নিজস্ব প্রতিনিধি : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর দেশজুড়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে পালিত হবে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’।১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁর সুস্থ শরীর, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে রাজ্যের প্রতিটি বুথে অন্তত ২৫টি প্রদীপ প্রজ্বলন করা হবে রাজ্য বিজেপির পক্ষ থেকে। এছাড়াও রাজ্য-বিজেপি পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন হবে রাজ্যের প্রতিটি জেলায় জেলায় বুথে বুথে।
প্রধানমন্ত্রীর ২৫ বছরের প্রশাসনিক যাত্রা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রকাশ করা হবে একটি তথ্যচিত্র ও থিম সং। ‘নমো সেবা গাথা’-র মাধ্যমে বিভিন্ন স্তরে প্রধানমন্ত্রীর প্রশাসনিক কর্মযজ্ঞ এবং জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরা হবে।
পাশাপাশি ‘সেবা জ্যোতি যাত্রা’-র মাধ্যমে জেলা ও মণ্ডল স্তর থেকে এই কর্মসূচিকে বিকেন্দ্রীকৃতভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
রাজ্য বিজেপিী সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, শুধু রাজনৈতিক প্রচার নয়, এই এক মাসকে মানুষের পাশে দাঁড়ানোর একটি সেবামূলক অভিযান হিসেবেও গড়ে তোলা হবে।