Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
রাজ্য-রাজনীতি

লন্ডনের আদলে সাজানো হবে কলেজ স্ট্রিট নো ভেহিকেল জোনের পরিকল্পনায় রাজ্য সরকার

লন্ডনের আদলে সাজানো হবে কলেজ স্ট্রিট নো ভেহিকেল জোনের পরিকল্পনায় রাজ্য সরকার

কলেজ স্ট্রিটকে আরও আধুনিক ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। নো ভেহিকেল জোন, নির্দিষ্ট নকশার দোকান এবং বয়স্কদের জন্য ব্যাটারি কার চালুর মতো একাধিক প্রস্তাব নিয়ে শুরু হয়েছে প্রস্তুতি।

রুদ্র বিশ্বাস, বনগাঁ: কলকাতার ঐতিহ্যবাহী বইপাড়া কলেজ স্ট্রিটকে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে এই এলাকাকে দূষণমুক্ত ও পথচারীবান্ধব হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি লন্ডনের জনপ্রিয় অক্সফোর্ড স্ট্রিটের আদলে বইপাড়ার পরিকাঠামো উন্নয়নেরও ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। এই প্রকল্পের বিষয় খতিয়ে দেখতে বুধবার সকালে কলেজ স্ট্রিট পরিদর্শনে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। এলাকা ঘুরে দেখে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গেও কথা বলেন তিনি।


প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, কলেজ স্ট্রিটের একটি নির্দিষ্ট অংশকে নো ভেহিকেল জোন হিসেবে গড়ে তোলা হবে। সেখানে সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকবে এবং হর্ন বাজানোও নিষিদ্ধ করা হতে পারে। একইসঙ্গে বইয়ের দোকানগুলিকে একরকম নকশায় সাজানোর পরিকল্পনাও রয়েছে। তবে মূল কলেজ স্ট্রিটের রাস্তার বর্তমান কাঠামোতে আপাতত বড় কোনও পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। মন্ত্রী জানান, ভবিষ্যতে দর্শনার্থীরা নির্দিষ্ট স্থান থেকে সাইকেল নিয়ে বইপাড়া ঘুরে দেখতে পারবেন। পাশাপাশি যাঁরা হাঁটতে পারবেন না, তাঁদের জন্য ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থাও করার পরিকল্পনা রয়েছে। এছাড়া শহরের ঐতিহ্য বজায় রাখতে বিশেষ নকশার ট্রাম চালুর বিষয়েও ভাবনা চলছে।


এদিকে এই প্রকল্পের ফলে বই বিক্রেতাদের ব্যবসায় কোনও প্রভাব পড়বে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য, যাঁদের বইয়ের দোকান রয়েছে তাঁদের স্থানান্তরিত করে একই ধরনের আধুনিক স্টল তৈরি করা হবে। ব্যবসায়ীদের স্বার্থ বজায় রেখেই পুরো এলাকাকে আরও আকর্ষণীয় ও সুসংগঠিত করে তোলাই সরকারের লক্ষ্য।

Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

3 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

2 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

2 days ago
ভাষা নির্বাচন করুন