Sangbad Bharat
Monday, 28 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
সনাতন ধর্ম শাস্ত্রে তর্পন ও পিতৃপক্ষ জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম বাগডুবি কে দত্তক নিলো বাঁকুড়া জেলা পুলিশ। বিদ্যাসাগরের জন্মদিনে রামপুরহাট টেক্সটবুক লাইব্রেরিতে নানা প্রতিযোগিতা ও অনুষ্ঠান মিলন প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে বীরভূমের লোকপুরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপু... বিদ্যাসাগরের জন্মদিনকে আদর্শ শিক্ষক দিবস হিসেবে পালন রামধনু পাবলিক স্কুলে TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘উপলক্ষ উপভোট!’, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, রবিবার রাত ১০ টায় "সেবা রঙ্গোলি দেশের সঙ্গে" কর্মসূচি পালিত হল রাইপুরে। ‘দয়ার সাগর’ থেকে ‘ডাক্তারবাবু’: এক বিস্মৃত অধ্যায় সনাতন ধর্ম শাস্ত্রে তর্পন ও পিতৃপক্ষ জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম বাগডুবি কে দত্তক নিলো বাঁকুড়া জেলা পুলিশ। বিদ্যাসাগরের জন্মদিনে রামপুরহাট টেক্সটবুক লাইব্রেরিতে নানা প্রতিযোগিতা ও অনুষ্ঠান মিলন প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে বীরভূমের লোকপুরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপু... বিদ্যাসাগরের জন্মদিনকে আদর্শ শিক্ষক দিবস হিসেবে পালন রামধনু পাবলিক স্কুলে TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘উপলক্ষ উপভোট!’, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, রবিবার রাত ১০ টায় "সেবা রঙ্গোলি দেশের সঙ্গে" কর্মসূচি পালিত হল রাইপুরে। ‘দয়ার সাগর’ থেকে ‘ডাক্তারবাবু’: এক বিস্মৃত অধ্যায়
সাহিত্য ও সংস্কৃতি

‘দুর্গতিনাশিনী’ — দেবী দুর্গার বহুমাত্রিক রূপ উদযাপনে এক বিশেষ শিল্প প্রদর্শনী

‘দুর্গতিনাশিনী’ — দেবী দুর্গার বহুমাত্রিক রূপ উদযাপনে এক বিশেষ শিল্প প্রদর্শনী

Aakar, A House of Contemporary Art, ৪এফ, বালিগঞ্জ স্টেশন রোড, কলকাতা – ৭০০০১৯-এ শুরু হয়েছে ‘দুর্গতিনাশিনী’, দেবী দুর্গার চিরন্তন উপস্থিতি, শক্তি ও প্রতীকী তাৎপর্যকে সমকালীন শিল্পের মাধ্যমে তুলে ধরার এক বিশেষ শিল্প প্রদর্শনী।

কবিরুল ইসলাম, Aakar, A House of Contemporary Art, ৪এফ, বালিগঞ্জ স্টেশন রোড, কলকাতা – ৭০০০১৯-এ শুরু হয়েছে ‘দুর্গতিনাশিনী’, দেবী দুর্গার চিরন্তন উপস্থিতি, শক্তি ও প্রতীকী তাৎপর্যকে সমকালীন শিল্পের মাধ্যমে তুলে ধরার এক বিশেষ শিল্প প্রদর্শনী।


২২ থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে এই প্রদর্শনী। বিভিন্ন শিল্পীর শিল্পকর্মের মধ্য দিয়ে এখানে দুর্গাকে শুধুমাত্র এক দেবীসত্তা হিসেবে নয়, বরং শক্তি, সাহস, মমতা এবং অশুভের বিরুদ্ধে শুভের জয়ের এক চিরন্তন সাংস্কৃতিক ও শিল্প-প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে।

প্রদর্শনীটির কিউরেটর শিল্পী শ্রী অনজন ভট্টাচার্য এবং মেন্টর শিল্পী শ্রী সুব্রত কর। তাঁদের শিল্পদৃষ্টি, পরামর্শ ও অভিজ্ঞতার মাধ্যমে এই প্রদর্শনী একটি সুসংহত রূপ লাভ করেছে এবং দুর্গার বহুমাত্রিক ভাবনাকে সমকালীন শিল্পের বিভিন্ন মাধ্যম ও শৈলীতে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।


