Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
রাজ্য-রাজনীতি

স্থায়ী প্রধান বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট

স্থায়ী প্রধান বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট

স্থায়ী বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট। পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন রবীন্দ্র ভিঠালরাও ঘুগে। বর্তমানে তিনি বম্বেহাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার তাঁকে কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে পাঠানো হচ্ছে।

মোল্লা জসিমউদ্দিন, এবার স্থায়ী বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট। পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন রবীন্দ্র ভিঠালরাও ঘুগে। বর্তমানে তিনি বম্বেহাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার তাঁকে কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে পাঠানো হচ্ছে। গত শনিবার দেশের ৮ টি হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার।এর মধ্যে রয়েছে কলকাতা হাইকোর্টও।


জানা গিয়েছে, খুব শীঘ্রই কলকাতা হাইকোর্টের দায়িত্ব নিতে চলেছেন বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে। কলকাতা হাইকোর্ট চলছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির হাতে। স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের দাবি উঠছিল। এরমধ্যেই সুপ্রিম কোর্টের কলেজিয়াম প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে গত ৯ ও ৩১ আগস্ট এই সংক্রান্ত সুপারিশ করেন। এরপরেই কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এক্স হ্যান্ডেলে জানান, রাষ্ট্রপতি সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এই নিয়োগে সম্মতি দিয়েছেন।


এরপরেই এই নিয়োগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে চলেছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগে বিচার ব্যবস্থায় অনেকটাই গতি আসবে বলে মত আইনজীবীদের।জানা গেছে গত ১৯৯০ সালে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন বিচারপতি রবীন্দ্র ঘুগে। হাজার খানেক মামলায় সওয়াল করেছেন তিনি। যার মধ্যে সিংহভাগই শ্রমিক ইউনিয়নের হয়ে। যদিও পরবর্তী সময়ে একাধিক শিল্প সংস্থা এবং বহুজাতিক সংস্থার হয়েও সওয়াল করেছেন। এমনকী বিচারপতি পদে থেকেও দীর্ঘ সময় কাজের অভিজ্ঞতা রয়েছে বিচারপতি রবীন্দ্রের। এবার কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাবেন।


অন্যদিকে কলকাতা হাইকোর্ট ছাড়াও দেশের আরও বেশ কয়েকটি আদালতেও প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে। আরও জানা গেছে , দিল্লি হাইকোর্টের বিচারপতি ভি কামেশ্বর রাও পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন। রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সঞ্জয়কুমার আগরওয়াল। তিনি ছত্তিসগড় হাইকোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠীকে নিয়োগ করা হচ্ছে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে। ছত্তিসগড় হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন ওডিশা


হাইকোর্টের বিচারপতি কৃষ্ণরাম মহাপাত্র। জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন রাজস্থান হাইকোর্টের পুষ্পেন্দ্র সিং ভাটি। গুজরাট হাইকোর্টের অল্পেশ যশবন্ত কোগজে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন।জানা গেছে, চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টে দায়িত্বভার গ্রহণ করতে পারেন বিচারপতি রবীন্দ্র ঘুগে।

Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

1 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

1 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

2 days ago
ভাষা নির্বাচন করুন