Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
শিক্ষা ও স্বাস্থ্য

কলকাতার স্কুলে মিড ডে মিল পরিচালনায় ইসকনকে এলওএ দিল স্কুলশিক্ষা দপ্তর

কলকাতার স্কুলে মিড ডে মিল পরিচালনায় ইসকনকে এলওএ দিল স্কুলশিক্ষা দপ্তর

কলকাতার সরকারি স্কুলগুলিতে মিড ডে মিল পরিচালনার জন্য ইসকনের অন্নামৃত ফুড রিলিফ ফাউন্ডেশনকে ‘লেটার অব অ্যাওয়ার্ড’ পাঠিয়েছে স্কুলশিক্ষা দপ্তর। নির্দিষ্ট শর্ত মেনে পরিষেবা চালুর প্রস্তুতি শুরু হয়েছে।

রুদ্র বিশ্বাস, বনগাঁ: কলকাতার সরকারি স্কুলগুলিতে মিড ডে মিল পরিচালনার ক্ষেত্রে আরও একধাপ এগোল রাজ্য সরকার। স্কুলশিক্ষা দপ্তরের মিড ডে মিল বিভাগ ইসকনের অন্নামৃত ফুড রিলিফ ফাউন্ডেশনকে ‘লেটার অব অ্যাওয়ার্ড’ (এলওএ) পাঠিয়েছে। সংস্থার অন্যতম ট্রাস্টি যুধিষ্ঠির গোবিন্দ দাসকে পাঠানো ওই চিঠিতে ২২ জুলাইয়ের মধ্যে সংস্থার সম্মতি বা মতামত জানাতে বলা হয়েছে। দপ্তরের নির্দেশ অনুযায়ী, বর্তমানে যাঁরা মিড ডে মিল প্রকল্পে রাঁধুনির কাজ করছেন, তাঁদের নিয়েই পরিষেবা পরিচালনা করতে হবে। রাঁধুনিদের বেতনের দায়িত্ব সরকারের উপরই থাকবে, তবে সেই অর্থ ফাউন্ডেশনের মাধ্যমে প্রদান করা হবে।


সরকার নির্ধারিত মাথাপিছু রান্নার খরচ অনুযায়ীই অর্থ পাবে অন্নামৃত ফুড রিলিফ ফাউন্ডেশন। এর বাইরে অতিরিক্ত কোনও আর্থিক সহায়তা দেওয়া হবে না বলে জানানো হয়েছে। পাশাপাশি সরকার নির্ধারিত পুষ্টিমানের ভিত্তিতে খাবারের মেনু প্রস্তুত করতে হবে এবং খাবারের মান নিয়মিত পরিদর্শনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। এছাড়া স্কুলগুলিতে নিরাপদ ও বন্ধ কন্টেনারে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্বও ফাউন্ডেশনের উপরই থাকবে। এই পরিবহণ সংক্রান্ত সমস্ত ব্যয় সংস্থাকেই বহন করতে হবে।


উল্লেখ্য, রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল যে আগামী ১ আগস্ট থেকে মিড ডে মিল প্রকল্পে বর্ধিত বরাদ্দ কার্যকর হবে। একই সঙ্গে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব ইসকনের অন্নামৃত ফুড রিলিফ ফাউন্ডেশনকে দেওয়ার সিদ্ধান্তও জানানো হয়েছিল। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের দিকেই এগোচ্ছে প্রশাসন।

Related News

জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়...

জঙ্গলমহলের রাইপুর ব্লকের মন্ডলকুলি গ্রাম পঞ্চায়েতের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়া জেলা শ...

8 hrs ago
বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মা...

যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনার পরিপেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা।'যাদবপুর সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে অনুপ...

1 days ago
খন্নি মাদ্রাসার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
শিক্ষা ও স্বাস্থ্য
খন্নি মাদ্রাসার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে খন্নি মাদ্রাসা কমিটির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো।

1 days ago
পরিযায়ী ও বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার নিয়ে সিউড়িতে সচেতনতা শিবির
শিক্ষা ও স্বাস্থ্য
পরিযায়ী ও বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার নিয়ে সিউড়িতে সচেতনতা শিবির

পরিযায়ী শ্রমিক এবং বন্ধকী শ্রমিকদের আইনি অধিকার ও তাঁদের সুরক্ষা নিয়ে একটি বিশেষ আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো সিউড়...

2 days ago
জঙ্গলমহলের রানীবাঁধ ব্লক এলাকায় সম্প্রতি ম্যালেরিয়ায় দুইজনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর। Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
জঙ্গলমহলের রানীবাঁধ ব্লক এলাকায় সম্প্রতি ম্যালেরিয়ায় দুইজনের মৃত্যু...

জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রানিবাঁ ধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালনায় চলছে স্বাস্থ্য পরীক্ষা ও রক্ত পরীক...

2 days ago
দক্ষিণেশ্বরে আইনী সচেতনতা শিবিরে বিচারপতি - আইপিএস
শিক্ষা ও স্বাস্থ্য
দক্ষিণেশ্বরে আইনী সচেতনতা শিবিরে বিচারপতি - আইপিএস

রবিবার আইনি সচেতনার উপর একটি শিবির অনুষ্ঠিত হলো আড়িয়াদহ অ্যাসোসিয়েশন গ্রন্থাগারে।

2 days ago
ভাষা নির্বাচন করুন