Sangbad Bharat
Monday, 02 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
রাজ্য-রাজনীতি

দুবরাজপুরের উন্নয়ন মূলক ১৫ দফা দাবি নিয়ে বিডিওর দ্বারস্থ কংগ্রেস

দুবরাজপুরের উন্নয়ন মূলক ১৫ দফা দাবি নিয়ে বিডিওর দ্বারস্থ কংগ্রেস

দুবরাজপুর ব্লকের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও জনস্বার্থের একাধিক দাবি নিয়ে দুবরাজপুরের ব্লক উন্নয়ন আধিকারিকের (বিডিও) কাছে শুক্রবার স্মারকলিপি জমা দিল ভারতীয় জাতীয় কংগ্রেসের দুবরাজপুর ব্লক কমিটি।

সেখ রিয়াজুদ্দিন, দুবরাজপুর: দুবরাজপুর ব্লকের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও জনস্বার্থের একাধিক দাবি নিয়ে দুবরাজপুরের ব্লক উন্নয়ন আধিকারিকের (বিডিও) কাছে শুক্রবার স্মারকলিপি জমা দিল ভারতীয় জাতীয় কংগ্রেসের দুবরাজপুর ব্লক কমিটি। 


কংগ্রেসের পক্ষ থেকে দুবরাজপুরকে মহকুমার মর্যাদা দেওয়া, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে অপসারণের দাবি এবং এসআইআর-এর কারণে বাদ পড়া ভোটারদের নাম ভোটার তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।


এছাড়াও দুবরাজপুর গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করা, দুবরাজপুরে মহিলা মহাবিদ্যালয় গড়ে তোলা এবং প্রকৃত প্রাপক মহিলাদের ভাতার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা এবং ধান কেনার ক্ষেত্রে দালালচক্র বন্ধ করার কথাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।


স্থানীয় পরিকাঠামো উন্নয়নের দাবির মধ্যে রয়েছে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের যাত্রা খতেজা খাতুন হাইস্কুলের খেলার মাঠ ফিরিয়ে দেওয়া, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে দুবরাজপুর ব্লকের বিভিন্ন গ্রাম ও পৌরসভা এলাকায় বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ, বক্রেশ্বর উন্নয়ন পর্ষদের কাজ বাস্তবায়ন এবং ব্লকের বিভিন্ন রাস্তা পুনর্নির্মাণ।


পাশাপাশি খাগড়া-জয়দেব কয়লাখনি এলাকার বাসিন্দাদের ন্যায্য ক্ষতিপূরণ দিয়ে প্রকল্প চালু করা, লোবা ও পদুমা গ্রাম পঞ্চায়েত এলাকায় অবৈধ যান চলাচল বন্ধ করা, নিরাময় যক্ষ্মা হাসপাতালের পরিবর্তে উন্নতমানের হাসপাতাল গড়ে তোলা এবং লোবা গ্রাম পঞ্চায়েতের অজয় নদের তীরে পশ্চিম বর্ধমানের সঙ্গে সংযোগকারী বাবুপুর ঘাটে সেতু নির্মাণের দাবিও জানানো হয়েছে।


এছাড়া যশপুর জুনিয়র গার্লস হাইস্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের দাবিও স্মারকলিপিতে স্থান পেয়েছে। কংগ্রেসের দুবরাজপুর ব্লক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, উল্লিখিত দাবিগুলি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। এবার প্রশাসন এই দাবিগুলির পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ করে, সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট এলাকার মানুষ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক কংগ্রেসের সভাপতি সেখ আলিম,সেখ জিয়াদুল্লা,শ্যামল বাউরি, মৃত্যুঞ্জয় পাল প্রমুখ নেতৃবৃন্দ।

Related News

মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন Breaking
রাজ্য-রাজনীতি
মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ...

মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন l ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন l রবিবার গভীর রাতে (প্রায় রবিবার মধ্যরাতে) ...

9 hrs ago
দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন Breaking
রাজ্য-রাজনীতি
দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক...

দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে রেলের উন্নয়নমূলক কাজের জন্য চলতি সপ্তাহে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। আসানসোল- আদ্রা এ...

10 hrs ago
ময়ূরেশ্বরের সভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে তোপ সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জির
রাজ্য-রাজনীতি
ময়ূরেশ্বরের সভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে তোপ সিপিএম নেত্রী মীনাক্...

শ্রমিকদের ন্যায্য মজুরি, মিড ডে মিল কর্মীদের আর্থিক সুরক্ষা এবং কৃষকদের বিভিন্ন সমস্যা-সহ একাধিক দাবিতে কেন্দ্র ও রাজ্য ...

1 days ago
CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুরনগর থেকে মতুয়াদের জন্য মুখ্যমন্ত্রীর বার্তা ? Breaking
রাজ্য-রাজনীতি
CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জ...

মুখ্যমন্ত্রী হওয়ার পর ঠাকুরনগরে প্রথম সফরেই কার্যত ‘কল্পতরু’ হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী। মতুয়া মহাতীর্থে নতুন মন্দির থেকে বা...

1 days ago
CAA : ঠাকুরনগরে গিয়ে CAA নিয়ে একগুচ্ছ ঘোষণা,৩১ ডিসেম্বরের মধ্যে CAA সার্টিফিকেট, আশ্বাসবানী মুখ্যমন্ত্রীর Breaking
রাজ্য-রাজনীতি
CAA : ঠাকুরনগরে গিয়ে CAA নিয়ে একগুচ্ছ ঘোষণা,৩১ ডিসেম্বরের মধ্যে CAA সা...

ঠাকুরনগরে গিয়ে CAA নিয়ে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ৩১ ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের ২.৫ লক্ষ আবেদনক...

1 days ago
সারেঙ্গা থানার উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান Breaking
রাজ্য-রাজনীতি
সারেঙ্গা থানার উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান

সারেঙ্গা থানা পুলিশের উদ্যোগে এলাকার বিশিষ্ট মানুষজন দের নিয়ে আজকে তুই অক্টোবর শনিবার সন্ধ্যায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠা...

2 days ago
ভাষা নির্বাচন করুন