Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
সাহিত্য ও সংস্কৃতি

চন্দননগরে ট্যালেন্ট সার্চ সোসাইটির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

চন্দননগরে ট্যালেন্ট সার্চ সোসাইটির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

চন্দননগর ট্যালেন্ট সার্চ সোসাইটির পরিচালনায় বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব, সংবর্ধনা প্রদান অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

কবিরুল ইসলাম, গত রবিবার হুগলির চন্দননগর কোর্ট মোড় নৃত্যগোপাল স্মৃতি মন্দিরে অনুষ্ঠিত হয়ে গেল চন্দননগর ট্যালেন্ট সার্চ সোসাইটির পরিচালনায় বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব, সংবর্ধনা প্রদান অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ওইদিনের অনুষ্ঠানের প্রথমে বর্তমানের জাতীয় গান- 'বন্দেমাতরম' গেয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।


এরপর উদ্বোধনী নৃত্য পরিবেশন করে সোসাইটির ছাত্রী দ্রুতি দাশ। এই নৃত্যের পর প্রদীপ প্রজ্জ্বলন ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের ফটোতে মাল্যদান করেন অনুষ্ঠানের সভাপতি গণিত শিক্ষক মাননীয় শ্রী অনুপম নিয়োগী, প্রধান অতিথি- হুগলী ব্রাঞ্চ স্কুলের শিক্ষিকা মাননীয়া শ্রীমতী শুভ্রা ভট্টাচার্য্য, লালবাগান বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয়া শ্রীমতী অনিন্দিতা জানা, সংস্থার কর্ণধার শ্রী সঞ্জয় দত্ত রায় ও অন্যান্য অতিথিবৃন্দ। 


অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঋষি অরবিন্দ বালকেন্দ্রম স্কুলের শিক্ষক অমিত হাওলি,এদিন অন্যতম আকর্ষণ হিসাবে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দননগর বিধানসভার বিধায়ক- মাননীয় শ্রী দীপাঞ্জন গুহ মহাশয় এবং চন্দননগরের মণ্ডল সভাপতি- মাননীয়া শ্রীমতী সুনন্দা সাহা সরকার। মাননীয় বিধায়ক ট্যালেন্ট সার্চের মেধা তালিকায় থাকা ছাত্র- ছাত্রীদের হাতে মেমেন্টো, গল্পের বই ও শংসাপত্র পুরস্কার হিসাবে তুলে দেন এবং তিনি ছোট-ছোট ছেলে- মেয়েদের নিজ হাতে পুরস্কৃত করতে পেরে খুব খুশী হয়েছেন।


মাননীয় বিধায়ককে চন্দননগর ট্যালেন্ট সার্চ সোসাইটির পক্ষ থেকে ব্যাজ,চন্দনের টিপ ও গোলাপ ফুল দিয়ে এবং ছোট স্মারক উপহার দিয়ে বরণ করেন সংস্থার কর্ণধার মাননীয় শ্রী সঞ্জয় দত্ত রায় ও তাঁর স্ত্রী সুচরিতা দত্ত রায়।

ওইদিনের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে সোসাইটির এক ক্ষুদে ছাত্র তৃতীয় শ্রেণীর শ্রীমান আদিত্য হালদার ও তাকে তবলায় সঙ্গত করে সোসাইটির আরেক ক্ষুদে ছাত্র চতুর্থ শ্রেণীর শ্রীমান পার্থিব ঘোষ। প্রতিবারের মতো এদিনও দুটি পর্বে ভাগ করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পৃথক-পৃথক পরীক্ষা ভিত্তিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় এবং পুরস্কার প্রাপক ছাত্র-ছাত্রীরাই মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো পরিবেশন করে। 


