Sangbad Bharat
Saturday, 05 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নদীগর্ভে তলিয়ে গেল একের পর এক বসতবাড়ি, হিংলো নদীর ভাঙনে গৃহহীন একাধিক পরিবার জঙ্গলমহলের রাইপুরে মদন গোপাল মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ফরাক্কায় ফের রেললাইনে ধস, বাতিল একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন! শাড়ি খুলে বানালেন দড়ি , নেপালের বন্যায় উদ্ধার করলেন ২১ জন তীর্থযাত্রীকে ; কে সেই ভারতীয... অজয়ের জল বাড়তেই মাঝখাড়ায় বাঁধের বেহাল রাস্তা পরিস্থিতি পরিদর্শনে সমাজসেবী ননীচূড়া ঘোষ বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে আড়াই হাজার কোটির মে... বাঁকুড়ার রাইপুরে কৌশিক সেনের বাড়ি থেকে বিশাল ময়াল (অজগর) উদ্ধার, চাঞ্চল্য এলাকায় পুরুলিয়ায় সাইবার ক্রাইমে বিরাট সাফল্য: ২১৭টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ, বান্দোয়ানের যুবক ... নদীগর্ভে তলিয়ে গেল একের পর এক বসতবাড়ি, হিংলো নদীর ভাঙনে গৃহহীন একাধিক পরিবার জঙ্গলমহলের রাইপুরে মদন গোপাল মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ফরাক্কায় ফের রেললাইনে ধস, বাতিল একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন! শাড়ি খুলে বানালেন দড়ি , নেপালের বন্যায় উদ্ধার করলেন ২১ জন তীর্থযাত্রীকে ; কে সেই ভারতীয... অজয়ের জল বাড়তেই মাঝখাড়ায় বাঁধের বেহাল রাস্তা পরিস্থিতি পরিদর্শনে সমাজসেবী ননীচূড়া ঘোষ বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে আড়াই হাজার কোটির মে... বাঁকুড়ার রাইপুরে কৌশিক সেনের বাড়ি থেকে বিশাল ময়াল (অজগর) উদ্ধার, চাঞ্চল্য এলাকায় পুরুলিয়ায় সাইবার ক্রাইমে বিরাট সাফল্য: ২১৭টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ, বান্দোয়ানের যুবক ...
রাজ্য-রাজনীতি

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলা পার্টি অফিস ভাঙা মামলায় স্থগিতাদেশ বাড়লো

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলা পার্টি অফিস ভাঙা মামলায় স্থগিতাদেশ বাড়লো

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার পার্টি অফিস ভাঙা সংক্রান্ত মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দিয়েছেন, -'আগামী ২১ অগস্ট পর্যন্ত ওই এলাকায় স্থিতাবস্থা বজায় থাকবে

 মোল্লা জসিমউদ্দিন, বুধবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার পার্টি অফিস ভাঙা সংক্রান্ত মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দিয়েছেন, -'আগামী ২১ অগস্ট পর্যন্ত ওই এলাকায় স্থিতাবস্থা বজায় থাকবে'।গত মাসের শেষেই আমতলায় দলীয় কার্যালয় ভাঙার প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেয় আদালত । সেই নির্দেশ অনুযায়ী ৬ অগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার কথা ছিল।


বুধবার মামলার শুনানির পর সেই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়িয়ে ২১ অগস্ট পর্যন্ত বহাল রাখার নির্দেশ দেন বিচারপতি।এর আগের শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল এই অন্তর্বর্তী নির্দেশ প্রত্যাহারের আবেদন জানিয়েছিলেন। তাঁর দাবি ছিল, 'লিপস অ্যান্ড বাউন্ডস' সংস্থার মামলার সঙ্গে যুক্ত ৫০৯ ও ৫১২ নম্বর দাগের জমিতে প্রশাসন কোনও ভাঙচুর চালায়নি। মূলত পাশের ৫০৭ নম্বর দাগের একটি অংশ ভাঙা হয়েছে। সেই কারণে আগে দেওয়া স্থগিতাদেশের আর কোনও যৌক্তিকতা নেই বলে দাবি করে রাজ্য।


