Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
রাজ্য-রাজনীতি

বেআইনি দখলদার উচ্ছেদ মামলায় ফের রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট

বেআইনি দখলদার উচ্ছেদ মামলায় ফের রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট

দখল উচ্ছেদ বলে রিপোর্ট দেওয়া হল আর সাত দশদিন পর ফের বেআইনি নির্মাণ হলে সেটা আদালত বরদাস্ত করবে না

মোল্লা জসিমউদ্দিন, বৃহস্পতিবার বেআইনী নির্মাণ মামলায় কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।উল্টোডাঙা থেকে এয়ারপোর্ট ভিআইপি রোডে বেআইনি দখলদার উচ্ছেদ মামলায় ফের রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যে বেআইনি দখলদারি সরানোর কাজ চলছে দাবি রাজ্যের।


এদিন ভিআইপি রোডে বেআইনি দখলদারি সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে জানান, -'২৪ টি নির্মাণের মধ্যে এখন পর্যন্ত ১০ টি সরানো হয়েছে।বাকিগুলো সরানোর প্রক্রিয়া চলছে'।তবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী জানান , আমরা দেখি সরানোর এক সপ্তাহের মধ্যে আবার সেগুলো পুরনো জায়গায় চলে আসে'। আবেদনকারীর আইনজীবীর দাবি, -'বাস্তবে কোনও দখলদারকেই সরানো হয়নি'।


আবেদনকারীর আইনজীবীর উদেশ্যে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন , রিপোর্ট দিয়ে জেলাশাসক দখল উচ্ছেদের কথা বলেছেন। এরফলে আগামী দিনে দখল উচ্ছেদের রিপোর্ট দেওয়ার পরই মামলাকারী লিখিতভাবে তার আপত্তির কথা জানতে পারবেন'।এই প্রসঙ্গে রাজ্যকে ডিভিশন বেঞ্চের সতর্কতা -'দখল উচ্ছেদ বলে রিপোর্ট দেওয়া হল আর সাত দশদিন পর ফের বেআইনি নির্মাণ হলে সেটা আদালত বরদাস্ত করবে না।'রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আশ্বাস, এখন আর সে সব হবেনা। এটা কোনও রাজনৈতিক আশ্বাস নয়। আমরা নতুন করে কাউকে বসতে দেবো না:।


আবেদনকারীর আইনজীবীর ফের দাবি, -'উচ্ছেদ না হওয়া নিয়ে নিজের বক্তব্যে অনড় থেকে দাবি করেন কেষ্টপুর থেকে দমদম পার্কের মধ্যে বামদিকে সেচ দপ্তরের জায়গা দখল করে বসতি তৈরি হয়েছে। হাজার হাজার ব্যক্তি সেখানে বেআইনি ভাবে বসবাস করছে'।ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মন্তব্য আবেদনকারী আইনজীবীর উদ্দেশ্যে, -'প্রাথমিক ভাবে আপনার জয় হয়েছে। কারন এতদিন ধরে যে স্থিতাবস্থা তৈরি হয়েছিল, আপনার চেষ্টায় সেটা নড়েছে'। আগামী ১৮ অগাস্ট ফের শুনানি। জেলাশাসককে ওইদিন ফের হাজির হতে হবে আদালতে।

Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

3 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

2 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

2 days ago
ভাষা নির্বাচন করুন