সঞ্জয় কুমার দোলুই : নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্র করার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নেতাজি কে নিয়ে বিতর্কের মাঝে নেতাজি কে সম্মান জানতে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। বিধায়কসেবা কেন্দ্রে নেতাজির ধুতি পাঞ্জাবী পরিহিত ছবি রাখলে মাসে ৩০,০০০ টাকা আর্থিক অনুদান।
নেতাজি সুভাষ চন্দ্র বোস কে নিয়ে বিজেপি বিধায়ক অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্যে বিজেপির অন্দরমহলে অস্বস্তি তৈরি হয়েছিল। স্বাধীনতা দিবস উদযাপনের সময়ে নেতাজি কে নিয়ে বিতর্ক রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। হর ঘর তিরঙ্গা যাত্রায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকলকে আহ্বান জানান। এহেন পরিস্থিতিতে নেজাজি সুভাস চন্দ্র বসুকে সম্মান জানিয়ে আজ ১২ ই আগস্ট বিধানসভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধায়ক সেবা কেন্দ্রে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি রাখতে হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর। এবং যারা যথাযোগ্য মর্যাদায় নেতাজির ধুতি পাঞ্জাবী পরিহিত ছবি রাখবে মাসে ৩০,০০০ টাকা আর্থিক অনুদান পাবে।
বিজেপি সরকার গঠন করেই প্রত্যেক বিধানসভায় সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেবার জন্য বিধায়ক সেবা কেন্দ্র খোলা হয়। ২০৭ টি বিজেপির পক্ষ থেকে বিধায়ক সেবা কেন্দ্র খোলা হবে। অনেক বিধায়ক ইতিমধ্যে বিধায়ক সেবা কেন্দ্র খুলেছেন। সেই সব বিধায়ক সেবা কেন্দ্র গুলো তে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি রাখা বাধ্যতা মূলক করলেন মুখ্যমন্ত্রী। এবং নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্র গুলির নাম রাখতে হবে।
মুখ্যমন্ত্রী বিধান সভায় বলেন, "নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্রের নাম রাখতে হবে। নেতাজি সুভাষ চন্দ্র বসুর ধুতি পাঞ্জাবী পরিহিত ছবি সংস্কৃতি দপ্তর থেকে পাঠানো হবে। সেই ছবি রাখলে মাসে ৩০ হাজার টাকা আর্থিক অনুদান পাবে বিধায়ক সেবা কেন্দ্র গুলো।" মুখ্যমন্ত্রী আরও বলেন, এট আমার প্রস্তাব বা শর্ত যাই বলুন। স্পিকার মহোদয় কে বিষয়টি দেখতে হবে। শর্ত মানলে তবেই মিলবে টাকা। পরের অধিবেশনে অর্থমন্ত্রীকে দিয়ে সংশোধন করানো হবে। তার পরেই মিলবে টাকা। আগস্ট মাস থেকে টাকা মিলবে।