Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
সাহিত্য ও সংস্কৃতি

মহাসমারোহে মহানায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকী পালন 'রবীন্দ্রভারতী সোসাইটি'র

মহাসমারোহে মহানায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকী পালন 'রবীন্দ্রভারতী সোসাইটি'র

বুধবার সন্ধেবেলায় গিরিশ পার্ক সংলগ্ন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পাঠাগার কক্ষে মহাসমারোহে পালিত হলো মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ পালন

মোল্লা জসিমউদ্দিন, বুধবার সন্ধেবেলায় গিরিশ পার্ক সংলগ্ন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পাঠাগার কক্ষে মহাসমারোহে পালিত হলো মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ পালন।'আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা..." - সমবেত কণ্ঠে বিশ্বকবির গানে চারিদিক মুখরিত করে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রবীন্দ্রভারতী সোসাইটি বাংলা চলচ্চিত্র জগতের রূপালী পর্দার কিংবদন্তি নায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নিবেদন করল এক আনন্দঘন স্মরণসন্ধ্যা তাদের লাইব্রেরি ঘরে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোটগল্প উপন্যাস ইত্যাদি অবলম্বনে নির্মিত বেশ কিছু ছায়াছবিতে উত্তমকুমার তাঁর অসামান্য অভিনয় দক্ষতায় মুগ্ধ করে রেখেছেন আপামর বাঙালিকে তাঁর সমকালীন সময়ে এবং তার রেশ বর্তমান সময়েও বহমান সেই ধারায়।

বাংলা সিনেমা জগতে রোমান্টিক অভিনয় ও ধ্রুপদি কেতায় খ্যাতিমান নায়ক রূপে তাঁর ক্রম উত্তরণ, বিশ্লেষণ এবং বাংলা সিনেমায় রবীন্দ্রসংগীতের সূচনা, প্রচলন ব্যবহার ইত্যাদি নিয়ে কথায় ও গানে একটি সুন্দর সন্ধ্যা উপহার দিল সোসাইটি কর্তৃপক্ষ।সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের প্রাক্ ভাষণ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিভিন্ন প্রামাণিক স্বল্পচিত্র নির্মাতা জনপ্রিয় ব্যক্তিত্ব মুজিবর রহমান। বিশ্বকবির রচনা ভিত্তিক নির্মিত বিভিন্ন ছায়াছবিতে উত্তমকুমারের ঠোঁট মেলানো গানগুলি এবং অন্যান্য সিনেমায় ব্যবহৃত সেইরকম গানগুলি গেয়ে শোনান সোসাইটির সংগীতশিল্পীবৃন্দ। গানে গানে ছিলেন দেবাশিস দত্ত, হিমাদ্রী মুখার্জী, জয়শ্রী দে, ললিতা সিনহা, সুপ্রিয় চ‍্যাটার্জী, তন্দ্রিমা দত্ত।


কবিগুরুর গানে নৃত্য পরিবেশনায় ছিলেন জিনিয়া ঘটক, কৌশিক ঘোষ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা সহ গানগুলির বিস্তারিত আলোচনা করেন সোমা সরকার ও সুমিত অধিকারী। সুন্দর ব্যবস্থাপনা এবং সুদক্ষ পরিচালনায় অনুষ্ঠানটি হয়ে দাঁড়ায় শ্রুতিমধুর। শেষলগ্নে সমবেত কণ্ঠে ভারতের জাতীয় সংগীত গেয়ে আয়োজনের পরিসমাপ্তি ঘটে।

Related News

গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গণপতি উৎসবে
সাহিত্য ও সংস্কৃতি
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গ...

গোপুরমে গজানন থিমকে সামনে রেখে সিদ্ধিদাতা গণেশের জন্ম থেকে মহাভারত রচনার কাহিনি ছবির মাধ্যমে তুলে ধরে গণেশ উৎসবে মাতলো ব...

1 days ago
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গণপতি উৎসবে
সাহিত্য ও সংস্কৃতি
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গ...

গোপুরমে গজানন থিমকে সামনে রেখে সিদ্ধিদাতা গণেশের জন্ম থেকে মহাভারত রচনার কাহিনি ছবির মাধ্যমে তুলে ধরে গণেশ উৎসবে মাতলো ব...

1 days ago
জীবনে চিরন্তন সত্য
সাহিত্য ও সংস্কৃতি
জীবনে চিরন্তন সত্য

নিজের মতো করে বাঁচো? কারো কাছে তুমি নগন্য, কারো কাছে তুমি জঘন্য, আবার কারো কাছে তার সবটুকুই তুমিই। যেমন, শিশুর কাছে তার ...

2 days ago
দুর্গা পুজো নিয়ে পুরোহিত প্রশিক্ষণ শিবির বাঁকুড়ায়।
সাহিত্য ও সংস্কৃতি
দুর্গা পুজো নিয়ে পুরোহিত প্রশিক্ষণ শিবির বাঁকুড়ায়।

আসন্ন দুর্গাপূজা কিভাবে হবে সে বিষয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে বাঁকুড়া জেলা টোল পন্ডিত পুরোহিত সমিতি।

2 days ago
হাওড়া টাউনহলঘরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান
সাহিত্য ও সংস্কৃতি
হাওড়া টাউনহলঘরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

শনিবার হাওড়া টাউন হলে এক অনন্যসাধারণ অভিনব অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে শুরু থেকে শেষ অবধি উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্...

2 days ago
কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে ক্ষুদে পড়ুয়ারা।
সাহিত্য ও সংস্কৃতি
কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে ক্ষুদে পড়ুয়ারা।

কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের জন্ম বার্ষিকী উপলক্ষে চাতরী নিম্ন বুনিয়াদি আবাসিক বিদ্যালয়ের শিমুল -...

3 days ago
ভাষা নির্বাচন করুন