Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
রাজ্য-রাজনীতি

নেতাজির অবমাননার প্রতিবাদে বীরভূম জেলা শাসকের কাছে ফরওয়ার্ড ব্লকের ডেপুটেশন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নেতাজির অবমাননার প্রতিবাদে বীরভূম জেলা শাসকের কাছে ফরওয়ার্ড ব্লকের ডেপুটেশন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নেতাজি সুভাষচন্দ্র বসুকে অসম্মান করার অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে ২৭ শে আগষ্ট বৃহস্পতিবার বীরভূম জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করল সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বীরভূম জেলা কমিটি।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : নেতাজি সুভাষচন্দ্র বসুকে অসম্মান করার অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে ২৭ শে আগষ্ট বৃহস্পতিবার বীরভূম জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করল সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বীরভূম জেলা কমিটি। 

ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের অভিযোগ, সম্প্রতি সামাজিক মাধ্যম-সহ বিভিন্ন ক্ষেত্রে মহান স্বাধীনতা সংগ্রামী, জাতীয় বীর ও দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অত্যন্ত অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য প্রচার করা হচ্ছে। পাশাপাশি তাঁর মূর্তি ভাঙচুরের ঘটনাও সামনে এসেছে বলে অভিযোগ। নেতাজির মতো আত্মত্যাগী ও বরেণ্য নেতার প্রতি এ ধরনের অসম্মান দেশবাসীর আবেগ ও অনুভূতিতে গভীর আঘাত হেনেছে বলে দাবি সংগঠনের।

নেতৃত্বের বক্তব্য, নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু কোনও একটি রাজনৈতিক দলের নন, তিনি সমগ্র দেশের গর্ব এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান প্রতীক। তাঁর অবদান, আদর্শ ও স্মৃতিকে অসম্মান করার কোনও অপচেষ্টাই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনা সমাজে ঘৃণা ও বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করতে পারে বলেও তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।

স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে মূলত কয়েকটি দাবি তুলে ধরা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনানুগ ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। সাইবার সেল বা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কুরুচিপূর্ণ পোস্ট ও মন্তব্যগুলি অপসারণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্লক করার দাবি জানানো হয়।


ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব প্রশাসনের কাছে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়ে বলেন, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।


এদিন স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লক পার্টির জেলা সম্পাদক দীপক চ্যাটার্জি, প্রাক্তন বিধায়ক বিজয় বাগ্দী, জেলা কমিটির সদস্য আনারুল হক, রত্না মণ্ডল-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

3 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

2 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

2 days ago
ভাষা নির্বাচন করুন