Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
রাজ্য-রাজনীতি

কৌশিকী অমাবস্যার আগে তারাপীঠে নতুন উদ্যোগ পশ্চিমবঙ্গে প্রথমবার মন্দির দর্শনে অনলাইন বুকিং, চালু পাইলট প্রকল্প

কৌশিকী অমাবস্যার আগে তারাপীঠে নতুন উদ্যোগ পশ্চিমবঙ্গে প্রথমবার মন্দির দর্শনে অনলাইন বুকিং, চালু পাইলট প্রকল্প

কৌশিকী অমাবস্যার ঠিক আগে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জন্য বড়সড় উদ্যোগ নিল বীরভূম জেলা প্রশাসন। মন্দির দর্শনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো অনলাইন বুকিং ব্যবস্থা চালু করা হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে এই নতুন পরিষেবা শুরু হয়েছে তারাপীঠ মন্দিরে।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: কৌশিকী অমাবস্যার ঠিক আগে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জন্য বড়সড় উদ্যোগ নিল বীরভূম জেলা প্রশাসন। মন্দির দর্শনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো অনলাইন বুকিং ব্যবস্থা চালু করা হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে এই নতুন পরিষেবা শুরু হয়েছে তারাপীঠ মন্দিরে।


প্রশাসন সূত্রে জানা গেছে, আপাতত সীমিত কিছু সুবিধা নিয়ে এই ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে ভক্তরা অনলাইনে পেমেন্ট করার পাশাপাশি নির্দিষ্ট সময়ের স্লট বুকিং করতে পারবেন। ফলে মন্দির দর্শনের ক্ষেত্রে ভিড় নিয়ন্ত্রণ, সময়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং দর্শনার্থীদের পরিষেবা আরও সহজ ও স্বচ্ছ করার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।

বিশেষ করে কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে প্রতিবছর তারাপীঠে বিপুল সংখ্যক পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম হয়। সেই সময় ভিড় সামলানো এবং দর্শনার্থীদের সুশৃঙ্খলভাবে মন্দির দর্শনের সুযোগ করে দেওয়া প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই কথা মাথায় রেখেই এই অনলাইন বুকিং ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


এদিন প্রথমে মা তারার পুজো দিয়ে এই অনলাইন অ্যাপ্সের শুভ উদ্বোধন করেন রামপুরহাট মহকুমা শাসক শ্রী রাথোর অশ্বিন বাবুসিংহ, রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক কমল তেজা, তারাপীঠ মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায়, সম্পাদক পুলক চট্টোপাধ্যায় সহ প্রশাসনের বিশিষ্ট আধিকারিক ও তারাপীঠ মন্দির কমিটির অন্যান্য সদস্যরা।

পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে আগামী দিনে পরিষেবাটিকে আরও বিস্তৃত ও উন্নত করার পরিকল্পনা রয়েছে বলেও জানা যাচ্ছে।


জেলা প্রশাসনের এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। সফলভাবে এই ব্যবস্থা চালু হলে ভবিষ্যতে তারাপীঠে দর্শনার্থীদের ভোগান্তি কমানোর পাশাপাশি মন্দির দর্শন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

3 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

2 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

2 days ago
ভাষা নির্বাচন করুন