Sangbad Bharat
Tuesday, 03 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
রাজ্য-রাজনীতি

নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মন্তব্যের প্রতিবাদে জোরালো প্রতিবাদ সভা

নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মন্তব্যের প্রতিবাদে জোরালো প্রতিবাদ সভা

জাতীয় বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে সম্প্রতি করা বিদ্বেষপূর্ণ ও অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদে গিরিশ পার্কস্থিত প্রগ্রেসিভ হল-এ এক জোরালো প্রতিবাদ সভার আয়োজন করে "নেতাজি সুভাষ ব্রিগেড এক সংগ্রাম"।

কলকাতা, ২৭ জুলাই ২০২৬ (সোমবার):

জাতীয় বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে সম্প্রতি করা বিদ্বেষপূর্ণ ও অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদে আজ সন্ধ্যায় কলকাতার গিরিশ পার্কস্থিত প্রগ্রেসিভ হল-এ এক জোরালো প্রতিবাদ সভার আয়োজন করে "নেতাজি সুভাষ ব্রিগেড এক সংগ্রাম"।

সভায় উপস্থিত বক্তারা বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ নায়কই নন, তিনি সমগ্র দেশের আত্মমর্যাদা, দেশপ্রেম ও জাতীয় চেতনার এক অনন্য প্রতীক। তাঁর জীবন, আদর্শ ও আত্মত্যাগকে বিকৃত করা কিংবা তাঁর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মন্তব্য করা কেবল একজন ব্যক্তিকে নয়, সমগ্র জাতির আত্মসম্মানকে আঘাত করার শামিল।

আলোচনায় বক্তারা চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন—

আমরা আমাদের ইতিহাসকে সম্মান করি, আমরা আমাদের জাতীয় বীরদের মর্যাদা রক্ষা করি।নেতাজিকে অপমান করা মানেই জাতির সম্মানকে অপমান করা।

নেতাজির অবদান ও আত্মত্যাগকে বিকৃত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সভায় নেতাজির অমর আহ্বান—“তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।”—স্মরণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বক্তারা আরও বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু কোনো একটি রাজনৈতিক মতাদর্শের সীমাবদ্ধ ব্যক্তিত্ব নন; তিনি সমগ্র ভারতের গর্ব, আত্মসম্মান ও প্রেরণার উৎস। তাঁর সম্মান রক্ষার দায়িত্ব প্রতিটি ভারতবাসীর। তাই জাতীয় বীরদের নিয়ে ঘৃণা, বিভ্রান্তি বা ইতিহাস বিকৃতির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে আইনানুগ ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সভায় উপস্থিত সদস্য ও সমর্থকরা দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন যে, দেশের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয় বীরদের মর্যাদা রক্ষায় তাঁরা সর্বদা ঐক্যবদ্ধ থাকবেন এবং ভবিষ্যতেও এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখবেন।

Related News

মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন Breaking
রাজ্য-রাজনীতি
মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ...

মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন l ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন l রবিবার গভীর রাতে (প্রায় রবিবার মধ্যরাতে) ...

14 hrs ago
দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন Breaking
রাজ্য-রাজনীতি
দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক...

দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে রেলের উন্নয়নমূলক কাজের জন্য চলতি সপ্তাহে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। আসানসোল- আদ্রা এ...

15 hrs ago
ময়ূরেশ্বরের সভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে তোপ সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জির
রাজ্য-রাজনীতি
ময়ূরেশ্বরের সভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে তোপ সিপিএম নেত্রী মীনাক্...

শ্রমিকদের ন্যায্য মজুরি, মিড ডে মিল কর্মীদের আর্থিক সুরক্ষা এবং কৃষকদের বিভিন্ন সমস্যা-সহ একাধিক দাবিতে কেন্দ্র ও রাজ্য ...

1 days ago
CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুরনগর থেকে মতুয়াদের জন্য মুখ্যমন্ত্রীর বার্তা ? Breaking
রাজ্য-রাজনীতি
CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জ...

মুখ্যমন্ত্রী হওয়ার পর ঠাকুরনগরে প্রথম সফরেই কার্যত ‘কল্পতরু’ হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী। মতুয়া মহাতীর্থে নতুন মন্দির থেকে বা...

1 days ago
CAA : ঠাকুরনগরে গিয়ে CAA নিয়ে একগুচ্ছ ঘোষণা,৩১ ডিসেম্বরের মধ্যে CAA সার্টিফিকেট, আশ্বাসবানী মুখ্যমন্ত্রীর Breaking
রাজ্য-রাজনীতি
CAA : ঠাকুরনগরে গিয়ে CAA নিয়ে একগুচ্ছ ঘোষণা,৩১ ডিসেম্বরের মধ্যে CAA সা...

ঠাকুরনগরে গিয়ে CAA নিয়ে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ৩১ ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের ২.৫ লক্ষ আবেদনক...

1 days ago
সারেঙ্গা থানার উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান Breaking
রাজ্য-রাজনীতি
সারেঙ্গা থানার উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান

সারেঙ্গা থানা পুলিশের উদ্যোগে এলাকার বিশিষ্ট মানুষজন দের নিয়ে আজকে তুই অক্টোবর শনিবার সন্ধ্যায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠা...

2 days ago
ভাষা নির্বাচন করুন