নিজস্ব প্রতিনিধি : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর দেশজুড়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে পালিত হবে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’। পশ্চিমবঙ্গেও প্রতিটি বুথ থেকে জেলা স্তর পর্যন্ত এই কর্মসূচি ব্যাপকভাবে পালন করা হবে।
১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁর সুস্থ শরীর, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে রাজ্যের প্রতিটি বুথে অন্তত ২৫টি প্রদীপ প্রজ্বলনের উদ্যোগ নেওয়া হবে রাজ্য বিজেপির পক্ষ থেকে। ইতিমধ্যেই দলীয় কর্মীরা এই কর্মসূচির প্রস্তুতি শুরু করেছেন বলে জানান পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।