 গতবছরের কলেজ স্ট্রীট ট্যালেন্ট সার্চ পরীক্ষার বাংলা- ইংরাজী মাধ্যম, বিধান শিশু উদ্যান (BSU) মাধ্যমিক মক টেস্টের ১ম-৫ম স্থানাধিকারী এবং ওয়েস্ট বেঙ্গল স্কলারশিপ পরীক্ষার ১ম-৬ষ্ঠ স্থানাধিকারী ও অন্যান্য সফল ছাত্র-ছাত্রী মিলিয়ে প্রায় ১০০জনকে গল্পের বই, শংসাপত্র, আর্থিক পুরস্কার, মেমেন্টো ও স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ পদক দ্বারা পুরস্কৃত করা হয়। সাথে-সাথে বিধান শিশু উদ্যান মাধ্যমিক মক টেস্টের সকল পুরস্কার প্রাপকরা স্টেজে উঠার পর তাদেরকে চন্দনের ফোঁটা, গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়াও, অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্র-ছাত্রীদের হাতে এবং অনুষ্ঠানের সঞ্চালিকা সৃঞ্জনার হাতে তাদের নাম লেখা ছোট স্মারক উপহার তুলে দেওয়া হয় চন্দননগর ট্যালেন্ট সার্চ সোসাইটির পক্ষ থেকে।


এদিন অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দননগর ঋষি অরবিন্দ বালকেন্দ্রম স্কুলের শিক্ষক মাননীয় শ্রী অমিত হাওলি, চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির (ইংরাজী বিভাগ)-এর শিক্ষক মাননীয় শ্রী সৌরভ মুখার্জী, চন্দননগর শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের শিক্ষিকা মাননীয়া শ্রীমতী মৌমিতা দে চ্যাটার্জী, বাঁশবেড়িয়া হাই স্কুলের শিক্ষক মাননীয় শ্রী অরুণ মুখোপাধ্যায়, ইছাপুর নবাবগঞ্জ শ্রীধর বংশীধর হাই স্কুলের শিক্ষক মাননীয় শ্রী অভিষেক ব্যানার্জী, বিধান শিশু উদ্যানের ইংরাজী শিক্ষক মাননীয় শ্রী জ্যোতির্ময় চক্রবর্তী, চন্দননগর ঊষাঙ্গিনী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা বর্ণালী নাথ ভট্টাচার্য্য, কাশীশ্বরী পাঠশালার প্রধানা শিক্ষিকা- মাননীয়া সরমা কুণ্ডু ঘোষাল, গৃহ শিক্ষিকা অনুশ্রী দাস, চন্দরনগর ট্যালেন্ট সার্চ সোসাইটির অন্যতম প্রধান উপদেষ্টা মাননীয় শ্রী নব কুমার চ্যাটার্জী, পোলবা বেলগড়িয়া আদিবাসী প্রাইমারী স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সেখ হাবিবুর রহমান, বেহালা কন্যাশ্রী কলেজের অধ্যাপক মাননীয় শ্রী বিমল কুমার শেঠ, কলকাতা বিধান শিশু উদ্যান মক টেস্টের কার্যকরী কমিটির সদস্য মাননীয় নাসিমূল হক এবং সমস্ত অতিথিদেরকে ব্যাজ, চন্দনের ফোঁটা, গোলাপ ফুল দিয়ে, উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়।


এছাড়াও, এদিন উদ্যানের পক্ষ থেকে মাননীয় বিধায়ক সহ সমস্ত অতিথিদের হাতে বিধান শিশু উদ্যান দ্বারা প্রকাশিত বেশ কিছু বই সহ একটি সুদৃশ্য হাত ব্যাগ।ওইদিন চন্দরনগর ট্যালেন্ট সার্চ সোসাইটির পক্ষ থেকে বিধান শিশু উদ্যানের জন্য একটি স্মারক মেমেন্টো তুলে দেওয়া হয় উদ্যানের কার্যকরী কমিটির সদস্য নাসিমূল হক মহাশয়ের হাতে।এইবছর BSU মক টেস্টের শ্রেষ্ঠ ছাত্র হিসাবে নির্বাচিত হয়েছে গতবছরের মক টেস্ট পরীক্ষার্থী চন্দননগর শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের ছাত্র শ্রীমান নীলোৎপল জানা ও শ্রেষ্ঠ ছাত্রী নির্বাচিত হয়েছে চন্দননগর সেন্ট এ্যান্টনীজ স্কুলের ছাত্রী তথা গতবছরের মক টেস্ট পরীক্ষার্থী শ্রেষ্ঠা ঘোষ; এদের সাথেই বিগত ৫বছর বা, ততোধিক যাবৎ বিভিন্ন ধরনের ট্যালেন্ট সার্চ পরীক্ষার শ্রেষ্ঠ ছাত্র নির্বাচিত হয়েছে চন্দননগর শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের ছাত্র শ্রীমান রাজদীপ শেঠ ও শ্রেষ্ঠ ছাত্রী নির্বাচিত হয়েছে চন্দননগর কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দিরের পিউ গেঁড়ি-এই শ্রেষ্ঠ ছাত্র- ছাত্রীদের সকলকে সোসাইটির পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন ও পৃথকভাবে মানপত্র (অভিজ্ঞান সম্মাননা) প্রদান করা হয়।


