Sangbad Bharat
Monday, 02 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
জেলার খবর

বাঁকুড়া বারুইপাড়ায় স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী পখন্না

বাঁকুড়া বারুইপাড়ায় স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী পখন্না

গলায় পরপর কুড়ুলের কোপ! ভাইদের সাথে পৃথক সংসারে না থাকার অভিযোগে ভোররাতে স্বামীকে নৃশংস ভাবে খুন করে গ্রেফতার স্ত্রী। পখন্না গ্রামের বারুইপাড়ার চক্রবর্তী পরিবারে এই নিশংস ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ভোরে। মৃতের নাম উজ্জ্বল চক্রবর্তী (৫৩)

সাধন মন্ডল, বাঁকুড়া : গলায় পরপর কুড়ুলের কোপ! ভাইদের সাথে পৃথক সংসারে না থাকার অভিযোগে ভোররাতে স্বামীকে নৃশংস ভাবে খুন করে গ্রেফতার স্ত্রী। পখন্না গ্রামের বারুইপাড়ার চক্রবর্তী পরিবারে এই নিশংস ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ভোরে। মৃতের নাম উজ্জ্বল চক্রবর্তী (৫৩)।চক্রবর্তী পরিবারের মেজ ভাই সনৎ চক্রবর্তী বলেন আচমকাই ঘরের ভিতর থেকে ভারী কিছু আছড়ে পড়ার শব্দ পাই আমাদের বাড়ির কোনও অংশ ভেঙে পড়েছে বলে মনে হয়েছিল । কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভাই উজ্জলের ঘর থেকে ওর মেয়ের কান্না শুনে ঘরের ভেতরে যাই গিয়ে দেখি ভয়াবহ দৃশ্য। ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ভাই উজ্জ্বল চক্রবর্তী। অভিযোগ, নিজের মেয়ের সামনেই স্বামীর গলায় পরপর কুড়ুলের কোপ বসিয়েছেন স্ত্রী ঝুমা। গলায় গভীর ক্ষত, চারদিকে রক্ত। বাধা দিতে গিয়ে কুড়ুলের কোপ লাগে উজ্জ্বলের দাদা সনৎ চক্রবর্তীর হাতেও। শুক্রবার ভোররাতের এই নৃশংস ঘটনায় গ্রেফতার হয়েছেন অভিযুক্ত স্ত্রী।


পরিবার সূত্রে জানা যায় ২০১৭ সালে উজ্জ্বলের সঙ্গে বড়জোড়ার মনোহর গ্রামের বাসিন্দা ঝুমার বিয়ে হয়। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর ভাইদের সঙ্গে এক বাড়িতে থাকা নিয়ে আপত্তি ছিল ঝুমার। পৃথক সংসারের দাবি নিয়ে প্রায়ই অশান্তি হত। স্বামীর সংসার ছেড়ে অন্যত্র থাকা এবং অন্য সম্পর্কের সম্ভাব্য টানাপোড়েন নিয়েও প্রশ্ন উঠছে।


মৃতের দাদা সনৎ চক্রবর্তীর অভিযোগ, বিয়ের পর থেকে বেশিরভাগ দিন বৌমা বাপের বাড়ি চলে যেত। বিষয়টি নিয়ে পুলিশ ক্যাম্পের তখনকার পুলিশ অফিসার জয়দেব বাবুর সাথে আলোচনা হয়েছিল তারপর থেকে কিছুদিন ঠিক ছিল। এক বছর আমরা আলাদাই ছিলাম দুর্গাপূজার সময় একসাথে খাওয়া দাওয়া করেছিলাম। এটাই কাল হল। আমি বাধা দিতে গেলে আমার হাতে কুড়ুলের কোপ মারে বৌমা।মাঝে মাঝেই ভাইকে মেরে দেওয়ার হুমকি দিত। আজ ঘটে গেল সেই দুর্ভাগ্যজনক ঘটনা ভোরে ভাইয়ের ঘরে ছুটে গিয়ে কুড়ুল হাতে ঝুমাকে দেখতে পাই। বাধা দিতে গেলে তাঁর হাতেও কোপ মারা হয়। তাঁর দাবি, ভাইয়ের গলায় পরপর কুড়ুলের কোপ মেরেই খুন করা হয়েছে।


পুলিশ উজ্জ্বলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। মৃতের স্ত্রী ঝুমা চক্রবর্তী কে গ্রেফতার করা হয়েছে।বড়জোড়া থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন বলে পুলিশ সূত্রে জানা যায়।

Related News

রাস্তার দাবিতে রাইপুর বিডিওর কাছে দরবার গ্রামবাসীদের।
জেলার খবর
রাস্তার দাবিতে রাইপুর বিডিওর কাছে দরবার গ্রামবাসীদের।

বাঁকুড়া জেলার দক্ষিণ প্রান্তের ব্লক রায়পুরের সনাগারা গ্রাম পঞ্চায়েতের জঙ্গল লাখোয়া গ্রাম মরুকুম এই গ্রামে প্রায় ৭০ ...

3 hrs ago
লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Breaking
জেলার খবর
লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের...

ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে দেশজুড়ে পালিত হলো রাষ্ট্রীয় একতা দিবস। সেই কর্মসূচির সঙ্গে সা...

1 days ago
ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিউড়িতে জেলা কংগ্রেসের পদযাত্রা ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন
জেলার খবর
ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিউড়িতে জেলা কংগ্রেসের পদযাত্রা...

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সিউড়ি শহরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও পদযাত্...

2 days ago
শিক্ষকদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির
জেলার খবর
শিক্ষকদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ বঙ্গীয় প্রাথমিক ...

নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতি করার অধিকার থাকবে না বলে বুধবার মুখ্যমন্ত্রীর ঘোষণার প্রতিবাদ জানাল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক ...

4 days ago
পশুহাট চালুর দাবিতে রাজনগর বিডিওকে ডেপুটেশন, কালীপুজোর পর আলোচনার আশ্বাস
জেলার খবর
পশুহাট চালুর দাবিতে রাজনগর বিডিওকে ডেপুটেশন, কালীপুজোর পর আলোচনার আশ্ব...

দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে পশুহাট। এর ফলে চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন পশুপালক, ব্যবসায়ী থেকে শুরু করে পশুহাটকে কেন্দ্র...

5 days ago
আরামবাগের মলয়পুরে যাত্রীবাহী বাস উল্টে নয়ানজুলিতে, আহত ৭ Breaking
জেলার খবর
আরামবাগের মলয়পুরে যাত্রীবাহী বাস উল্টে নয়ানজুলিতে, আহত ৭

ভর দুপুরে আরামবাগে বাস উল্টে বিপত্তি। ঘটনা টি ঘটেছে হুগলির আরামবাগের মলয়পুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্...

5 days ago
ভাষা নির্বাচন করুন