीतारामवैदिकादर्शसंस्कृतमहाविद्यालये प्रतिपक्षम् आयोज्यमानायाः पाक्षिक्याः वाक...

5 days ago
রুদ্রাণীর বেশে নিবেদিতা: অগ্নিযুগের গোপন ধাত্রী
সাহিত্য ও সংস্কৃতি
রুদ্রাণীর বেশে নিবেদিতা: অগ্নিযুগের গোপন ধাত্রী

শ্বেতশুভ্র সন্ন্যাসিনীর বেশ, গলায় রুদ্রাক্ষের মালা, আর চোখেমুখে এক শান্ত সমাহিত জ্যোতি। স্বামী বিবেকানন্দের মানসকন্যা ভগ...

5 days ago
ভাষা নির্বাচন করুন