Sangbad Bharat
Tuesday, 03 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
শিক্ষা ও স্বাস্থ্য

"আমাদের পাঠশালায়" বিনাপয়সায় দুঃস্থ ছাত্রদের শিক্ষার আলো দেখাচ্ছেন বর্ধমানের রাজুয়া গ্রামের শিক্ষক ফিরোজ সেখ

"আমাদের পাঠশালায়" বিনাপয়সায় দুঃস্থ ছাত্রদের শিক্ষার আলো দেখাচ্ছেন বর্ধমানের রাজুয়া গ্রামের শিক্ষক ফিরোজ সেখ

শিক্ষকতা শুধু পেশা নয়, সমাজ গড়ারও অন্যতম মাধ্যম—এই ভাবনাকেই বাস্তবে রূপ দিচ্ছেন পূর্ব বর্ধমানের রাজুয়া গ্রামের শিক্ষক ফিরোজ সেখ। বর্তমান সময়ে শিক্ষাকে ঘিরে যখন ব্যয়ের চাপ ক্রমশ বাড়ছে, তখন সম্পূর্ণ বিনাপয়সায় দুঃস্থ ও প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের পড়াশোনার সুযোগ করে দিয়ে অনন্য নজির গড়েছেন তিনি।

রাহুল রায়,কাটোয়া : শিক্ষকতা শুধু পেশা নয়, সমাজ গড়ারও অন্যতম মাধ্যম—এই ভাবনাকেই বাস্তবে রূপ দিচ্ছেন পূর্ব বর্ধমানের রাজুয়া গ্রামের শিক্ষক ফিরোজ সেখ। বর্তমান সময়ে শিক্ষাকে ঘিরে যখন ব্যয়ের চাপ ক্রমশ বাড়ছে, তখন সম্পূর্ণ বিনাপয়সায় দুঃস্থ ও প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের পড়াশোনার সুযোগ করে দিয়ে অনন্য নজির গড়েছেন তিনি।


চুড়পুনী পশ্চিমপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ সেখ প্রায় চার বছর আগে নিজের বাড়িতেই গড়ে তোলেন ‘আমাদের পাঠশালা’। বর্তমানে সেখানে প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রী নিয়মিত পড়াশোনা করে। অধিকাংশই দুঃস্থ পরিবারের সন্তান। তাদের কাছ থেকে কোনও পারিশ্রমিক নেন না তিনি।


তবে তাঁর উদ্যোগ শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নয়। পড়ুয়াদের পরিবেশ সচেতনতা, গাছের পরিচর্যা এবং প্রকৃতির প্রতি ভালোবাসার পাঠও দেন ফিরোজ সেখ। নিজেও গাছপ্রেমী এই শিক্ষক বাড়িতে বিভিন্ন গাছের চারা তৈরি করেন এবং পড়ুয়াদের মধ্যেও সেই বার্তা ছড়িয়ে দেন। তাঁর এই কাজে স্ত্রী ফৈজী সুলতানাও সহযোগিতা করেন।


পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের প্রতিভা বিকাশে কবিতা, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় ‘আমাদের পাঠশালা’-য়। শিক্ষক দিবস উপলক্ষে রবিবার সন্ধ্যায় ‘আমাদের পাঠশালা’র উদ্যোগে এবং ‘কাটোয়া গাছ গ্রুপ’-এর সহযোগিতায় ফিরোজ সেখের বাড়ির ছাদে আয়োজিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পড়ুয়াদের কবিতা, নৃত্য-সহ বিভিন্ন পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাজিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার সাহা, শিক্ষক জাকীর হোসেন খান, মোল্লা আব্দুল আলীম, সেলিনা বেগম, জাহিরুল ইসলাম, জয়দীপ মুখার্জী-সহ আরও অনেকে। সহযোগিতার হাত বাড়িয়ে দেন শেখ মুস্তাফা ও শিবনাথ মিস্ত্রী।

অনুষ্ঠানে অতিথিদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষক দিবস উদযাপনের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তাও তুলে ধরা হয়।


ফিরোজ সেখের কথায়, অর্থের অভাবে কোনও মেধাবী ও দুঃস্থ পড়ুয়া যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেটাই তাঁর মূল লক্ষ্য। পড়ুয়ারা ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ভালো মানুষ হয়ে সমাজের কাজে আসুক—এই স্বপ্ন নিয়েই গত চার বছর ধরে তাঁর এই পথচলা। তাঁর এই উদ্যোগে প্রশংসা জানিয়েছেন এলাকার বাসিন্দা ও অভিভাবকরাও।

Related News

দক্ষিণবঙ্গ উৎপল ব্রাহ্মণ সোসাইটির উদ্যোগে মেধা অন্বেষণ পরীক্ষা
শিক্ষা ও স্বাস্থ্য
দক্ষিণবঙ্গ উৎপল ব্রাহ্মণ সোসাইটির উদ্যোগে মেধা অন্বেষণ পরীক্ষা

দক্ষিণবঙ্গ উৎকল ব্রাহ্মণ সোসাইটির উদ্যোগে মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হলো জেলা জুড়ে। বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় ...

1 days ago
মটগোদা আয়ুষ্মান আরোগ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
মটগোদা আয়ুষ্মান আরোগ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীর বিদায় সংবর্ধনা অনুষ...

মট গোদা জিপি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের স্বাস্থ্যকর্মী পার্বতী পাল এর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো গ্রাম পঞ্চায...

2 days ago
নওপাড়া মাহমুদিয়া মাদ্রাসার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, মানবতার বার্তা
শিক্ষা ও স্বাস্থ্য
নওপাড়া মাহমুদিয়া মাদ্রাসার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, মানবতার...

ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দিতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন কর...

4 days ago
চাকরি প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে ৬০ হাজার নিয়োগের অনুমোদন ক্যবিনেট মন্ত্রী সভার বৈঠকে Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
চাকরি প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে ৬০ হাজার নিয়োগের অনুমোদন ক্যবিনেট...

রাজ্যে ৬০ হাজার নিয়োগের অনুমোদন ক্যবিনেট মন্ত্রী সভার বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু ...

5 days ago
কলকাতার ছেলে অস্কার ক্লেইন পদক জিতে ইতিহাস গড়লেন আন্তর্জাতিক মঞ্চে ! Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
কলকাতার ছেলে অস্কার ক্লেইন পদক জিতে ইতিহাস গড়লেন আন্তর্জাতিক মঞ্চে !

স্ট্রিং ফিল্ড তত্ত্ব নিয়েও তাঁর কাজ আধুনিক তাত্ত্বিক পদার্থবিদ্যার গবেষণাকে এগিয়ে নিয়ে গিয়েছে। এই সব ক্ষেত্রেই তাঁর মৌলি...

9 days ago
দিনে তিনবার সাফাই বাধ্যতামূলক ! গাফিলতিতে টেন্ডার বাতিলের হুঁশিয়ারি স্বাস্থ্য ভবনের Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
দিনে তিনবার সাফাই বাধ্যতামূলক ! গাফিলতিতে টেন্ডার বাতিলের হুঁশিয়ারি স...

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় অনিয়মের অভিযোগ নতুন নয়। পর্যাপ্ত সরঞ্জাম ও সাফাইকর্মী থাকা সত্ত্বেও ...

10 days ago
ভাষা নির্বাচন করুন