নিজস্ব প্রতিনিধি: বর্তমান সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণার যোজনা। বিজেপি সংকল্পপত্র অনুযায়ী মাসিক ৩ হাজার মাসিক ভাতা চালু করা হয়েছে। আজ ১৭ আগস্ট থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, আজ ১৭ অগাস্ট...সরকার এসেছে আপনারা জানেন ৩ মাস ১০ দিন হয়েছে। সেখানে দাঁড়িয়ে ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। সেখানে এই অগাস্ট মাসে মহিলাদের অন্তর্ভুক্তি করা হচ্ছে ১ কোটি ৪৫ লক্ষ। সেই মতো সোমবার সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে তিন হাজার টাকা। যদিও টাকা পাওয়ার ক্ষেত্রে বিভ্রান্তির কোনও জায়গা নেই বলেই জানিয়ে দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার।
তিনি আরও জানান, প্রসেসিং ১৭ অগাস্ট থেকে ২০ অগাস্ট পর্যন্ত অতিবাহিত হতে পারে। তিনি আশ্বাস দেন আপনারা নিশ্চিন্তে থাকুন। যারা পাওয়ার যোগ্য তাঁদের প্রত্যেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে। তিনি বিস্তারিত জানান, আগামীকাল ১৮ অগাস্ট, আগামীকাল আবার ১০ লক্ষ...প্রত্যেকদিন কাজ চলবে...২০ অগাস্ট পর্যন্ত আমাদের এই প্রসেস চলবে।"