Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
রাজ্য-রাজনীতি

কন্ঠস্বরের নমুনা না দিলে রক্ষাকবচ প্রত্যাহার, ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে জানালো হাইকোর্ট

কন্ঠস্বরের নমুনা না দিলে রক্ষাকবচ প্রত্যাহার, ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে জানালো হাইকোর্ট

রাজ্যের উচ্চ আদালতে বড় ধাক্কা তৃণমূল সাংসদের। 'তদন্তকারী সিআইডিকে কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

মোল্লা জসিমউদ্দিন, শুক্রবার ডিজে মামলায় কলকাতা হাইকোর্টে তীব্র ভর্ৎসনা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।রাজ্যের উচ্চ  আদালতে বড় ধাক্কা তৃণমূল সাংসদের। 'তদন্তকারী সিআইডিকে কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে'।এই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।


আসন্ন ১৫ জুলাই দুপুর ১২টার মধ্যে বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেককে।কণ্ঠস্বরের নমুনা না দিলে রক্ষাকবচের নির্দেশ প্রত্যাহার করা হবে বলে জানান বিচারপতি সৌগত ভট্টাচার্য।এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন , 'কেন কণ্ঠস্বরে নমুনা দেবেন না? না হলে আমি নির্দেশ প্রত্যাহার করব। সব কিছুর সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা না করলে রক্ষা কবচ প্রত্যাহার করব। নির্দেশ জারি করব, আপনি তদন্তে সহযোগিতা করছেন না। পুলিশের নোটিসে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করুন। আপনি যদি সহযোগিতা না করেন মামলা খারিজ করে জরিমানা করব।'অভিষেকের আইনজীবী উদ্দেশ্যে বিচারপতি আরও জানান , 'নির্দেশ প্রত্যাহার করব হ্যাঁ কি না উত্তর দিন। গত ২১ মে আমি রক্ষাকবচের যে নির্দেশ দিয়েছিলাম তা প্রত্যাহার করব। না হলে কণ্ঠস্বর নমুনা দিয়ে আসুন।' এরপরই অভিষেকের আইনজীবী বলেন , 'দয়া করে আমাকে ২ মিনিট বলতে দিন। তার পরে কোর্ট প্রয়োজনীয় নির্দেশ দিক। আমার মক্কেল স্বীকার করছেন সেটি তাঁর কণ্ঠস্বর।


'তখনই বিচারপতি ফের বলেন, 'যা কিছু হোক। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রয়োজন মনে করে যা নির্দেশ বা পর্যবেক্ষণ দিয়েছেন তা পালন করতে হবে। আপনি যদি তা পালন করতে অস্বীকার করেন রক্ষাকবচ প্রত্যাহার করব। এর আগে আদালত জানিয়েছিল তদন্তের সহযোগিতা করতে হবে সেই কারণেই  গ্রেফতার না করার মতো রক্ষাকবচ, দেওয়া হয়।'এরপরই অভিষেকের আইনজীবী  বলেন, 'আমার মক্কেল মন্তব্যের দায়বদ্ধতা স্বীকার করছেন। আমি একবারও দাবি করিনি কণ্ঠস্বর নমুনা সংগ্রহের নির্দেশে রক্ষাকবচ রয়েছে। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নির্দেশ নিয়ে আমার দু'টি বক্তব্য রয়েছে। এক, নির্দেশ দেওয়ার সময় আমার মক্কেলের বক্তব্য শোনা হয়নি। দুই, ওই নির্দেশ জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে।

আমার রক্ষাকবচ রয়েছে মানে এই নয় যে, আমি সমস্ত সাংবিধানিক অধিকার থেকে অধিকারের রক্ষাকবচ পেয়েছি। আমি তদন্তে সহযোগিতা করতে যাব।  কণ্ঠস্বরের নমুনা দিতে যাব। তবে নিশ্চিত করতে হবে কোনও ডিম ছোড়ার ঘটনা যেন না ঘটে।'এখন দেখার বিধাননগর আদালতে কবে কন্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক।


Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

5 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

2 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

3 days ago
ভাষা নির্বাচন করুন