Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
শিক্ষা ও স্বাস্থ্য

মাধ্যমিক ২০২৭-এর সূচি প্রকাশ, কবে কোন পরীক্ষা? সম্পূর্ণ সময়সূচি জানাল মধ্যশিক্ষা পর্ষদ

মাধ্যমিক ২০২৭-এর সূচি প্রকাশ, কবে কোন পরীক্ষা? সম্পূর্ণ সময়সূচি জানাল মধ্যশিক্ষা পর্ষদ

অবশেষে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার শুরুর তারিখ থেকে বিষয়ভিত্তিক রুটিন সব তথ্য একসঙ্গে প্রকাশ করা হয়েছে।

রুদ্র বিশ্বাস, বনগাঁ: ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে এবং ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। একই সঙ্গে কোন দিনে কোন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই পূর্ণাঙ্গ রুটিনও প্রকাশ করা হয়েছে। পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হবে এবং চলবে দুপুর ২টা পর্যন্ত। পরীক্ষার্থীরা প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার সুযোগ পাবেন। ফলে উত্তর লেখা শুরু করা যাবে সকাল ১১টা থেকে।


২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি:

১৫ ফেব্রুয়ারি – প্রথম ভাষা

১৬ ফেব্রুয়ারি – দ্বিতীয় ভাষা

১৮ ফেব্রুয়ারি – ইতিহাস

১৯ ফেব্রুয়ারি – ভূগোল

২২ ফেব্রুয়ারি – গণিত

২৩ ফেব্রুয়ারি – ভৌত বিজ্ঞান

২৪ ফেব্রুয়ারি – জীবন বিজ্ঞান

২৫ ফেব্রুয়ারি – ঐচ্ছিক বিষয়


ঐচ্ছিক বিষয়ের পরীক্ষার ক্ষেত্রেও আলাদা সময়সূচি জানানো হয়েছে। কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষার সময় সকাল ১০:৪৫ থেকে দুপুর ১:৩০ পর্যন্ত। অন্যদিকে, বৃত্তিমূলক বিষয়গুলির পরীক্ষা চলবে সকাল ১০:৪৫ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত। বাকি ঐচ্ছিক বিষয়গুলির পরীক্ষা শেষ হবে দুপুর ২টায়।


উল্লেখ্য, ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের কারণে মাধ্যমিক পরীক্ষা তুলনামূলকভাবে আগেভাগেই অনুষ্ঠিত হয়েছিল। সে বছর পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১২ ফেব্রুয়ারি। পরীক্ষার ফল প্রকাশ করা হয় পরীক্ষার প্রায় ৮০ দিনের মধ্যে। ২০২৬ সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ১০ হাজার ৫৯৮। এর মধ্যে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন সফলভাবে উত্তীর্ণ হয়। প্রথম ভাষার ক্ষেত্রে বাংলা, ইংরেজিসহ মোট ১২টি বিষয়ের সুযোগ রয়েছে। দ্বিতীয় ভাষার জন্য পরীক্ষার্থীরা বাংলা, ইংরেজি অথবা নেপালি বিষয় বেছে নিতে পারবে।

Related News

জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়...

জঙ্গলমহলের রাইপুর ব্লকের মন্ডলকুলি গ্রাম পঞ্চায়েতের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়া জেলা শ...

7 hrs ago
বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মা...

যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনার পরিপেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা।'যাদবপুর সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে অনুপ...

1 days ago
খন্নি মাদ্রাসার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
শিক্ষা ও স্বাস্থ্য
খন্নি মাদ্রাসার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে খন্নি মাদ্রাসা কমিটির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো।

1 days ago
পরিযায়ী ও বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার নিয়ে সিউড়িতে সচেতনতা শিবির
শিক্ষা ও স্বাস্থ্য
পরিযায়ী ও বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার নিয়ে সিউড়িতে সচেতনতা শিবির

পরিযায়ী শ্রমিক এবং বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার ও তাঁদের সুরক্ষা নিয়ে একটি বিশেষ আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো সিউড়...

2 days ago
জঙ্গলমহলের রানীবাঁধ ব্লক এলাকায় সম্প্রতি ম্যালেরিয়ায় দুইজনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর। Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
জঙ্গলমহলের রানীবাঁধ ব্লক এলাকায় সম্প্রতি ম্যালেরিয়ায় দুইজনের মৃত্যু...

জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রানিবাঁ ধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালনায় চলছে স্বাস্থ্য পরীক্ষা ও রক্ত পরীক...

2 days ago
দক্ষিণেশ্বরে আইনী সচেতনতা শিবিরে বিচারপতি - আইপিএস
শিক্ষা ও স্বাস্থ্য
দক্ষিণেশ্বরে আইনী সচেতনতা শিবিরে বিচারপতি - আইপিএস

রবিবার আইনি সচেতনার উপর একটি শিবির অনুষ্ঠিত হলো আড়িয়াদহ অ্যাসোসিয়েশন গ্রন্থাগারে।

2 days ago
ভাষা নির্বাচন করুন