Sangbad Bharat
Tuesday, 03 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
সাহিত্য ও সংস্কৃতি

গ্রহরাজ ঠাকুরের বাৎসরিক উৎসবে সিঙ্গির মোড়ে মানুষের ঢল, লোকসংস্কৃতি রক্ষায় কুরচিগ্রামবাসীর উদ্যোগ প্রশংসিত

গ্রহরাজ ঠাকুরের বাৎসরিক উৎসবে সিঙ্গির মোড়ে মানুষের ঢল, লোকসংস্কৃতি রক্ষায় কুরচিগ্রামবাসীর উদ্যোগ প্রশংসিত

পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ ব্লকের করুই অঞ্চলের কুরচি-সিঙ্গির মোড়ে পাঁচদিনব্যাপী গ্রহরাজ ঠাকুরের বাৎসরিক উৎসবের সমাপ্তি

রাহুল রায়, কাটোয়া : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ ব্লকের করুই অঞ্চলের কুরচি-সিঙ্গির মোড়ে পাঁচদিনব্যাপী গ্রহরাজ ঠাকুরের বাৎসরিক উৎসবের সমাপ্তি হলো বুধবার রাতে। পুজোপাঠ, নরনারায়ণ সেবা, যাত্রাপালা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিগান, বাউলগান এবং নৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঁচদিন ধরে জমজমাট ছিল গোটা এলাকা। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা লোকশিল্প ও লোকসংস্কৃতিকে ধরে রাখার কুরচিগ্রামবাসীদের উদ্যোগ বিশেষভাবে নজর কেড়েছে।


উৎসবের পাঁচদিনই মন্দির চত্বর ও সংলগ্ন এলাকায় ছিল মানুষের ভিড়। পুজো এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এলাকার মানুষ। উৎসব উপলক্ষে সিঙ্গির মোড়ের রাস্তার দু'পাশে বসে মেলা। মেলায় মিষ্টি, খাবার, খেলনা ও বিভিন্ন সামগ্রীর দোকান বসে। শিশুদের বিনোদনের জন্যও ছিল নানা আয়োজন। ফলে সন্ধ্যা নামার পর থেকেই মেলা ও মন্দির চত্বর কার্যত জনসমুদ্রে পরিণত হয়।


উৎসবের চতুর্থ দিনে অনুষ্ঠিত হয় কবিগান ও বাউলগানের আসর। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই লোকসংস্কৃতির অনুষ্ঠান দেখতে বহু মানুষ ভিড় জমান। লোকশিল্পীদের পরিবেশনায় মেতে ওঠেন দর্শকরা। এর পর বুধবার ছিল উৎসবের শেষ দিন। প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ার বাধা কাটিয়ে বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মন্দির চত্বরে অনুষ্ঠিত হয় বিশেষ নৃত্য অনুষ্ঠান।


ব্যারাকপুরের ত্রিনয়নী ডান্স গ্রুপের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন দলের ছাত্র-ছাত্রীরা। একের পর এক মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে দর্শকদের মন জয় করে নেন খুদে ও তরুণ শিল্পীরা। নৃত্যের তালে মন্দির চত্বর হয়ে ওঠে প্রাণবন্ত। অনুষ্ঠান দেখতে সন্ধ্যা থেকেই দর্শকদের ভিড় বাড়তে থাকে। বিশেষ করে মহিলা দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


প্রাকৃতিক দুর্যোগের কারণে অনুষ্ঠান নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয় উৎসবের সমাপ্তি অনুষ্ঠান। এতে খুশি উদ্যোক্তা থেকে শুরু করে এলাকার মানুষ। নৃত্য অনুষ্ঠানকে ঘিরে সিঙ্গির মোড় চত্বরে তৈরি হয় উৎসবের আবহ। দর্শকদের উৎসাহ ও হাততালিতে মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির চত্বর।


উৎসবের শেষে পুজো কমিটির সদস্যরা উপস্থিত সমস্ত দর্শক, শিল্পী ও সহযোগী ব্যক্তিদের পাশাপাশি পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানান। তাঁদের সহযোগিতা ও উপস্থিতির কারণেই পাঁচদিনের এই বাৎসরিক উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান উদ্যোক্তারা।


