Sangbad Bharat
Saturday, 05 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নদীগর্ভে তলিয়ে গেল একের পর এক বসতবাড়ি, হিংলো নদীর ভাঙনে গৃহহীন একাধিক পরিবার জঙ্গলমহলের রাইপুরে মদন গোপাল মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ফরাক্কায় ফের রেললাইনে ধস, বাতিল একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন! শাড়ি খুলে বানালেন দড়ি , নেপালের বন্যায় উদ্ধার করলেন ২১ জন তীর্থযাত্রীকে ; কে সেই ভারতীয... অজয়ের জল বাড়তেই মাঝখাড়ায় বাঁধের বেহাল রাস্তা পরিস্থিতি পরিদর্শনে সমাজসেবী ননীচূড়া ঘোষ বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে আড়াই হাজার কোটির মে... বাঁকুড়ার রাইপুরে কৌশিক সেনের বাড়ি থেকে বিশাল ময়াল (অজগর) উদ্ধার, চাঞ্চল্য এলাকায় পুরুলিয়ায় সাইবার ক্রাইমে বিরাট সাফল্য: ২১৭টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ, বান্দোয়ানের যুবক ... নদীগর্ভে তলিয়ে গেল একের পর এক বসতবাড়ি, হিংলো নদীর ভাঙনে গৃহহীন একাধিক পরিবার জঙ্গলমহলের রাইপুরে মদন গোপাল মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ফরাক্কায় ফের রেললাইনে ধস, বাতিল একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন! শাড়ি খুলে বানালেন দড়ি , নেপালের বন্যায় উদ্ধার করলেন ২১ জন তীর্থযাত্রীকে ; কে সেই ভারতীয... অজয়ের জল বাড়তেই মাঝখাড়ায় বাঁধের বেহাল রাস্তা পরিস্থিতি পরিদর্শনে সমাজসেবী ননীচূড়া ঘোষ বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে আড়াই হাজার কোটির মে... বাঁকুড়ার রাইপুরে কৌশিক সেনের বাড়ি থেকে বিশাল ময়াল (অজগর) উদ্ধার, চাঞ্চল্য এলাকায় পুরুলিয়ায় সাইবার ক্রাইমে বিরাট সাফল্য: ২১৭টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ, বান্দোয়ানের যুবক ...
রাজ্য-রাজনীতি

মাদ্রাসায় বন্দেমাতরম গাওয়া নিয়ে কেন্দ্রীয় হলফনামা তলব ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির হাইকোর্টে ডিভিশন বেঞ্চের

মাদ্রাসায় বন্দেমাতরম গাওয়া নিয়ে কেন্দ্রীয় হলফনামা তলব ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির হাইকোর্টে ডিভিশন বেঞ্চের

রাজ্যের মাদ্রাসাগুলিতে বন্দেমাতরম গাওয়া সংক্রান্ত নির্দেশকে ঘিরে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় কেন্দ্র সরকারের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

মোল্লা জসিমউদ্দিন, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠে বন্দেমাতরম সম্পর্কিত মামলা।এদিন রাজ্যের মাদ্রাসাগুলিতে বন্দেমাতরম গাওয়া সংক্রান্ত নির্দেশকে ঘিরে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় কেন্দ্র সরকারের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট । কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ কেন্দ্রকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৬ সেপ্টেম্বর। তবে রাজ্যের মাদ্রাসা দফতরের জারি করা বিজ্ঞপ্তির উপর আপাতত কোনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়নি আদালত।


এক সমাজকর্মী মাদ্রাসাগুলিতে বন্দেমাতরম গাওয়া বাধ্যতামূলক করার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। এদিন এই মামলার শুনানিতে আবেদনকারীর পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেন, -'জয়েন্ট সেক্রেটারি স্তরের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে কীভাবে বন্দেমাতরমকে বাধ্যতামূলক করা যায়? সেই প্রশ্নের উত্তর প্রয়োজন'। বিকাশ বাবু বলেন, -'বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথমে দুটি স্তবক লিখেছিলেন, পরে আনন্দমঠ উপন্যাসে বাকি অংশ যুক্ত হয়, যা নিয়ে বিতর্কও রয়েছে।কেউ স্বেচ্ছায় বন্দেমাতরম গাইতেই পারেন, কিন্তু কাউকে জোর করে গাইতে বাধ্য করা যায় না। এতে দেশের ধর্মনিরপেক্ষ চরিত্র ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে।'


কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরজ ত্রিবেদী আদালতে জানান, এই জনস্বার্থ মামলা গ্রহণযোগ্য নয়। তাঁর দাবি, এটি “পাবলিসিটি ওরিয়েন্টেড লিটিগেশন”। সুপ্রিম কোর্টও এই ধরনের জনস্বার্থ মামলা গ্রহণ না করার কথা বলেছে। কেরল হাইকোর্টেও একই ধরনের মামলা খারিজ হয়েছে। তাঁর দাবি, বন্দেমাতরমকে জনপ্রিয় করার উদ্দেশ্যেই কেন্দ্র স্কুল ও মাদ্রাসাগুলিতে এই গান গাওয়ার নির্দেশ দিয়েছে। কাউকে বাধ্যতামূলকভাবে গান গাইতে বলা হয়নি। কেন্দ্রের অবস্থান হলফনামার মাধ্যমে আদালতে জানাতে কিছুটা সময় চাওয়া হয়। এদিন এই মামলার শুনানির সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবেদনকারীর আইনজীবীকে প্রশ্ন করেন, -'এখনও কেউ বাস্তবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না? এবং আদালত এই পর্যায়ে অন্তর্বর্তী নির্দেশ দিতে পারে কি না? কলকাতা হাইকোর্ট জানায় , -'কোনও ব্যক্তি যদি প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হন, তাহলে তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন। কিন্তু শুধুমাত্র আশঙ্কার ভিত্তিতে নির্দেশ দেওয়া সম্ভব নয়। কেন্দ্রের বক্তব্য না জেনে আদালত কোনও সিদ্ধান্ত নেবে না বলেও স্পষ্ট জানানো হয়।


আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতের কাছে আবেদন করেন, -'অন্তত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বন্দেমাতরম গাওয়া বাধ্যতামূলক না করা হোক।' তিনি আদালতকে জানান, -'মামলা দায়েরের পরই রাজ্যের মাদ্রাসা দফতর বিজ্ঞপ্তি জারি করে সকালের প্রার্থনায় সমস্ত মাদ্রাসায় বন্দেমাতরম গাওয়ার নির্দেশ দিয়েছে।'এই সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন , রাজ্যে এক হাজারেরও বেশি কনভেন্ট স্কুল রয়েছে, যেখানে প্রতিদিন খ্রিস্টান ধর্মীয় প্রার্থনা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব প্রার্থনা বা পাঠ্যসূচি থাকতেই পারে। নির্দিষ্ট কোনও ধর্ম বা সম্প্রদায়ের ছাত্র যদি প্রশ্ন তোলে, তাহলে সেটি পৃথকভাবে বিচার করা যেতে পারে। আজ যদি কোনও কোর্স আমার ধর্মের সঙ্গে না-ও মেলে, তাতে সমস্যার কী?”এদিন এজলাসে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলার পক্ষ না হয়েও তিনি বলেন, সংসদেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

Related News

বাড়ির পরিচারিকার নাবালিকা মেয়েকে নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বীরভূমে
রাজ্য-রাজনীতি
বাড়ির পরিচারিকার নাবালিকা মেয়েকে নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ...

বাড়ির পরিচারিকার নাবালিকা মেয়েকে নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বীরভূমে

16 hrs ago
শর্তসাপেক্ষে জমিয়ত উলেমা হিন্দ কে কর্মসূচি পালনে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
রাজ্য-রাজনীতি
শর্তসাপেক্ষে জমিয়ত উলেমা হিন্দ কে কর্মসূচি পালনে অনুমতি দিল কলকাতা হাই...

শর্তসাপেক্ষে কর্মসূচি পালনে অনুমতি পেল জমিয়ত উলেমা হিন্দ।দীর্ঘ টানাপোড়েন এবং আইনি লড়াইয়ের পর অবশেষে শর্তসাপেক্ষে ধর্না...

1 days ago
আবাস যোজনায় রাজ্যের রিপোর্টে 'হতবাক' হাইকোর্ট,ডিএমের সশরীর হাজিরার নির্দেশ
রাজ্য-রাজনীতি
আবাস যোজনায় রাজ্যের রিপোর্টে 'হতবাক' হাইকোর্ট,ডিএমের সশরীর হাজিরার নির...

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এক দুর্নীতি মামলায় প্রশাসনের আধিকারিকদের ভূমিকায় ক্ষুব্ধ হয়।ব...

1 days ago
বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে আড়াই হাজার কোটির মেগা প্রকল্প Breaking
রাজ্য-রাজনীতি
বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে...

বীরভূমের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে দিতে একযোগে গতি পেল বহু প্রতীক্ষিত দুটি রেল প্রকল্প। জেলা সদর সিউড়ি থেকে ঝাড়...

1 days ago
সিপিআইএম নেতা লাহেক আলী অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট Breaking
রাজ্য-রাজনীতি
সিপিআইএম নেতা লাহেক আলী অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট

বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী লাহেক আলী কে গ্রেফতার করে পুলিশ বারুইপুর কান্ডে।...

2 days ago
ভারতের কমিউনিস্ট পার্টির রাইপুর বিডিও অফিসে গণ ডেপুটেশন। Breaking
রাজ্য-রাজনীতি
ভারতের কমিউনিস্ট পার্টির রাইপুর বিডিও অফিসে গণ ডেপুটেশন।

ভারতের কমিউনিস্ট পার্টির ডেপুটেশন কৃষক বন্ধু প্রকল্প অবিলম্বে চালু করা, অন্নপূর্ণা যোজনায় সমস্ত যোগ্য উপভোক্তাদের একাউন...

3 days ago
ভাষা নির্বাচন করুন