Sangbad Bharat
Saturday, 05 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নদীগর্ভে তলিয়ে গেল একের পর এক বসতবাড়ি, হিংলো নদীর ভাঙনে গৃহহীন একাধিক পরিবার জঙ্গলমহলের রাইপুরে মদন গোপাল মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ফরাক্কায় ফের রেললাইনে ধস, বাতিল একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন! শাড়ি খুলে বানালেন দড়ি , নেপালের বন্যায় উদ্ধার করলেন ২১ জন তীর্থযাত্রীকে ; কে সেই ভারতীয... অজয়ের জল বাড়তেই মাঝখাড়ায় বাঁধের বেহাল রাস্তা পরিস্থিতি পরিদর্শনে সমাজসেবী ননীচূড়া ঘোষ বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে আড়াই হাজার কোটির মে... বাঁকুড়ার রাইপুরে কৌশিক সেনের বাড়ি থেকে বিশাল ময়াল (অজগর) উদ্ধার, চাঞ্চল্য এলাকায় পুরুলিয়ায় সাইবার ক্রাইমে বিরাট সাফল্য: ২১৭টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ, বান্দোয়ানের যুবক ... নদীগর্ভে তলিয়ে গেল একের পর এক বসতবাড়ি, হিংলো নদীর ভাঙনে গৃহহীন একাধিক পরিবার জঙ্গলমহলের রাইপুরে মদন গোপাল মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ফরাক্কায় ফের রেললাইনে ধস, বাতিল একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন! শাড়ি খুলে বানালেন দড়ি , নেপালের বন্যায় উদ্ধার করলেন ২১ জন তীর্থযাত্রীকে ; কে সেই ভারতীয... অজয়ের জল বাড়তেই মাঝখাড়ায় বাঁধের বেহাল রাস্তা পরিস্থিতি পরিদর্শনে সমাজসেবী ননীচূড়া ঘোষ বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে আড়াই হাজার কোটির মে... বাঁকুড়ার রাইপুরে কৌশিক সেনের বাড়ি থেকে বিশাল ময়াল (অজগর) উদ্ধার, চাঞ্চল্য এলাকায় পুরুলিয়ায় সাইবার ক্রাইমে বিরাট সাফল্য: ২১৭টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ, বান্দোয়ানের যুবক ...
রাজ্য-রাজনীতি

জমি দুর্নীতি মামলায় সুমিত রায়ের আগাম জামিন খারিজ করলো কলকাতা হাইকোর্ট

জমি দুর্নীতি মামলায় সুমিত রায়ের আগাম জামিন খারিজ করলো কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে শালবনি জমি প্লট দুর্নীতি মামলায় বড় ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

মোল্লা জসিমউদ্দিন, সোমবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে শালবনি জমি প্লট দুর্নীতি মামলায় বড় ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এর ফলে এই মামলায় তাঁর গ্রেফতারির আশঙ্কা আরও বেড়ে গেল বলে মনে করছে আইনজীবীদের একাংশ।


সোমবার কলকাতা হাইকোর্টে আগাম জামিনের মামলা খারিজ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।রাজ্যের উচ্চ আদালতের পর্যবেক্ষণ, -'সরকারি জমির প্লট বরাদ্দকে ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগ অত্যন্ত গুরুতর'। তদন্তে ইতিমধ্যেই গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের বয়ানে সুমিত রায়ের নাম উঠে এসেছে বলেও আদালতে জানানো হয়। সেই কারণেই তদন্তের স্বার্থে তাঁকে আগাম জামিন দেওয়া উচিত হবে না বলে মত আদালতের। অন্যদিকে, ডেবরা চাকরি দুর্নীতি মামলায় অবশ্য কিছুটা স্বস্তি পেয়েছেন সুমিত রায়। ওই মামলায় শর্তসাপেক্ষে তাঁকে আগাম জামিন দিয়েছে আদালত।


