Sangbad Bharat
Sunday, 18 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো...
রাজ্য-রাজনীতি

জেলে বন্দিদের দুর্দশা জীবন কাটাতে বিস্তারিত রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

জেলে বন্দিদের দুর্দশা জীবন কাটাতে বিস্তারিত রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

জেল হেফাজতে মৃত্যু থেকে শুরু করে জেলে বন্দিদের উপচে পড়া ভিড়, মহিলা বন্দিদের নিরাপত্তা থেকে শুরু করে এইচআইভি-র মতো রোগের চিকিৎসা, রাজ্যের সংশোধনাগারগুলির সামগ্রিক পরিকাঠামো নিয়ে এবার কঠোর অবস্থান নিল কলকাতা হাইকোর্ট।

মোল্লা জসিমউদ্দিন, চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের বিভিন্ন জেলে বিচারধীন বন্দিদের নিয়ে গুরত্বপূর্ণ নির্দেশ দিল। জেল হেফাজতে মৃত্যু থেকে শুরু করে জেলে বন্দিদের উপচে পড়া ভিড়, মহিলা বন্দিদের নিরাপত্তা থেকে শুরু করে এইচআইভি-র মতো রোগের চিকিৎসা, রাজ্যের সংশোধনাগারগুলির সামগ্রিক পরিকাঠামো নিয়ে এবার কঠোর অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। বন্দিদের অধিকার রক্ষা ও পরিকাঠামো সংক্রান্ত এক মামলায় রাজ্য সরকারকে একগুচ্ছ কড়া নির্দেশ দিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করল ডিভিশন বেঞ্চ।কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, -'নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাজ্যকে এই সব বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে।' রাজ্যের উচ্চ আদালতে রাজ্য যে রিপোর্ট জমা দিয়েছিল, সেখানে ২০২২ সাল থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত হেফাজতে মৃত্যুর তথ্য ছিল। কিন্তু তাতে সন্তুষ্ট নয় ডিভিশন বেঞ্চ ।


হাইকোর্টের নির্দেশ, -'২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে যত হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে, তার বিস্তারিত তথ্য পরবর্তী রিপোর্টে যুক্ত করতে হবে'।শুধু তাই নয়, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত জেলাভিত্তিক হেফাজতে মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তালিকা (মৃতদের নাম ও ঠিকানাসহ) আগামী ৩১ জুলাই, ২০২৬-এর মধ্যে 'পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ'-এর সদস্য-সচিবের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।মৃত বন্দিদের পরিবারের কাছে ক্ষতিপূরণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে ।


মৃতদের আইনি উত্তরাধিকারীদের দ্রুত চিহ্নিত করে, প্রয়োজনে তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়ে ক্ষতিপূরণ দেওয়ার কাজ নিশ্চিত করতে হবে। পরবর্তী শুনানিতে এই ক্ষতিপূরণ দেওয়ার কাজ কতটা এগিয়েছে তার খতিয়ানও দেখতে চেয়েছে ডিভিশন বেঞ্চ ।বিভিন্ন রাজ্যের সংশোধনাগারগুলির তীব্র কর্মীসংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ডিভিশন বেঞ্চ। সরকারি রিপোর্ট অনুযায়ী, রাজ্যে মোট অনুমোদিত পদের সংখ্যা ৪ হাজার ৭৮৯টি হলেও বর্তমানে কাজ করছেন মাত্র ৩ হাজার ৩২২ জন। অর্থাৎ, ১ হাজার ৪৬৭টি গুরুত্বপূর্ণ পদ শূন্য পড়ে রয়েছে। এই মামলার শুনানি চলাকালীন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানান, দ্রুত এই শূন্যপদ পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কলকাতা হাইকোর্ট কেবল মৌখিক আশ্বাসে সন্তুষ্ট নয় পরবর্তী রিপোর্টে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দিষ্ট সময়সীমা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিভিন্ন জেলে বন্দিদের অতিরিক্ত ভিড় নিয়েও রাজ্যের তুমুল সমালোচনা করেছে আদালত। পরিসংখ্যান বলছে, রাজ্যের ৬১টি সংশোধনাগারে ২১ হাজার ৯২৯ জন বন্দি রাখার ক্ষমতা থাকলেও, বর্তমানে সেখানে রয়েছেন ২৩ হাজার ৮৮৬ জন। অর্থাৎ ক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি রাখা হচ্ছে সংশোধনাগারগুলিতে।


