সেখ রিয়াজউদ্দিন, বীরভূম | ৩০ শে অক্টোবর ২০২৬:
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সিউড়ি শহরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও পদযাত্রার আয়োজন করল বীরভূম জেলা কংগ্রেস। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছিল।
ইন্দিরা গান্ধীকে স্মরণ করে এদিন জেলা কংগ্রেসের উদ্যোগে সিউড়ির মসজিদ মোড়ে অবস্থিত তাঁর মূর্তিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত কংগ্রেস নেতৃত্ব তাঁকে এশিয়ার মুক্তিসূর্য হিসেবে অভিহিত করে বলেন, দেশের স্বার্থে তিনি নিরলসভাবে কাজ করে গিয়েছেন। শান্তি, সম্প্রীতি ও জাতীয় সংহতির বার্তা প্রচারে তাঁর ভূমিকা আজও স্মরণীয়। তাঁদের বক্তব্য, ইন্দিরা গান্ধীর মৃত্যুতে যে গুলি ঝাঁঝরা করেছিল তাঁর শরীর, তা আসলে ছিল হাজার হাজার অশুভ শক্তির আঘাত।
তাঁর আদর্শ ও স্মৃতিকে অ??