শুভদীপ মন্ডল, বাঁকুড়া : ১৪ ই জুলাই থেকে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে অরণ্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠান। চলবে আগামী ২০ শে জুলাই পর্যন্ত। এই উপলক্ষে সারেঙ্গা ব্লকের পিরোর গাড়ি বনাঞ্চলের উদ্যোগে বড়দি দলমভিজা প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতায় ও পরিচালনায় আজ অনুষ্ঠিত হলো অরণ্য সপ্তাহ উদযাপনের বিশেষ অনুষ্ঠান।

আজ এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কয়েকটি বৃক্ষরোপণ করা হয় । উপস্থিত ছিলেন পিরোরগাড়ী বনাঞ্চলের বন আধিকারিক ,বিটঅফিসার সহ বন কর্মীরা। এই উপলক্ষে একটি পদযাত্রা সারা গ্রাম প্রদক্ষিন করে ।স্লোগান ছিল একটি গাছ মায়ের নামে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলোক বাবু বলেন পিরোর গাড়ি বনাঞ্চলের বন আধিকারিকের সহযোগিতায় আমাদের বিদ্যালয়ে সপ্তাহে উপলক্ষে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এখানে বন অধিকারীক গাছ লাগানোর প্রয়োজনীয়তা ও বন সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে উপস্থিত ছাত্রছাত্রী ও অভিভাবকদের কাছে বক্তব্য রাখেন।