ঠিক এই পরিস্থিতি মোকাবিলায় রাজ্য নতুন সংশোধনাগার নির্মাণের যে পরিকল্পনার কথা জানিয়েছে, তার নির্দিষ্ট সময়সূচিও পরবর্তী রিপোর্টে দিতে হবে। একই সঙ্গে, জনসংখ্যা বৃদ্ধির পূর্বাভাস ও ভবিষ্যতে বন্দির সংখ্যা বাড়ার সম্ভাবনা খতিয়ে দেখে দীর্ঘমেয়াদি কী পরিকল্পনা নেওয়া হচ্ছে, তাও জানতে চেয়েছে রাজ্যের উচ্চ আদালত।মহিলা বন্দিদের সুরক্ষা নিয়ে অত্যন্ত স্পর্শকাতর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সংশোধনাগারে পুরুষ ও মহিলা বন্দিদের যাতায়াতের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথ সিসিটিভির নজরদারিতে রয়েছে কি না? এবং মহিলা বন্দিদের তল্লাশির জন্য আলাদা গোপন ঘরের ব্যবস্থা রয়েছে কি না? তা পরবর্তী রিপোর্টে স্পষ্ট জানাতে হবে।অভিযোগ, জেল হেফাজতে থাকাকালীন কয়েকজন মহিলা বন্দি এইচআইভি পজিটিভ হয়েছেন।


এই অভিযোগকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সংশোধনাগারগুলিতে এই ধরণের রোগে আক্রান্ত বন্দিদের সঠিক সংখ্যা কত এবং তাঁদের চিকিৎসার জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা সবিস্তারে জানানোর জন্য রাজ্যকে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

Related News

মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা গ্রামে। Breaking
রাজ্য-রাজনীতি
মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো ...

বাঁকুড়ার খাতড়া ব্লকের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গোঁসাই ডাঙ্গা গ্রামের মহিলাদের উদ্যোগে ও পরিচালনায় অন্নপূর্ণা...

2 hrs ago
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? Breaking
রাজ্য-রাজনীতি
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছি...

সপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে অতিরিক্ত ভিড়ের চাপে হুড়োহুড়িতে দুর্ঘটনা। ধাক্কাধাক্কিতে ...

7 hrs ago
পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ,  দুষ্কৃতীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মিছিল Breaking
রাজ্য-রাজনীতি
পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, ...

বিজেপির বাধা সত্ত্বেও বুক স্টল তৈরি করা হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেই স্টল ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠল। ...

22 hrs ago
নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমিটির পুজায় Breaking
রাজ্য-রাজনীতি
নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিল...

নবপত্রিকা স্নান / কলাবউ স্নান এর শোভাযাত্রা দেখা গেল অরুন্ডা গ্রাম বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমিটির পুজায়। সপ্তমীর ভোরে ...

1 days ago
অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বোধন করলেন "অরুন্ডা বন্ধু মিলন সংঘের দুর্গাপুজো কমিটির" Breaking
রাজ্য-রাজনীতি
অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দ...

অভিনব উদ্যোগ "অরুন্ডা বন্ধু মিলন সংঘের দুর্গাপুজো কমিটির" গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বোধন করলেন। এই অভিনব...

1 days ago
দুর্গাপুজোর আগেই বড় সাফল্য বীরভূমের লাভপুর থানার পুলিশের, প্রায় ৭০ লিটার বিদেশি মদ-সহ গ্রেফতার ১ Breaking
রাজ্য-রাজনীতি
দুর্গাপুজোর আগেই বড় সাফল্য বীরভূমের লাভপুর থানার পুলিশের, প্রায় ৭০ ল...

দুর্গাপুজোর আগেই বড় সাফল্য লাভপুর থানার পুলিশের। পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৭০ লিটার বিদেশি মদ উদ্ধার করে। সেই সঙ্গে ঘ...

3 days ago
ভাষা নির্বাচন করুন