Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
সাহিত্য ও সংস্কৃতি

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উপলক্ষে রামপুরহাটে আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উপলক্ষে রামপুরহাটে আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উপলক্ষে বুধবার (২৯ জুলাই) রামপুরহাট টাউন টেক্সটবুক লাইব্রেরি অ্যান্ড ফ্রি কোচিং সেন্টারের উদ্যোগে এক আলোচনা সভা ও পড়ুয়াদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখ রিয়াজুদ্দিন, রামপুরহাট: ভারতীয় নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ পুরুষ, মহান শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উপলক্ষে বুধবার (২৯ জুলাই) রামপুরহাট টাউন টেক্সটবুক লাইব্রেরি অ্যান্ড ফ্রি কোচিং সেন্টারের উদ্যোগে এক আলোচনা সভা ও পড়ুয়াদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সূচনায় প্রতিষ্ঠানে স্থাপিত বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে এলাকার খুদে পড়ুয়ারা গান ও আবৃত্তি পরিবেশন করে উপস্থিত সকলকে মুগ্ধ করে। পাশাপাশি প্রবীণরাও স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে বিদ্যাসাগরের জীবন, আদর্শ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক শ্রী তাঞ্জিলাল সিদ্দিকী। সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট শ্রী মুরারী সাহা, শ্রী হীরেন ঘোষ এবং শ্রী লক্ষ্মীকান্ত লেট। বক্তারা তাঁদের বক্তব্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা বিস্তার, নারীশিক্ষার প্রসার, বিধবা বিবাহ প্রবর্তন, সমাজ সংস্কার এবং মানবসেবামূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। বর্তমান প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও মূল্যবোধ পৌঁছে দেওয়ার ওপরও তাঁরা গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে প্রতিষ্ঠানের পাঠরত ছাত্র-ছাত্রীদের পাশাপাশি ক্যানেলপাড় এলাকার পড়ুয়াদের হাতে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকদের এই উদ্যোগে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন।

বিদ্যাসাগরের আদর্শকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতিবছরের মতো এ বছরও এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

Related News

গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গণপতি উৎসবে
সাহিত্য ও সংস্কৃতি
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গ...

গোপুরমে গজানন থিমকে সামনে রেখে সিদ্ধিদাতা গণেশের জন্ম থেকে মহাভারত রচনার কাহিনি ছবির মাধ্যমে তুলে ধরে গণেশ উৎসবে মাতলো ব...

1 days ago
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গণপতি উৎসবে
সাহিত্য ও সংস্কৃতি
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গ...

গোপুরমে গজানন থিমকে সামনে রেখে সিদ্ধিদাতা গণেশের জন্ম থেকে মহাভারত রচনার কাহিনি ছবির মাধ্যমে তুলে ধরে গণেশ উৎসবে মাতলো ব...

1 days ago
জীবনে চিরন্তন সত্য
সাহিত্য ও সংস্কৃতি
জীবনে চিরন্তন সত্য

নিজের মতো করে বাঁচো? কারো কাছে তুমি নগন্য, কারো কাছে তুমি জঘন্য, আবার কারো কাছে তার সবটুকুই তুমিই। যেমন, শিশুর কাছে তার ...

2 days ago
দুর্গা পুজো নিয়ে পুরোহিত প্রশিক্ষণ শিবির বাঁকুড়ায়।
সাহিত্য ও সংস্কৃতি
দুর্গা পুজো নিয়ে পুরোহিত প্রশিক্ষণ শিবির বাঁকুড়ায়।

আসন্ন দুর্গাপূজা কিভাবে হবে সে বিষয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে বাঁকুড়া জেলা টোল পন্ডিত পুরোহিত সমিতি।

2 days ago
হাওড়া টাউনহলঘরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান
সাহিত্য ও সংস্কৃতি
হাওড়া টাউনহলঘরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

শনিবার হাওড়া টাউন হলে এক অনন্যসাধারণ অভিনব অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে শুরু থেকে শেষ অবধি উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্...

2 days ago
কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে ক্ষুদে পড়ুয়ারা।
সাহিত্য ও সংস্কৃতি
কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে ক্ষুদে পড়ুয়ারা।

কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের জন্ম বার্ষিকী উপলক্ষে চাতরী নিম্ন বুনিয়াদি আবাসিক বিদ্যালয়ের শিমুল -...

3 days ago
ভাষা নির্বাচন করুন