অন্যদিকে, সংস্থার পক্ষে আইনজীবী কিশোর দত্ত অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বৃদ্ধির জোরালো আবেদন জানান। তিনি আদালতে জানান, জমির দাগ নম্বর সংক্রান্ত যে বিতর্ক তৈরি হয়েছে, তার উপযুক্ত জবাব যথাসময়ে পেশ করা হবে। কিন্তু কোনও নোটিস না দিয়েই এবং উপযুক্ত আইনি প্রক্রিয়া না মেনেই জমি বা ভবনের মূল মালিকের সম্পত্তি ভাঙা হয়েছে।আইনজীবী বলেন , কোনও নির্মাণ বেআইনি হলেও প্রথমে জমির মালিককে তা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার নির্দিষ্ট সময় দেওয়া উচিত, যা এক্ষেত্রে সম্পূর্ণ লঙ্ঘন করা হয়েছে।


কোন অভিযোগ বা কী নথির ভিত্তিতে নির্মাণটিকে বেআইনি ঘোষণা করা হল, তার ব্যাখ্যা দেওয়ার সুযোগই দেওয়া হয়নি'। এছাড়া তৃণমূলের পক্ষে আইনজীবী অয়ন ভট্টাচার্যও ভবন ভাঙার বিরুদ্ধে নতুন করে একটি আবেদন দায়ের করেন। সমস্ত দিক বিবেচনা করেই হাইকোর্ট আগামী ২১ অগস্ট পর্যন্ত স্থগিতাদেশ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

Related News

বাড়ির পরিচারিকার নাবালিকা মেয়েকে নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বীরভূমে
রাজ্য-রাজনীতি
বাড়ির পরিচারিকার নাবালিকা মেয়েকে নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ...

বাড়ির পরিচারিকার নাবালিকা মেয়েকে নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বীরভূমে

16 hrs ago
শর্তসাপেক্ষে জমিয়ত উলেমা হিন্দ কে কর্মসূচি পালনে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
রাজ্য-রাজনীতি
শর্তসাপেক্ষে জমিয়ত উলেমা হিন্দ কে কর্মসূচি পালনে অনুমতি দিল কলকাতা হাই...

শর্তসাপেক্ষে কর্মসূচি পালনে অনুমতি পেল জমিয়ত উলেমা হিন্দ।দীর্ঘ টানাপোড়েন এবং আইনি লড়াইয়ের পর অবশেষে শর্তসাপেক্ষে ধর্না...

1 days ago
আবাস যোজনায় রাজ্যের রিপোর্টে 'হতবাক' হাইকোর্ট,ডিএমের সশরীর হাজিরার নির্দেশ
রাজ্য-রাজনীতি
আবাস যোজনায় রাজ্যের রিপোর্টে 'হতবাক' হাইকোর্ট,ডিএমের সশরীর হাজিরার নির...

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এক দুর্নীতি মামলায় প্রশাসনের আধিকারিকদের ভূমিকায় ক্ষুব্ধ হয়।ব...

1 days ago
বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে আড়াই হাজার কোটির মেগা প্রকল্প Breaking
রাজ্য-রাজনীতি
বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে...

বীরভূমের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে দিতে একযোগে গতি পেল বহু প্রতীক্ষিত দুটি রেল প্রকল্প। জেলা সদর সিউড়ি থেকে ঝাড়...

1 days ago
সিপিআইএম নেতা লাহেক আলী অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট Breaking
রাজ্য-রাজনীতি
সিপিআইএম নেতা লাহেক আলী অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট

বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী লাহেক আলী কে গ্রেফতার করে পুলিশ বারুইপুর কান্ডে।...

2 days ago
ভারতের কমিউনিস্ট পার্টির রাইপুর বিডিও অফিসে গণ ডেপুটেশন। Breaking
রাজ্য-রাজনীতি
ভারতের কমিউনিস্ট পার্টির রাইপুর বিডিও অফিসে গণ ডেপুটেশন।

ভারতের কমিউনিস্ট পার্টির ডেপুটেশন কৃষক বন্ধু প্রকল্প অবিলম্বে চালু করা, অন্নপূর্ণা যোজনায় সমস্ত যোগ্য উপভোক্তাদের একাউন...

3 days ago
ভাষা নির্বাচন করুন