Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
রাজ্য-রাজনীতি

নিট প্রশ্ন ফাঁস মামলায় ধৃত ১৬ জনের দুদিনের জেল হেফাজতে রাখার নির্দেশ বদলে জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

নিট প্রশ্ন ফাঁস মামলায় ধৃত ১৬ জনের দুদিনের জেল হেফাজতে রাখার নির্দেশ বদলে জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলায় নিট আন্দোলনে সাংবাদিক নিগ্রহে ধৃত ১৬ জনকেই জামিন দিল ব্যাঙ্কশাল আদালত। মঙ্গলবার আদালতে তোলা হলে পুলিশের তরফে ধৃতদের জেল হেফাজতের আর্জি জানানো হয়েছিল। ৩০ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশও দিয়েছিলেন বিচারক। তবে সুপ্রিম নির্দেশের জেরেই বদলে গেল রায়।

মোল্লা জসিমউদ্দিন, অবশেষে ধর্মতলায় ধুন্ধুমারে ধৃত ১৬ জনকেই জামিন দিল ব্যাঙ্কশাল আদালত। মঙ্গলবার আদালতে তোলা হলে পুলিশের তরফে ধৃতদের জেল হেফাজতের আর্জি জানানো হয়েছিল। ৩০ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশও দিয়েছিলেন বিচারক। তবে সুপ্রিম নির্দেশের জেরেই বদলে গেল রায়। জেল হেফাজতের নির্দেশ বদলে ধৃতদের জামিন মঞ্জুর করলেন বিচারক।৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়।


মঙ্গলবার কলকাতার ব্যাঙ্কশাল আদালত নিট প্রশ্ন ফাঁস মামলায় গ্রেফতার হওয়া ১৬ জন আন্দোলনকারীর ৩০ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। সম্প্রতি ধর্মতলার প্রতিবাদী মিছিলকে কেন্দ্র করে অশান্তি ও সংবাদকর্মী নিগ্রহের ঘটনায় কলকাতা পুলিস ১৬ জনকে গ্রেফতার করেছে। এদিন ব্যাঙ্কশাল আদালতে ধৃতদের পক্ষের আইনজীবী জামিনের আবেদন জানিয়ে যুক্তি দেন যে, -'তদন্তে সবরকম সহযোগিতা করা হয়েছে, রিকনস্ট্রাকশন সম্পন্ন এবং কারও কোনও গুরুতর আঘাত নেই' ।


অপরদিকে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে হওয়া ছাত্র আন্দোলনের জেরে গ্রেফতার বা আটক হওয়া পড়ুয়াদের বড় স্বস্তি দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, যেসব ছাত্রছাত্রীর বিরুদ্ধে কোনও অপরাধমূলক পূর্ব রেকর্ড নেই, তাঁদের অবিলম্বে মুক্তি দিতে হবে।এদিন ব্যাঙ্কশাল আদালতে ধৃতদের আইনজীবী সওয়াল-জবাবে বলেন -' অন্যান্য রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হলেও পশ্চিমবঙ্গে তা কেন হচ্ছে না?' এর জবাবে আদালত জানায়, এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট কোনও গাইডলাইন থাকলে তা আদালতে জমা দিতে হবে।


অন্যদিকে, জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী নতুন কোনও অগ্রগতি না থাকলেও ধৃতদের জেল হেফাজতের আবেদন জানান, যা আদালত মঞ্জুর করে।পরে অবশ্য জামিন দেয় আদালত। বিহার ও অসমের মতো প্রতিবেশী রাজ্যগুলোতে আন্দোলনকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের পর, এবার একই পথে হাঁটার সিদ্ধান্ত নিতে পারে রাজ্য । এর আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং নিট কেলেঙ্কারির প্রতিবাদে দেশজুড়ে গর্জে উঠেছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তাদের স্পষ্ট হুঁশিয়ারি ছিল-- -'আন্দোলনকারীদের বিরুদ্ধে রুজু করা সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার না করা হলে পুনরায় আরও বৃহত্তর ধর্না ও কর্মসূচির পথ বেছে নেওয়া হবে। যুবসমাজ ও বিরোধী দলগুলির এই লাগাতার চাপের মুখে পড়ে শেষপর্যন্ত সুর নরম করতে বাধ্য হয় বিজেপি শাসিত রাজ্যগুলি।


গত সোমবার সন্ধ্যায় প্রথমে বিহার সরকার আন্দোলনকারীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার পরপরই অসমের বিজেপি সরকারও কড়া পদক্ষেপ থেকে সরে আসে। অসমে রুজু হওয়া ৫টি মামলায় আটক ১৩ জন বিক্ষোভকারীকে মুক্তি দিতে চার দফা নির্দেশিকা জারি করে হিমন্ত বিশ্বশর্মার রাজ্য প্রশাসন। অন্য রাজ্যগুলির এই সিদ্ধান্ত এবং কেন্দ্রের নির্দেশিকাকে মান্যতা দিয়েই এবার পশ্চিমবঙ্গ সরকারও ধৃতদের স্বস্তি দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে বলে জানা যাচ্ছে।

Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

3 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

2 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

2 days ago
ভাষা নির্বাচন করুন