সঞ্জয় কুমার দোলুই : বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রে "মহিষাসুরমর্দিনী" চন্ডীপাঠ বাঙালির নস্টালজিয়া। ৮ থেকে ৮০ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রে এই চণ্ডীপাঠে মুগ্ধ। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী চন্ডীপাঠের সুমধুর কন্ঠ আজও আকাশে বাতাসে ছড়িয়ে আছে। টিভিতে, রেডিওতে বর্তমানে সোস্যাল মিডিয়াতেও বাঙালি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী চন্ডীপাঠ না শুনলে দুর্গাপুজো আমেজ আসে না।মহিষাসুরমর্দিনী চন্ডীপাঠ মানেই দুর্গাপুজার আগমন বার্তা হৃদয়ে দোলা দেয়। আজ ৪ ই আগস্ট বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মজয়ন্তীতে তাঁর বাড়িতে গিয়ে মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
বাঙালির নস্টালজিয়া আবেগ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মজয়ন্তী তে তাঁর শ্যামবাজারের বাড়িতে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র জন্মজয়ন্তী সম্পর্কে ভাষন গিয়ে তাঁর বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করেন। এবং পরিবারের লোকজনের সাথে ও কথা বলেন। পরিবারের তরফ থেকে শ্যামবাজার মেট্রোস্টেশনের নাম পরিবর্তন করে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে রাখার প্রস্তাব করেন। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র নামাঙ্কিত মেট্রোস্টেশন এর প্রস্তাব টি রাজ্যসরকারের কাছে তুলে ধরবেন বলে আশ্বাস দেন। এই উদ্যোগ কে সাধুবাদ জানান সকলে। তবে দুর্গা পুজোর আগে শ্যামবাজার মেট্রোস্টেশনের নাম পরিবর্তন হয়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রে নামে হলে বাঙালির নস্টালজিয়া আবেগ ফুটে উঠবে মনে করছে বিশেষজ্ঞ মহল।
এছাড়াও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পরিবারের তরফ থেকে আকাশবাণী ভবনের ভিতরে একটা মূর্তি বসানোর প্রস্তাব দেওয়া হয়। তাদের এই দাবি মুখ্যমন্ত্রী সামনে তুলে ধরবেন বলে জানান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
তবে কি এবার দুর্গাপুজোয় শ্যামবাজার মেট্রোস্টেশনের নাম পরিবর্তন হতে চলেছে? বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে শ্যামবাজার মেট্রোস্টেশন? দুর্গাপুজোয় বাঙালির নস্টালজিয়া আবেগ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র নামে মেট্রোস্টেশন সময়ে অপেক্ষা মাত্র।