প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা ও সমাজকর্মী শ্রীমতী কঙ্কাবতী দত্ত এবং ICCR-এর প্রাক্তন অধিকর্তা শ্রী গৌতম দে। তাঁদের উপস্থিতিতে উদ্বোধনী সন্ধ্যা বিশেষ মর্যাদা লাভ করে। অনুষ্ঠানে শিল্পী, শিল্পানুরাগী এবং বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের অনুরাগীরা উপস্থিত ছিলেন।


‘দুর্গতিনাশিনী’ ঐতিহ্য ও সমকালীন শিল্পের মধ্যে একটি সৃজনশীল সংলাপ তৈরি করার প্রয়াস। অংশগ্রহণকারী শিল্পীরা তাঁদের নিজস্ব শিল্পভাষা, মাধ্যম ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে দেবী দুর্গার বহুমাত্রিক সত্তাকে তুলে ধরেছেন। পরিবর্তনশীল সময়ের সঙ্গে দুর্গার প্রতীকী উপস্থিতি কীভাবে নতুন নতুন শিল্পভাবনার জন্ম দিচ্ছে, এই প্রদর্শনী তারই এক প্রতিফলন।


এই প্রদর্শনীর মাধ্যমে Aakar, A House of Contemporary Art সমকালীন শিল্পীদের জন্য একটি সৃজনশীল মঞ্চ তৈরি এবং শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে অর্থবহ সংলাপকে উৎসাহিত করার তার ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

Related News

সনাতন ধর্ম শাস্ত্রে তর্পন ও পিতৃপক্ষ Breaking
সাহিত্য ও সংস্কৃতি
সনাতন ধর্ম শাস্ত্রে তর্পন ও পিতৃপক্ষ

সনাতন ধর্মে শাস্ত্র অনুযায়ী প্রতিমাসে ২-টি পক্ষ --- কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ, ১২ মাসে ২৪ টি পক্ষ রয়েছে। তার মধ্যে ২টি পক্ষ...

1 days ago
বিদ্যাসাগরের জন্মদিনে রামপুরহাট টেক্সটবুক লাইব্রেরিতে নানা প্রতিযোগিতা ও অনুষ্ঠান Breaking
সাহিত্য ও সংস্কৃতি
বিদ্যাসাগরের জন্মদিনে রামপুরহাট টেক্সটবুক লাইব্রেরিতে নানা প্রতিযোগিতা...

মহান মানবতাবাদী ও সমাজসংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে শনিবার, ২৬ সেপ্টেম্বর রামপুরহাট টেক্সটবুক লাইব্র...

1 days ago
‘দয়ার সাগর’ থেকে ‘ডাক্তারবাবু’: এক বিস্মৃত অধ্যায় Breaking
সাহিত্য ও সংস্কৃতি
‘দয়ার সাগর’ থেকে ‘ডাক্তারবাবু’: এক বিস্মৃত অধ্যায়

বাঙালির মননে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিটি বড় বেশি নিখুঁত, বড় বেশি গুরুগম্ভীর। সমাজসংস্কারক, বর্ণপরিচয়ের স্রষ্টা, কি...

2 days ago
বন্দেমাতরম’ ধ্বনিতে মুখর বীরভূমের লোকপুর, পাঁচ শতাধিক কণ্ঠে দেশাত্মবোধের সুর Breaking
সাহিত্য ও সংস্কৃতি
বন্দেমাতরম’ ধ্বনিতে মুখর বীরভূমের লোকপুর, পাঁচ শতাধিক কণ্ঠে দেশাত্মবোধ...

অখিল ভারতীয় বিদ্যা বিকাশ পরিষদ ও বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ পরিচালিত বিভিন্ন সরস্বতী শিশু মন্দিরে একযোগে সারা দেশে ল...

2 days ago
করম পরবে মাতল জঙ্গলমহল। Breaking
সাহিত্য ও সংস্কৃতি
করম পরবে মাতল জঙ্গলমহল।

শুক্লা একাদশীতে সারা রাজ্যের সাথে সাথে জঙ্গলমহলের রায়পুর বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে কুড়মি জনজাতির ...

5 days ago
श्रीसीतारामवैदिकादर्शसंस्कृतमहाविद्यालये द्विशताधिकहस्तलिखितग्रन्थानां समर्पणम् Breaking
সাহিত্য ও সংস্কৃতি
श्रीसीतारामवैदिकादर्शसंस्कृतमहाविद्यालये द्विशताधिकहस्तलिखितग्रन्थानां...

कोलकातास्थिते श्रीसीतारामवैदिकादर्शसंस्कृतमहाविद्यालये बहुमूल्यहस्तलिखितग्रन्थानां समर्पण-स्वीकारसमारोहः सम्पन्नः। अयं स...

5 days ago
ভাষা নির্বাচন করুন