সাধন মন্ডল, বাঁকুড়া: আজ মহালয়া, পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের সূচনা মহালয়ার পূণ্যপ্রভাতে ধর্মপ্রাণ মানুষজন তাদের পূর্বপুরুষদের স্মৃতি তর্পণে গঙ্গা সহ বিভিন্ন নদীর ঘাটে ও পুকুরে ঘাটে তর্পনে ব্যস্ত মানুষজন। জঙ্গলমহলের চাঁন্দুডাঙ্গা গ্রামের আলম শায়ের পুকুরে সেরকমই একটি ছবি ধরা পড়ল।
সকাল হতেই ঘন কুয়াশায় ঢাকা এলাকা তার মাঝেই চলছে তর্পনের কাজ। এখানের মা মহামায়া মন্দিরের পুরোহিত সঞ্জীব চ্যাটার্জী বলেন বিডিও সাহেব সহ এলাকার মানুষজন আজ এই আলম সায়ের পুকুরে তর্পণ করছেন। পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই তর্পণ বলো তিনি জানান ।ধর্মীয় আচারে কথিত আছে আজ পূর্বপুরুষেরা মর্তলোকে আগমন করেন তাদের আত্মার শান্তি কামনা র উদ্দেশ্যে তর্পণ করা হয়।