Sangbad Bharat
Tuesday, 03 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
সাহিত্য ও সংস্কৃতি

কাটোয়ায় সিঙ্গির মোড়ে গ্রহরাজ ঠাকুরের বাৎসরিক উৎসবে কবিগান ও বাউল গানের আসর

কাটোয়ায় সিঙ্গির মোড়ে গ্রহরাজ ঠাকুরের বাৎসরিক উৎসবে কবিগান ও বাউল গানের আসর

কাটোয়ার ২ নং ব্লকের করুই অঞ্চলের সিঙ্গির মোড়ে গ্রহরাজ ঠাকুরের বাৎসরিক উৎসব এবার চতুর্থ দিনে পড়ল। উৎসবকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত মন্দির চত্বরে আয়োজন করা হয় কবিগান ও বাউল গানের আসর।

রাহুল রায় কাটোয়া : কাটোয়ার ২ নং ব্লকের করুই অঞ্চলের সিঙ্গির মোড়ে গ্রহরাজ ঠাকুরের বাৎসরিক উৎসব এবার চতুর্থ দিনে পড়ল। উৎসবকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত মন্দির চত্বরে আয়োজন করা হয় কবিগান ও বাউল গানের আসর। গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতি ও লোকশিল্পকে ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন কুরচিগ্রামবাসীরা।


মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মন্দির চত্বরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ কবিগানের আসর। কবিয়ালদের কথার লড়াই ও সুরে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সন্ধ্যার পর বসে বাউল গানের আসর। বাউল শিল্পীদের সুরেলা পরিবেশনায় জমে ওঠে অনুষ্ঠান মঞ্চ। তাঁদের গানে মুগ্ধ হয়ে দর্শকদের মধ্যেও দেখা যায় উৎসাহ-উদ্দীপনা।


বাউল গান শুনতে দূরদূরান্ত থেকে বহু মানুষ মন্দির চত্বরে ভিড় জমান। উপস্থিত ছিলেন বহু মহিলা দর্শকও। গান, সুর ও লোকসংস্কৃতির মেলবন্ধনে রাতভর এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পকে বাঁচিয়ে রাখার এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা।

Related News

মহাতীর্থ নাসিক শিব ও রামের মেলবন্ধন
সাহিত্য ও সংস্কৃতি
মহাতীর্থ নাসিক শিব ও রামের মেলবন্ধন

মহাকাব্য রামায়ণ ও পৌরাণিক কাহিনী অনুসারে মহারাষ্ট্রের পবিত্র গোদাবরী নদীর তীরে অবস্থিত নাসিক শুধু একটি শহর নয়, এটি হাজ...

8 hrs ago
বোলপুর গণনাট্য উত্তরণের ৪৫ বছর পূর্তি উপলক্ষে সুপুরে দু’দিনের নাট্য উৎসব শুরু
সাহিত্য ও সংস্কৃতি
বোলপুর গণনাট্য উত্তরণের ৪৫ বছর পূর্তি উপলক্ষে সুপুরে দু’দিনের নাট্য উৎ...

বোলপুর গণনাট্য উত্তরণের ৪৫ বছর পূর্তি উপলক্ষে ‘এসো প্রাণের উৎসবে’ স্লোগানকে সামনে রেখে শনিবার সুপুর দেবদূত ক্লাব সংস্কৃত...

1 days ago
"বৈদেহী" পত্রিকার শারদীয়া সংখ্যা প্রকাশ
সাহিত্য ও সংস্কৃতি
"বৈদেহী" পত্রিকার শারদীয়া সংখ্যা প্রকাশ

রবিবার 'বৈদেহী' পত্রিকার শারদীয়া সংখ্যা প্রকাশ উপলক্ষে ভারতসভা হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টা দেব...

1 days ago
বীরভূম জেলা পুলিশের উদ্যোগে খয়রাশোল থানার বিজয়া সম্মিলনী, সম্মানিত ৮টি পুজো কমিটি
সাহিত্য ও সংস্কৃতি
বীরভূম জেলা পুলিশের উদ্যোগে খয়রাশোল থানার বিজয়া সম্মিলনী, সম্মানিত ৮...

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে পুজো কমিটিগুলির সৃজনশীলতা, নান্দনিকতা ও সামাজিক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে ব...

2 days ago
श्रीसीतारामवैदिकादर्शसंस्कृतमहाविद्यालये पाक्षिकी वाक्यार्थसभा सम्पन्ना।
সাহিত্য ও সংস্কৃতি
श्रीसीतारामवैदिकादर्शसंस्कृतमहाविद्यालये पाक्षिकी वाक्यार्थसभा सम्पन्न...

केन्द्रीयसंस्कृतविश्वविद्यालयसम्बद्धे श्रीसीतारामवैदिकादर्शसंस्कृतमहाविद्यालये प्रतिपक्षम् आयोज्यमानायाः पाक्षिक्याः वाक...

5 days ago
রুদ্রাণীর বেশে নিবেদিতা: অগ্নিযুগের গোপন ধাত্রী
সাহিত্য ও সংস্কৃতি
রুদ্রাণীর বেশে নিবেদিতা: অগ্নিযুগের গোপন ধাত্রী

শ্বেতশুভ্র সন্ন্যাসিনীর বেশ, গলায় রুদ্রাক্ষের মালা, আর চোখেমুখে এক শান্ত সমাহিত জ্যোতি। স্বামী বিবেকানন্দের মানসকন্যা ভগ...

5 days ago
ভাষা নির্বাচন করুন