এই মানপত্র গুলো প্রদান করে গতবছরের মক টেস্টের শ্রেষ্ঠ ছাত্র দেবস্মিত সাধু ও শ্রেষ্ঠ ছাত্রী বর্ণি চ্যাটার্জী। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিল সোসাইটির ছাত্রী কুমারী সৃঞ্জনা দাস; অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার কর্ণধার তথা সম্পাদক শ্রী সঞ্জয় দত্ত রায় ও তাঁর স্ত্রী সুচরিতা দত্ত রায় এবং অতিথিদের হাতে পুরস্কারগুলো তুলে দিয়ে সহযোগিতা করে সোসাইটির ক্ষুদ্র সদস্য শ্রীমান সত্যজিত দত্ত রায়।

সবশেষে জাতীয় সঙ্গীত 'জনগণমন অধিনায়ক জয় হে' দিয়ে সমাপ্ত হয় এবং সমাপ্তি ঘোষণা করেন অন্যতম অতিথি বেহালা কন্যাশ্রী কলেজের অধ্যাপক বিমল কুমার শেঠ মহাশয়।

Related News

গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গণপতি উৎসবে
সাহিত্য ও সংস্কৃতি
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গ...

গোপুরমে গজানন থিমকে সামনে রেখে সিদ্ধিদাতা গণেশের জন্ম থেকে মহাভারত রচনার কাহিনি ছবির মাধ্যমে তুলে ধরে গণেশ উৎসবে মাতলো ব...

1 days ago
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গণপতি উৎসবে
সাহিত্য ও সংস্কৃতি
গোপুরমে গজানন! ছবিতে গণেশের জন্ম থেকে মহাভারত রচনার ইতিবৃত্ত বসিরহাট গ...

গোপুরমে গজানন থিমকে সামনে রেখে সিদ্ধিদাতা গণেশের জন্ম থেকে মহাভারত রচনার কাহিনি ছবির মাধ্যমে তুলে ধরে গণেশ উৎসবে মাতলো ব...

1 days ago
জীবনে চিরন্তন সত্য
সাহিত্য ও সংস্কৃতি
জীবনে চিরন্তন সত্য

নিজের মতো করে বাঁচো? কারো কাছে তুমি নগন্য, কারো কাছে তুমি জঘন্য, আবার কারো কাছে তার সবটুকুই তুমিই। যেমন, শিশুর কাছে তার ...

2 days ago
দুর্গা পুজো নিয়ে পুরোহিত প্রশিক্ষণ শিবির বাঁকুড়ায়।
সাহিত্য ও সংস্কৃতি
দুর্গা পুজো নিয়ে পুরোহিত প্রশিক্ষণ শিবির বাঁকুড়ায়।

আসন্ন দুর্গাপূজা কিভাবে হবে সে বিষয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে বাঁকুড়া জেলা টোল পন্ডিত পুরোহিত সমিতি।

2 days ago
হাওড়া টাউনহলঘরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান
সাহিত্য ও সংস্কৃতি
হাওড়া টাউনহলঘরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

শনিবার হাওড়া টাউন হলে এক অনন্যসাধারণ অভিনব অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে শুরু থেকে শেষ অবধি উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্...

2 days ago
কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে ক্ষুদে পড়ুয়ারা।
সাহিত্য ও সংস্কৃতি
কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মরণে ক্ষুদে পড়ুয়ারা।

কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের জন্ম বার্ষিকী উপলক্ষে চাতরী নিম্ন বুনিয়াদি আবাসিক বিদ্যালয়ের শিমুল -...

3 days ago
ভাষা নির্বাচন করুন