কুরচিগ্রামবাসীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। তাঁদের বক্তব্য, আধুনিকতার দাপটে হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার লোকসংস্কৃতি ও লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।


ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি কবিগান, বাউলগান, যাত্রা ও নৃত্যের মতো সাংস্কৃতিক পরিবেশনা আগামী প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যকে তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠতে পারে। দ্বিতীয় বছরেও গ্রহরাজ ঠাকুরের বাৎসরিক উৎসবকে ঘিরে কুরচিগ্রামবাসীদের এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশাবাদী এলাকার মানুষ।

Related News

মহাতীর্থ নাসিক শিব ও রামের মেলবন্ধন
সাহিত্য ও সংস্কৃতি
মহাতীর্থ নাসিক শিব ও রামের মেলবন্ধন

মহাকাব্য রামায়ণ ও পৌরাণিক কাহিনী অনুসারে মহারাষ্ট্রের পবিত্র গোদাবরী নদীর তীরে অবস্থিত নাসিক শুধু একটি শহর নয়, এটি হাজ...

8 hrs ago
বোলপুর গণনাট্য উত্তরণের ৪৫ বছর পূর্তি উপলক্ষে সুপুরে দু’দিনের নাট্য উৎসব শুরু
সাহিত্য ও সংস্কৃতি
বোলপুর গণনাট্য উত্তরণের ৪৫ বছর পূর্তি উপলক্ষে সুপুরে দু’দিনের নাট্য উৎ...

বোলপুর গণনাট্য উত্তরণের ৪৫ বছর পূর্তি উপলক্ষে ‘এসো প্রাণের উৎসবে’ স্লোগানকে সামনে রেখে শনিবার সুপুর দেবদূত ক্লাব সংস্কৃত...

1 days ago
"বৈদেহী" পত্রিকার শারদীয়া সংখ্যা প্রকাশ
সাহিত্য ও সংস্কৃতি
"বৈদেহী" পত্রিকার শারদীয়া সংখ্যা প্রকাশ

রবিবার 'বৈদেহী' পত্রিকার শারদীয়া সংখ্যা প্রকাশ উপলক্ষে ভারতসভা হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টা দেব...

1 days ago
বীরভূম জেলা পুলিশের উদ্যোগে খয়রাশোল থানার বিজয়া সম্মিলনী, সম্মানিত ৮টি পুজো কমিটি
সাহিত্য ও সংস্কৃতি
বীরভূম জেলা পুলিশের উদ্যোগে খয়রাশোল থানার বিজয়া সম্মিলনী, সম্মানিত ৮...

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে পুজো কমিটিগুলির সৃজনশীলতা, নান্দনিকতা ও সামাজিক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে ব...

2 days ago
श्रीसीतारामवैदिकादर्शसंस्कृतमहाविद्यालये पाक्षिकी वाक्यार्थसभा सम्पन्ना।
সাহিত্য ও সংস্কৃতি
श्रीसीतारामवैदिकादर्शसंस्कृतमहाविद्यालये पाक्षिकी वाक्यार्थसभा सम्पन्न...

केन्द्रीयसंस्कृतविश्वविद्यालयसम्बद्धे श्रीसीतारामवैदिकादर्शसंस्कृतमहाविद्यालये प्रतिपक्षम् आयोज्यमानायाः पाक्षिक्याः वाक...

5 days ago
রুদ্রাণীর বেশে নিবেদিতা: অগ্নিযুগের গোপন ধাত্রী
সাহিত্য ও সংস্কৃতি
রুদ্রাণীর বেশে নিবেদিতা: অগ্নিযুগের গোপন ধাত্রী

শ্বেতশুভ্র সন্ন্যাসিনীর বেশ, গলায় রুদ্রাক্ষের মালা, আর চোখেমুখে এক শান্ত সমাহিত জ্যোতি। স্বামী বিবেকানন্দের মানসকন্যা ভগ...

5 days ago
ভাষা নির্বাচন করুন