Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
শিক্ষা ও স্বাস্থ্য

বীরভূম জেলার দুই বিদ্যালয়ে আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আইনি সচেতনতা শিবির

বীরভূম জেলার দুই বিদ্যালয়ে আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আইনি সচেতনতা শিবির

বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে মঙ্গলবার আড্ডা উচ্চ বিদ্যালয় এবং অজয়পুর উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে দুটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিবির দুটিতে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সামাজিক সমস্যা ও আইন সম্পর্কে সচেতন করে তোলা হয়।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে মঙ্গলবার আড্ডা উচ্চ বিদ্যালয় এবং অজয়পুর উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে দুটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিবির দুটিতে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সামাজিক সমস্যা ও আইন সম্পর্কে সচেতন করে তোলা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক নিরুপমা দাস ভৌমিক, অধিকার মিত্র মহম্মদ রফিক, আড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন ভট্টাচার্য, অজয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস গড়াই-সহ উভয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা।

আইনি সচেতনতা শিবিরে বিশেষভাবে শিশুশ্রম, বাল্যবিবাহ, নেশামুক্তি, মানব পাচার, ট্রাফিক আইন ও ট্রাফিক বিধি ভঙ্গের ক্ষেত্রে জরিমানার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বর্তমান সময়ে শিশু-কিশোরদের মধ্যে ক্রমবর্ধমান মোবাইল ফোনের আসক্তি নিয়েও আলোচনা করে তাদের সচেতন করা হয়।


উভয় বিদ্যালয়েই ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়, যা পড়ুয়াদের মধ্যে বিশেষ উৎসাহ সৃষ্টি করে।

এদিনের অনুষ্ঠানে সুন্দর ও সাবলীল বক্তব্যের জন্য আড্ডা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তামান্না প্রসাদকে যৌথ পরিবার এবং অজয়পুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জাসমিনা খাতুনকে পণপ্রথা বিষয়ক বক্তব্যের জন্য সার্টিফিকেট প্রদান করা হয়।


আইন সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সচেতন করে সমাজের বিভিন্ন কুসংস্কার ও অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধের লক্ষ্যেই এই ধরনের সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা যায়।

Related News

জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়...

জঙ্গলমহলের রাইপুর ব্লকের মন্ডলকুলি গ্রাম পঞ্চায়েতের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়া জেলা শ...

7 hrs ago
বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মা...

যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনার পরিপেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা।'যাদবপুর সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে অনুপ...

1 days ago
খন্নি মাদ্রাসার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
শিক্ষা ও স্বাস্থ্য
খন্নি মাদ্রাসার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে খন্নি মাদ্রাসা কমিটির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো।

1 days ago
পরিযায়ী ও বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার নিয়ে সিউড়িতে সচেতনতা শিবির
শিক্ষা ও স্বাস্থ্য
পরিযায়ী ও বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার নিয়ে সিউড়িতে সচেতনতা শিবির

পরিযায়ী শ্রমিক এবং বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার ও তাঁদের সুরক্ষা নিয়ে একটি বিশেষ আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো সিউড়...

2 days ago
জঙ্গলমহলের রানীবাঁধ ব্লক এলাকায় সম্প্রতি ম্যালেরিয়ায় দুইজনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর। Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
জঙ্গলমহলের রানীবাঁধ ব্লক এলাকায় সম্প্রতি ম্যালেরিয়ায় দুইজনের মৃত্যু...

জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রানিবাঁ ধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালনায় চলছে স্বাস্থ্য পরীক্ষা ও রক্ত পরীক...

2 days ago
দক্ষিণেশ্বরে আইনী সচেতনতা শিবিরে বিচারপতি - আইপিএস
শিক্ষা ও স্বাস্থ্য
দক্ষিণেশ্বরে আইনী সচেতনতা শিবিরে বিচারপতি - আইপিএস

রবিবার আইনি সচেতনার উপর একটি শিবির অনুষ্ঠিত হলো আড়িয়াদহ অ্যাসোসিয়েশন গ্রন্থাগারে।

2 days ago
ভাষা নির্বাচন করুন