নির্দেশ অনুযায়ী, আগামী ১০ দিনের মধ্যে তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দিতে হবে এবং তদন্তে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করতে হবে।তদন্তকারী সংস্থার দাবি, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় ৩০ লক্ষ টাকার দাবি করা হয়েছিল। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এর মধ্যে ৬ লক্ষ টাকার লেনদেনও হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। উল্লেখ্য, একাধিক মামলায় সুমিত রায়ের নাম সামনে এসেছে। গত সপ্তাহে তোলাবাজির একটি মামলার তদন্তে তার নিউ আলিপুরের ঠিকানায় পৌঁছয় পুলিশ।


দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া একটি এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে 'সেবাশ্রয়'-এর নামে তোলাবাজির অভিযোগ আনা হয়েছে। সেই মামলার তদন্তও এখনও চলছে।, পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকায় একটি পৃথক চাকরি দুর্নীতির মামলাতেও সুমিত রায়ের নাম রয়েছে। সেই মামলায় আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট। তবে আদালত শর্ত দিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দিতে হবে তাঁকে। ভবিষ্যতে তদন্তের প্রয়োজনে ডাকা হলে তখনও সহযোগিতা করতে হবে।

Related News

বাড়ির পরিচারিকার নাবালিকা মেয়েকে নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বীরভূমে
রাজ্য-রাজনীতি
বাড়ির পরিচারিকার নাবালিকা মেয়েকে নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ...

বাড়ির পরিচারিকার নাবালিকা মেয়েকে নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বীরভূমে

14 hrs ago
শর্তসাপেক্ষে জমিয়ত উলেমা হিন্দ কে কর্মসূচি পালনে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
রাজ্য-রাজনীতি
শর্তসাপেক্ষে জমিয়ত উলেমা হিন্দ কে কর্মসূচি পালনে অনুমতি দিল কলকাতা হাই...

শর্তসাপেক্ষে কর্মসূচি পালনে অনুমতি পেল জমিয়ত উলেমা হিন্দ।দীর্ঘ টানাপোড়েন এবং আইনি লড়াইয়ের পর অবশেষে শর্তসাপেক্ষে ধর্না...

1 days ago
আবাস যোজনায় রাজ্যের রিপোর্টে 'হতবাক' হাইকোর্ট,ডিএমের সশরীর হাজিরার নির্দেশ
রাজ্য-রাজনীতি
আবাস যোজনায় রাজ্যের রিপোর্টে 'হতবাক' হাইকোর্ট,ডিএমের সশরীর হাজিরার নির...

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এক দুর্নীতি মামলায় প্রশাসনের আধিকারিকদের ভূমিকায় ক্ষুব্ধ হয়।ব...

1 days ago
বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে আড়াই হাজার কোটির মেগা প্রকল্প Breaking
রাজ্য-রাজনীতি
বীরভূমের রেল মানচিত্রে নতুন বিপ্লব, সিউড়ি-নলা ও সিউড়ি-প্রান্তিক রেলপথে...

বীরভূমের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে দিতে একযোগে গতি পেল বহু প্রতীক্ষিত দুটি রেল প্রকল্প। জেলা সদর সিউড়ি থেকে ঝাড়...

1 days ago
সিপিআইএম নেতা লাহেক আলী অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট Breaking
রাজ্য-রাজনীতি
সিপিআইএম নেতা লাহেক আলী অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট

বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী লাহেক আলী কে গ্রেফতার করে পুলিশ বারুইপুর কান্ডে।...

2 days ago
ভারতের কমিউনিস্ট পার্টির রাইপুর বিডিও অফিসে গণ ডেপুটেশন। Breaking
রাজ্য-রাজনীতি
ভারতের কমিউনিস্ট পার্টির রাইপুর বিডিও অফিসে গণ ডেপুটেশন।

ভারতের কমিউনিস্ট পার্টির ডেপুটেশন কৃষক বন্ধু প্রকল্প অবিলম্বে চালু করা, অন্নপূর্ণা যোজনায় সমস্ত যোগ্য উপভোক্তাদের একাউন...

2 days ago
ভাষা নির্বাচন করুন